Saturday, August 31, 2019

আজ থেকে বন্ধ সব মেডিকেল কোচিং সেন্টার

আজ থেকে বন্ধ সব মেডিকেল কোচিং সেন্টার

আগামী দেড় মাসের জন্য ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

গত ২৭ আগস্ট থেকে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। প্রথম দুদিনে ৪৬ হাজার আবেদন জমা পড়ে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের গ্রহণ করা হবে।
আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন রাজধানীসহ সারাদেশের ১৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হবে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবীব জানান, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বরাবরই সর্বোচ্চ সততার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারক রয়েছেন। বরাবরের মতো এবারও সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এজন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আগামী ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে।
বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। তার মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ আসন, ৮২টি মুক্তিযোদ্ধা ও ২০টি উপজাতি কোটা।

Friday, August 30, 2019

২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান শুক্রবার

২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান শুক্রবার

কি মনে হয় কেয়ামত খুব দূরে? 
২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান শুক্রবার ।
ইমাম মাহদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার ১৫ রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো গত ২০১০ সাল থেকে মক্কার প্রতিটা ১৫ই রমজান ছিলো শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান হবে শুক্রবার।
দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন?
ইহুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে। সেই গেইট ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলছে তেলআবিব থেকে প্রায় পনের কিলোমিটার দূরে। গুগলে সার্চ দিলেই পাবেন।
কে কতল করবেন জানেন?
হযরত ইসা আঃ, তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে। একি স্থানে একি বর্ণনা অনুযায়ী, একদম হযরত আবু হুরায়রা রঃ এর বর্ণনানুযায়ী।
তখন সমুদ্রের নীচে আগুন থাকবে আগুনের নীচে পানি থাকবে। শুনতে আজিব লাগছে না তাই না? প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন ধাউ ধাউ করে আগুন বেরুচ্ছে।
তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত দুই বছর ধরে সেটাই হচ্ছে। 
তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে। সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। আজকে ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে, বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে।
এর আগে ইমাম মাহদি ( অর্থাৎ সু পথ প্রাপ্ত নেতা) আত্মপ্রকাশ করবেন। যার নাম হবে মোহাম্মদ, পিতার নাম আব্দুলাহ। তিনি হুবহুব হযরত মোহাম্মদ সঃ এর মতো সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হবেন। 
লেখকঃ কাওসার জামাল 

Thursday, August 29, 2019

 ডেঙ্গু জ্বরে আক্রান্ত  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় আলহাজ্ব মোহাম্মদ আলী মকো (৫০) নামের এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি উপজেলার আমিনপুর থানার দীঘলকান্দি গ্রামের মৃত আছাদ প্রাং এর ছেলে। জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে তিনি জ্বরে আক্রান্ত হলে কাশীনাথপুরের একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করলে ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Wednesday, August 28, 2019

১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়া বালকটি KFC'র প্রতিষ্ঠাতা

১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়া বালকটি KFC'র প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদকঃ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়া বালকটি KFC'র প্রতিষ্ঠাতা 

Image result for KFCKFC " নামটি তো কম বেশি সবার জানা , তিনি হলেন সেই ব্যক্তি যিনি মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান, ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন , ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন, ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন, ১৯ বছর বয়সে তিনি বাবা হন ,২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে ,সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন ,ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি, নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন, চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি , অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নে্‌, ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাত তার কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প ,তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন। এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...
৬৫ বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।এখন স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে । 

Tuesday, August 27, 2019

ফ্রিল্যান্স কোচিং জিনিয়াসের অফিস পরিবর্তন

ফ্রিল্যান্স কোচিং জিনিয়াসের অফিস পরিবর্তন

ফ্রিল্যান্স কোচিং জিনিয়াস শিক্ষা পরিবারের অফিস পরিবর্তন করা হয়েছে নতুন অফিসঃ মা ভিলা,২২ নং পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও,ঢাকা-১২১৫

উল্লেখ্য জিনিয়াস একটি ফ্রিল্যান্স কোচিং এবং শ্যাডো এডুকেশন বাংলাদেশ 
Association of Shadow Education Bangladesh (ASEB) এর সদস্য এবং বাংলাদেশের একটি ছায়াশিক্ষা প্রতিষ্ঠান এবং এটি কোনো স্কুল কিংবা কোনো কলেজের সাথে যুক্ত নয় ।   
হলি ক্রস কলেজ ভর্তিতে জিনিয়াস শিক্ষা পরিবারের সর্বাধিক সাফল্য রয়েছে ।
এসএসসি,এইচএসসি,একাডেমি, স্কুল ও হলি ক্রস কলেজ ভর্তিতে সেরা কোচিং এর শতভাগ 
গাইডলাইন পেতে  সময়ের সেরা ভর্তি কোচিং স্বনামধন্য জিনিয়াস শিক্ষা পরিবারের বিকল্প নেই 
অফিসঃ মা ভিলা,২২ নং পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও,ঢাকা-১২১৫
বিস্তারিতঃ ০১৭৬৭১৯০৯৯৩ ০১৬০০১০৩২৯১
check website for more information........
https://admissionsgenius.business.site/  

