বরিশাল নগরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাহিদা আক্তার (১৪) নামে এক পরীক্ষার্থী। অন্যদিকে, রাজবাড়ীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হবার কারণে আত্মহত্যা করেছে মিম আক্তার (১৪) নামে এক ছাত্রী।
সাহিদা আক্তার (১৪) নামের পরীক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ‘স্কুলছাত্রী সাহিদা জেএসসি পরীক্ষায় ফেল করেছে।
এ কারণে লোকলজ্জার ভয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এসআই নাজমুল জানান, নিহত স্কুলছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে রাখা হয়েছে।
পরীক্ষার ফল ঘোষণার পরে দুপুর ১টার দিকে নগরীর কাউনিয়া ১ম গলিতে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত শাহিদা ওই এলাকার বাসিন্দা শাহীন হাওলাদারের মেয়ে এবং বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
অন্যদিকে, রাজবাড়ীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হবার কারণে আত্মহত্যা করেছে মিম আক্তার (১৪) নামের নিহত ওই শিক্ষার্থীর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর মহাদেবপুর গ্রামে। তার বাবার নাম মহিদ শিকদার। মিম এবার চর জৌকুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার মিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার মিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্কুল ছাত্রীর পিতা মহিদ শিকদার জানায়, মিম এবার চর জৌকুগা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর ১টার দিকে পরীক্ষার ফল জানতে পারে সে। অকৃতকার্য হবার খবর শুনে ঘরের মধ্যে শুয়ে ছিল। বিকেলে ঘরের দরজা বন্ধ দেখে ওর মা। তারপর অনেক ডাকাডাকি করে দরজা না খুললে জানালা দিয়ে দেখি সে আত্মহত্যা করেছে।