Monday, August 26, 2019

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের আজ ২৭শে আগস্ট ৪৩ তম মৃত্যুবার্ষিকী। 

চোখের জলে ‘বিদ্রোহী’র অনুপ্রেরণায় দু-বাংলার মানুষ স্মরণ করছে নজরুলকে।
নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক।সব্যসাচী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছিলেন জাতীয় কবি।
বাংলা সাহিত্য, সমাজ, সংস্কৃতির এক অনন্য শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি।


Sunday, August 25, 2019

নাগরিকত্ব পেলে একসঙ্গে দেশে ফিরবে রোহিঙ্গারা

নাগরিকত্ব পেলে একসঙ্গে দেশে ফিরবে রোহিঙ্গারা

রোহিঙ্গা মুসলমানদের আগে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে মিয়ানমারকে। নাগরিকত্ব দিলে একসঙ্গে মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা ।

আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া (ক্যাম্প-৪) আশ্রয়শিবিরের তিনটি পাহাড় ও মাঠে জড়ো হয়েছিল লাখো রোহিঙ্গা। ছবি: আব্দুল কুদ্দুসএরপর বাংলাদেশে আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গা একসঙ্গেই ঘরে (রাখাইনে) ফিরে যাবে। এ জন্য মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গা নেতারা সংলাপে বসতেও রাজি।
রোববার কক্সবাজারের এক মহাসমাবেশে এসব কথা বলেন রোহিঙ্গা নেতারা। তাঁরা বলেন, কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।
রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি উপলক্ষে (রোহিঙ্গার ভাষায় গণহত্যা দিবস) আজ জেলার উখিয়ার কুতুপালং মধুরছড়া (ক্যাম্প-৪) আশ্রয়শিবিরের তিনটি পাহাড় ও মাঠে জড়ো হয়েছিলেন লাখো রোহিঙ্গা। সেই মহাসমাবেশে রোহিঙ্গা নেতারা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে নেতারা বলেন, ‘আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যদি মিয়ানমারে ফিরে যেতে হয়, একসঙ্গে যাব, একসঙ্গে সীমান্ত পার হব।’ এ সময় রোহিঙ্গারা দাঁড়িয়ে চিৎকার করে নেতাদের বক্তব্যের সমর্থন জানায়। রোহিঙ্গাদের মহাসমাবেশ ঘিরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন থেকে রোহিঙ্গা ঢল শুরু হয়। বর্তমানে টেকনাফ ও উখিয়ায় ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার। সর্বশেষ গত ২২ আগস্ট দ্বিতীয় দফার রোহিঙ্গা প্রত্যাবাসনের দিন নির্ধারিত ছিল। কিন্তু শর্ত ছাড়া কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন স্থগিত করা হয়।
রাখাইনে গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতন এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। 
সকাল আটটা থেকে বিভিন্ন শিবির থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রোহিঙ্গারা দলে দলে মধুরছড়ার সমাবেশ স্থলে আসতে থাকে। অধিকাংশ রোহিঙ্গার মাথায় টুপি, পরনে সাদা শার্ট ও লুঙ্গি। এটি রোহিঙ্গাদের জাতীয় পোশাক। স্লোগান ছিল, ‘নিরাপদে ঘরে ফিরতে চাই, গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার চাই’, ‘নাগরিকত্ব ফেরত চাই’ ইত্যাদি।
সকাল নয়টার আগেই মধুরছড়ার কয়েকটি পাহাড় ও নিচের খেলার মাঠ লাখো রোহিঙ্গার উপস্থিতিতে ভরে যায়। রোহিঙ্গাদের দাবি, সংকটের দুই বছর অতিবাহিত হলেও তাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ও মিয়ানমার সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ জন্য নাগরিক মর্যাদাসহ পাঁচটি শর্ত মেনে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।সমাবেশে বক্তব্য দেন রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের সভাপতি মুহিব উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ উল্লাহ, রোহিঙ্গা নেতা নূর হাকিম, মো. কামাল, আবদুর রহিম, নারীনেত্রী হামিদা বেগম প্রমুখ। সমাবেশে ২০১৭ সালে আগস্টের সহিংসতায় রাখাইনে নিহত রোহিঙ্গাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে নাগরিকত্ব, নিরাপত্তা, ফেলে আসা জায়গাজমি ফেরতসহ পাঁচটি শর্ত মেনে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।
রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বলেন, ‘দুই বছর ধরে আমরা পরবাস জীবন যাপন করছি। নিজ ভিটেমাটিতে এখনো ফিরতে পারিনি। বিশ্বের শীর্ষ নেতৃত্ব আমাদের দেখতে আসে, সহানুভূতি জানায়। কিন্তু কেউ আমাদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ নেয়নি। এতে মিয়ানমারের সঙ্গে সঙ্গে বিশ্ববাসীও ব্যর্থ।’
নারীনেত্রী হামিদা বেগম বলেন, ‘দুই বছর ধরে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এ জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন ঘরে ফিরতে চাই। পাশাপাশি আমাদের যারা নির্যাতন করে এ দেশে পাঠিয়ে দিয়েছে, তাদের বিচার চাই।’
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশের পূর্ণ সমর্থন নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাই। নাগরিকত্ব, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা পেলে শিবিরের সব রোহিঙ্গা ফিরে যাবে। এ জন্য আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপে বসতেও রাজি।’
২০১২ সালে ১ লাখ ২৮ হাজার রোহিঙ্গাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে যে আশ্রয়শিবিরে রাখা হয়েছে, তাদেরও নিজ নিজ বাসস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। দুপুর ১২টার দিকে সমাবেশ শেষ হয়। এরপর রোহিঙ্গারা দলে দলে শিবিরে ফিরে যায়।
এক হয়ে দাবি আদায়ের শপথ রোহিঙ্গাদের। ছবি: আব্দুল কুদ্দুসমধুরছড়া আশ্রয়শিবিরের ইনচার্জ মাইন উদ্দিন বলেন, সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার তৎপর ছিল।
দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়ার বালুখালী ও টেকনাফের পুঁটিবুনিয়া শিবিরে পৃথক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সমাবেশে নাগরিকত্বসহ পাঁচ শর্ত বাস্তবায়নের দাবি জানানো হয়। 
রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকার করে নিতে হবে মিয়ানমারকে। সঙ্গে রাখাইনে ফেলে আসা ভিটেমাটিও ফিরিয়ে দিতে হবে। তাহলেই প্রত্যাবাসন সফল হবে।
সূত্রঃ প্রথম আলো 
প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে হত্যা

প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে শ্বাসরোধ করে  হত্যা । 

গত ১৯ আগস্ট সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়াশ ফিল্ড এলাকায় পরিত্যক্ত ট্রেনের বগি থেকে মাদরাসাছাত্রী আসমার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের পর চিকিৎসক জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে ধর্ষণের করা হয়। 
এসআই আলী আকবর ওই দিন জানিয়েছিলেন, ট্রেনের বগির বাথরুম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধারের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় এবং তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে কমলাপুর রেল স্টেশনের পরিতাক্ত বগিতে মাদরাসা ছাত্রী আসমা খাতুনের (১৭) মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকাসহ পঞ্চগড় জেলাতে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে পঞ্চগড় থেকে ঢাকায় এনে আসমাকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত মারুফ হোসেন বাঁধন (১৯)। রেলওয়ে পুলিশ বলছে, বাঁধনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে।  
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, বাঁধনকে প্রথমে পঞ্চগড় থানা পুলিশ গ্রেফতার করে। পরে আমাদের কাছে হস্তান্তর করে। শনিবার সকালে বাঁধনকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছে, প্রেমের সূত্র ধরে তারা দুজন ঢাকায় আসে গত ১৯ আগস্ট ভোরে। কমলাপুরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে হোটেলেও খাওয়া-দাওয়া করে। একপর্যায়ে ট্রেনের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে বাঁধন।
অভিযুক্ত বাঁধনকে শনিবার (২৪ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে ঢাকা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার দুপুরে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Saturday, August 24, 2019

 ৯৮% ফেইলের প্রতিবাদে ঢাকা কলেজের রসায়ন বিভাগ অনির্দিষ্টকাল বন্ধ

৯৮% ফেইলের প্রতিবাদে ঢাকা কলেজের রসায়ন বিভাগ অনির্দিষ্টকাল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ রসায়ন বিভাগে ৯৮% কেনো ফেইল ঢাকা কলেজে? এরই প্রতিবাদে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ঢাকা কলেজের রসায়ন বিভাগ । ঝুলছে তালা ও নোটিশ । 
No photo description available.
সেতুর রেলিং ভেঙে নিহত ৮ আহত ২৫  News Info 24

সেতুর রেলিং ভেঙে নিহত ৮ আহত ২৫ News Info 24

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়।  আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাতীর দিকে যাচ্ছিল। পথে ধুলদি সেতুর ডান পাশের রেলিং ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন নিহত হন। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। 
বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁদের নাম হানিফ ও ফারুক। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
‘ইরাসমাস মুন্ডুস’ স্কলারশিপ শেকৃবির তিন শিক্ষার্থী

‘ইরাসমাস মুন্ডুস’ স্কলারশিপ শেকৃবির তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে উচ্চশিক্ষার জন্য রয়েছে অসংখ্য স্কলারশিপ
তার মধ্যে অন্যতম স্কলারশিপ হলো ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে এ স্কলারশিপ প্রদান করা হয়। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নাসির হোসেন সানি, আবু বকর সিদ্দিক এবং রিমানা ফাতেমা সম্মানজনক এ স্কলারশিপ পেয়েছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ জন শিক্ষার্থী এ স্কলারশিপ পেয়েছেন।
এই স্কলারশপিরে মাধ্যমে একজন শিক্ষার্থী কোর্স চলাকালে ন্যূনতম দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকেন। নাসির পড়াশোনা করবেন ডেনমার্কের কোপেন হেগেন ইউনিভার্সিটি ও জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেজড্রেনে। আবু বকর ও ফাতেমা পড়বেন সুইডেনের সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স ও তুরস্কের এগি ইউনিভার্সিটিতে। তিনজনই ২ বছর মেয়াদে মাস্টার্স করবেন। প্রত্যেকে পাবেন ৪৯ হাজার ইউরো শিক্ষাবৃত্তি। উচ্চতর গবষেণা, নতুন দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে সর্ম্পক গড়ার পাশাপাশি এই স্কলারশপিরে অন্যতম আর্কষণ হচ্ছে মাসিক অর্থায়নে শিক্ষার্থীর ভ্রমণ, স্বাস্থ্যবীমা ও গবেষণা সম্পর্কিত সব খরচ বহন করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব ধরনরে টিউশন ফি, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা সংক্রান্ত ফিসহ সবকিছুরই সুবিধা পাওয়া যায় বিনামূল্যে। এমনকি দেশভেদে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সম্পূর্ণ বিনা খরচে খাবারের সুবিধাসহ শহরভেদে পাবলিক পরিবহনে নির্ধারিত ভাড়ার অর্ধেক খরচে চলাচলের সুবিধা, ইউরোপের বিমান চলাচলেও রয়েছে বিভিন্ন ধরনের প্রমোশন ব্যবস্থা। নাসির, আবু বকর, রিমানা যথাক্রমে ৩.৮৩,৩.৮৯,৩.৮২ সিজিপিএ নিয়ে অনার্স শেষ করেছেন। কাজ করেছেন বিভিন্ন গবেষকদের সঙ্গে, আইএলটিএসেও পেয়েছেন ভালো নম্বর। সবমিলিয়ে এখন স্বপ্ন পূরণের পথে পাড়ি দিবেন ইউরোপে। স্কলারশিপ প্রাপ্তি নিয়ে আবু বকর সিদ্দিক বলেন, কলেজ জীবন থেকেই স্বপ্ন দেখতাম বিদেশে পড়তে যাব। ৭ই মার্চ রাতে মেইল পাই যে আমি স্কলারশিপ পেয়েছি। স্বপ্ন হাতে পেলে যেমন মনে হয় আমারও তেমন মনে হয়েছিল। অনেক কষ্ট করেছি এরকম একটি স্কলারশিপের জন্য। এটি আমার পরিশ্রমের প্রথম স্বীকৃতি। মা-বাবার অনুপ্রেরণা, গবেষণার সুপারভাইজারসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সিনিয়রদের সহযোগিতা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।

Thursday, August 22, 2019

গণপিটুনিতে দুই যুবক নিহত

গণপিটুনিতে দুই যুবক নিহত


ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুইজন চরমপন্থী দলের সদস্য।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোনদহ দাড়ামুদা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-একই উপজেলার জোরগাছা গ্রামের আবদুস সাত্তারের ছেলে শাহিন (৪০) ও অপরজনের নাম মাফির (৩৫)। তবে মাফিরের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিহতরা চরমপন্থী সন্ত্রাসী (সর্বহারা)। এদের মধ্যে শাহীনের বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।’ কিন্তু মাফিরের বিষয়ে কোনো তথ্য দিতে না পারলেও ওসি জানান, ‘শাহীনের সহযোগী ছিলেন মাফির।’ জাহাঙ্গীর হোসেন আরও জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা দাড়ামুদা ক্যানেলর কাছে জড়ো হচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে থেকে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মার যায়।’
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছে। এলাকাবাসি ও থানা সুত্রে জানা গেছে, শনিবার (১৭আগষ্ট) বিকাল চারটার সময় বেড়া উপজেলার প্রতাপপুর গ্রামের জেলাল শেখের ভাই বিপ্লব ও মজিদের ছেলে মিজানের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার(১৭ আগষ্ট) বিকাল চারটার সময় দুলাল কাজির নেতৃত্বে হেলাল কাজি, আলালকাজি,জিলাল কাজি,জালাল কাজি,শরিফ,মিরাইসহ ১২ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোটা ধারালোঅস্ত্র নিয়ে জেলাল শেখের ব্যবসায়িক প্রতিষ্ঠান জেরিন ট্রেডার্স এ হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে রঞ্জু (৪৫) ও বাসেদ নামের দুইজন আহত হয়। তাদেরকে কাশিনাথপুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যপারে আমিন পুর থানার (ওসি) মোমিনুল ইসলাম পিপিএম জানান, সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলাল শেখ বাদি হয়ে একটি অভিযোগ করেছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে।

Wednesday, August 14, 2019

ঢাকায় ভর্তি কোচিং করতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃর্ত্যূ

ঢাকায় ভর্তি কোচিং করতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃর্ত্যূ

পাবনা প্রতিনিধি  : ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজুর রহমান মাহফুজ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। মৃত মাহফুজ পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
মৃত মাহফুজের মামা নাহিদ হোসেন জানান, মাহফুজ শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়েছিলেন। ঢাকাতে অবস্থানকালীন সময়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।
পরেঈদের ছুটিতে বাড়িতে আসার পর তাকে মঙ্গলবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজ।
বুধবার সকাল দশটায় সদর উপজেলার বালিয়া হালট কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এই প্রথম কেউ পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাবার ঘটনা ঘটলো।
পাবনা জেনারেল হাসপাতালেল সহকারি পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পাবনায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৪৬ জন।

ইলিয়াস হুসাইন
Newsinfo24
পার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

পার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

নিজস্ব প্রতিবেদকঃপার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

দিনাজপুরের পার্বতীপুর এর ৫নং চন্ডিপুর এর বছিরবানিয়া বাজারে আনসার নামে এক বিবাদী শফিকুল ইসলামের সুখী এন্টারপ্রাইজ নামক দোকানের একাংশ জোরপূর্বক দখলের কারনে ১৪৪ ধারা জারির পরেও তারা আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে । ৯ আগষ্ট সকালে News Info 24 নিউজের নিজস্ব প্রতিবেদক সরোজমিনে গেলে দেখা যায়, দিনাজপুর জজ কোর্ট থেকে নোটিশ নিয়ে আসে রতন। এদিক আনসার নামক এই বিবাদী বলতে থাকে কোর্টের আদেশ পরে দেখা যাবে আমি কাজ চালিয়ে যাবো। কি করবে কোর্ট দেখা যাবে।
উল্লেখ্য কিছুদিন ধরেই এই নিয়ে দুটি দোকানের মালিক পক্ষের সাথে উভয়ের দ্বন্দ্ব চলছিলো।
এ ব্যাপারে দায়িত্বরত পুলিশের এস আই ফারুক কে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
পার্বতীপুর মডেল থানার ওসি মুঠোফোনে বলেন আনসার নামক উক্ত লোকটি কথা শুনে না। 
জানা যায়,মো আনসার এই মামলা ছাড়াও এর কিছুদিন আগে অন্য একটি পক্ষের সাথে বিবাদে জড়িয়েছিলো
আপডেট সূত্রে জানা যায় মজিবর নামক এক স্থানীয় আওয়ামীলীগ নেতা টাকা খেয়ে আনসারের পক্ষে সাফাই দিয়ে আসছিলো। 

Wednesday, August 7, 2019

পাবনায় ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

পাবনায় ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় পবিত্র ঈদ ঊল-আযহা উপলক্ষে ১৩ হাজার ৫ শত অসহায় দুস্থ পরিবার পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসুচির ১৫ কেজি করে চাল। 

সারা দেশের ন্যায় পবিত্র ঈদ ঊল-আযহা উপলক্ষে দুস্থ অসহায় পরিবার গুলোও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চাকলা ইউনিয়নে ৯৬৪ টি পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির দুস্থ পরিবারকে দেয়া হচ্ছে ১৫ কেজি করে চাল। বুধবার ৭ই আগষ্ট চাকলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ পৃথক ভাবে সারিবদ্ধ হয়ে চাল গ্রহণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন চাকলা ইউপি চেয়ারম্যন জনাব ফারুক হোসেন, ট্যক অফিসার মোঃ নাজমুল আতিক শাহিন, উপজেলা সমন্নয়কারী একটি বাড়ি একটি খামার। এ ব্যপারে উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ (ডিডিএম), বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ট্যক অফিসারদের উপস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরন করা হচ্ছে। কোনো পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দিকে আমাদের ব্যাপক নজরদারি রয়েছে।
জমে উঠেছে আশিয়ান সিটির  কুরবানির গরুর হাট

জমে উঠেছে আশিয়ান সিটির কুরবানির গরুর হাট

খিলক্ষেত প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার,  কাউলা বাজার সংলগ্ন আশিয়ান সিটির মাঠে বিশাল এক অস্থায়ী কুরবানির  গরুর হাট  বসানো হয়েছে।


ইতিমধ্যে জমে উঠেতে শুরু করেছে কুরবানির এই গরুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারগন এখানে গরু নিয়ে আসছে। নিরাপত্তার দাইত্বে রয়েছে  র‍্যাব, পুলিশ, আনসার সদস্য সহ অসংখ্য  সেচ্ছাসেবক এবং জালটাকা সনাক্তকরণের মেশিন তা ছারা রয়েছে বিকাশের পেমেন্ট সুযোগ। পাইকারগন জানান এখন বিক্রি তেমন হচ্ছে না,  ক্রেতারা দেখার জন্য আসে তবে বিক্রি জমে উঠবে শুক্রবার থেকে। স্থানীয়রা জানান, প্রতি বছর বনরুপা এবং যমুনার তিনশো ফিট্ মাঠে গরুর হাট বসানো হয়, তবে এবছর উপযুক্ত ইজারাদার না পাওয়ায় বনরুপা এবং যমুনায় গরুর হাট এখনো বসানো হয়নি। সুতরাং এই বড় এলাকায় একটিই মাত্র কুরবানির গরুর হাট হওয়ায় বেচা-কেনা ভাল হবে। তবে কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় এলাকায় একটি মাত্র হাট হওয়ায় গরুর দাম তুলনামূলক ভাবে বেশী হতে পারে।
শামীম আহমেদ
খিলক্ষেত।

টিউশনির টাকা দিয়ে পথ শিশুদের পড়াচ্ছেন এই শিক্ষার্থী

টিউশনির টাকা দিয়ে পথ শিশুদের পড়াচ্ছেন এই শিক্ষার্থী

মিরপুর প্রতিনিধিঃ সাভার নবীনগরে পথের ধারে  প্রাথমিক শিক্ষা থেকে বঞিত শিশুদের নিয়ে গড়ে তোলেন পথ শিশু স্কুল মোল্লা জুয়েল 


তিনি রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজে স্নাতক চতুর্থবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিঞানে অধ্যায়নরত আছেন। তিনি  জানান তার পথ শিশু স্কুলের যারা শিক্ষার্থী তাদের অনেকেই পূর্বে ভিক্ষা করত।  তিনি তাদেরকে লেখা পড়ার পাশাপাশি কর্মসংস্থানের জন্য পানির বোতল ক্রয় করে দেন বিক্রির জন্য । এবং প্রতিদিন বিকালে সাভার নবীনগর পথের ধারে তাদের ক্লাস নিয়ে থাকেন। ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির জন্য মাঝে মাঝে  খাবারের ব্যাবস্থা করেন।  ছোট শিশুদেরকে কোলে নিয়ে অনেক যত্নে তাদের হাতের লেখা শিখান।  বর্তমানে তার পথ শিশু স্কুলে ১০-২০ জন শিক্ষার্থী অধ্যায়ন করে যাদের অনেকেই স্বরবর্ণ ও ব্যাঞনবর্ণ লিখতে ও পড়তে পারে।
জুয়েল আরো বলেন তার টিউশনীর টাকা দিয়ে স্কুলের শিক্ষার্থীদের খাবার, কর্মসংস্থান
এবং শিক্ষাক্ষেেএে উপকরন ক্রয়ে ব্যায় করেন। শিক্ষার্থীদের যেমন যত্নকরে তিনি
শিক্ষাদেন তিনি চান দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে আরো একধাপ এগিয়ে নিতে।

Tuesday, August 6, 2019

সুযোগ পেলে এডিস মশা মেয়রেরও রক্ত খাবেঃ কাদের

সুযোগ পেলে এডিস মশা মেয়রেরও রক্ত খাবেঃ কাদের

এডিস মশার হাত থেকে বাঁচতে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাঠে সবাইকে একযোগে মাঠে নামার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে মন্ত্রী-এমপি কেউ-ই রেহাই পাবে না। সুযোগ পেলে মেয়রেরও রক্ত খাবে।Image result for ওবায়দুল কাদের

মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু মোকাবিলায় দলটির এক বিশেষ সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই এডিস মশা ভয়ঙ্কর, এই এডিস মশা কারো চেহারার দিকে তাকায় না,আপনি কাউন্সিলর, মন্ত্রী, এমপি নাকি মেয়র কোন দিকে তাকাবে না। সুযোগ পেলে রক্ত খাবে, মেয়রেরও রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, এমপির রক্ত খাবে, নেতার রক্ত খাবে-কাউকে ছাড়বে না।’

সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে প্রতিদিনই নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যতই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনও এটা নিয়ন্ত্রণে আসেনি। বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমরা মীন করতে চাই যে, কর্মসূচিটি আমরা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি পালন করছি। জনস্বার্থে, আমাদের দলের স্বার্থে, নেত্রীর নির্দেশনায় দেশের স্বার্থে এই কাজটি আমরা করছি।
তিনি আরো বলেন, ‘মিডিয়া না থাকলে ডেঙ্গুকে গুজব বলে চালিয়ে দিত সরকার’ বিএনপির এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষন করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলবো মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল এর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হতো। মিডিয়া না থাকলে বিএনপি যে আছে এটা বোঝার কোন উপায় আছে
মন্ত্রী বলেন ‘নির্বাচনে তারা ব্যর্থ, আন্দোলনে তারা ব্যর্থ। এত বড় বন্যা হয়ে গেলো ছিটেফোঁটা দু’একটা জায়গায় গিয়ে ফটো সেশন করে শেষ। ডেঙ্গু অভিযানেও তারা নেই, তারা শুধু মুখে মুখে আবাসিক প্রতিনিধি পল্টনের অফিসে বসে কথা বলছে।
মিডিয়া না থাকলে আজকে জনগন কিভাবে বুঝতো এই দল যে আছে?‘
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফটোসেশনের জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন না। আমরা চাই, ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান। নেত্রী এটা জানতে চেয়েছেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। নেত্রী কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে মনিটরিং করছেন।  

ঢাবি থেকে ৬৯ শিক্ষার্থী  বহিষ্কার

ঢাবি থেকে ৬৯ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধিঃ  প্রথমবর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রক্রিয়া অবলম্বনের অভিযোগে ৬৯জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। 
Related image মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব শিক্ষার্থী ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কৃত ৬৯জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং ৭-দিনের মধ্যে জবাব দিতে বলা হবে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলে এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হলো। 

মাগুরার মহম্মদপুরে গ্যাসের সন্ধান

মাগুরার মহম্মদপুরে গ্যাসের সন্ধান

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি মাঠে স্যালো মেশিন বসাতে গিয়ে পানির বদলে গ্যাসের সন্ধান মিলেছে গেল বৃহস্পতিবার ।  

জানা যায়, জানা যায়, রোনগর গ্রামের জাফরের জমি বন্ধক নিয়ে চাষ করেন আব্দুল হালিম। বৃহস্পতিবার ওই জমিতে স্যালো মেশিন বসানোর জন্য বোরিং করার কাজ শুরু করেন মিস্ত্রিরা। হঠাৎ ওই পাইপ দিয়ে পানির বদলে গ্যাস উঠতে শুরু করে। প্রথমে মিস্ত্রিরা ভয় পেয়ে দূরে সরে যান। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। সোমবার রাতেও সেই আগুন জ্বলতে দেখা গেছে। উৎসুক জনতা সেখানে ভিড় করে রয়েছে।
এ প্রসঙ্গে পলাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, আমি বিষয়টি সম্পর্কে শুনেছি।পরে বিস্তারিত জানানো যাবে।
এছাড়া মহম্মদপুর ইউএনও মো. আসিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে । 
প্রতি শুক্রবার সকল কোচিং সেন্টার বন্ধ  রাখার নির্দেশ

প্রতি শুক্রবার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

সম্পাদকঃ প্রতি শুক্রবার সকল কোচিং সেন্টার বন্ধ  রাখার নির্দেশ দিয়েছে বগুড়ার  জেলা প্রশাসক।  
 উক্ত নোটিশ এ বলা হয়েছে  ,বগুড়ার মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা এবং ৬ আগষ্ট -১৯ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও  আইসিটি ) মহোদয়ের এক স্বাক্ষরিত চিঠির নির্দেশনায় বগুড়ার সকল কোচিং সেন্টার এর সম্মানিত প্রতিষ্ঠাতা/পরিচালক /শিক্ষক গণের সকল কোচিং সেন্টারের শিক্ষা কার্যক্রম প্রতি সপ্তাহের শুক্রবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে । 
বলা হয়েছে এই নির্দেশ পালনে কেউ ব্যর্থ হলে  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং তদারকির জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে । 

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

বাগেরহাট প্রতিনিধিঃ কচুয়া উপজেলা শিশু ফেরামের পক্ষ থেকে খোলা চিঠিটি লিখেছেন কচুয়ার শিশু প্রতিনিধি ফারজানা আক্তার

Image result for মাননীয় প্রধানমন্ত্রী...তার বার্তাটি হুবহু তুলে ধরা হলোঃ
মাননীয় প্রধানমন্ত্রী... আমি ফারজানা আক্তার নবম শ্রেনীর ছাত্রী। আমি জাতীয় শিশু ফোরামের একজন সদস্য।
সাম্প্রতিক বছর গুলোতে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের দেশের মেয়ে শিশুরা শিক্ষকদের থেকে বিশেষ করে ধর্ষণ, ধর্ষনের কারনে আত্মহত্যা, যৌন নিপীড়ন ও ইভ টিজিং এর মতো অপরাধের শিকার হচ্ছে। ছেলে শিশুরা শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হচ্ছে। যা শিশুদের জীবনে দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে...। এতে শুধু আক্রান্ত ব্যক্তিই নয় বরং গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়..। পিতা - মাতার পরেই শিক্ষকের স্থান। আমরা যখন স্কুলের জন্য বাড়ি থেকে বের হই তখন ভাবি কোনো বিপদ হলে শিক্ষক বুঝি আমাদের রক্ষা করবেন। কিন্তু সেই রক্ষক যখন ভক্ষকের রূপ নেয়, তখন নিজেদের কে অপরাধী বলে মনে। তখন শুধু ভাবি আমরা কি এমন অপরাধ করে যার জন্য আমাদের পিতার মতো শিক্ষক আজ ভক্ষক...। বলতে পারে মাননীয় প্রধানমন্ত্রী... কি অপরাধ আমাদের..?? কেনো এতবড় শাস্তি ভোগ করব আমরা...?? তবে কি স্কুলে নিজেদের নিরাপদ ভাবা, মেয়ে হয়ে জন্ম নেওয়া এটাই কি আমাদের সব থেকে বড়ো অপরাধ...?? তখন নিজেদের কে সবথেকে পাপী মনে হয় যখন পিতার মতো শিক্ষক আমাদের দিকে খারাপ দৃষ্টি দেয়...। আমরা তো কারো কোনো ক্ষতি করি নি তাহলে কোন অপরাধের শাস্তি দেয় আমাদের শিক্ষকেরা...?? আমরা অনেক বড় হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করতে চাই তবে কোনো ধর্ষিতা হয়ে নয়.. দেশের মূক উজ্জল করে..। আমরা আর কোনো নুসরাতের মৃত্যু দেখতে চাই না...। আপনি তো "মা" আমাদের সবার মা.. সন্তানদের কষ্ট কি আপনাকে একটু ও কষ্ট দেয় না..??? আজ একজন মায়ের কাছে তার সন্তানেরা এই পৃথিবীতে সুন্দর ভাবে বাঁচতে চাচ্ছে...। আমরা নতুন আইন চাই... ধর্ষকের ফাঁসি... যাতে একজনের শাস্তি দেখে অন্য অপরধী ও অপরাধ করতে ভয় পায়..... সত্যিই এরা বোঝে না যে শরীরের আঘাত আর অশ্লীল ব্যাবহার নয় স্নেহ মমতাই পারে আমাদের জীবনে শৃংখলা আনতে. আমরা ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্নক্ষরে খোঁদাই করতে চাই ।
কচুয়া উপজেলা শিশু ফেরামের পক্ষ থেকে খোলা চিঠিটি লিখেছেন কচুয়ার শিশু প্রতিনিধি
ফারজানা আক্তার
বাগেরহাট শিশু প্রতিনিধি (newsinfo24)

Monday, August 5, 2019

খিলক্ষেতে মশা নিধনের কোনো কার্যক্রম নেই

খিলক্ষেতে মশা নিধনের কোনো কার্যক্রম নেই

খিলক্ষেত প্রতিনিধিঃ খিলক্ষেত এলাকার বড় অংশে মশা নিধনের কোনো কার্যক্রম নেই বলে উক্ত এলাকার লোকজন অভিযোগ করেছেন । বর্তমান সময়ে এডিস মশার প্রভাবে ডেঙ্গু জ্বর মহা মারি আকার ধারন করেছে। সারা দেশ জুড়ে জখন ডেঙ্গু আতঙ্ক এমত অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খিলক্ষেত এর বটতলা, আমতলা,বাঁশতলা পানিরপাম্প সহ লেকসিটি কনকর্ড এর মত জন বহুল এলাকাতে সিটি কর্পোরেশন কতৃক মশা নিধনের কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এমত অবস্থায় এডিস মশা নিধনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে উক্ত এলাকা গুলির সাধারণ জণগণ।

শামীম আহমেদ

রাস্তায় ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি ভিসির

রাস্তায় ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি ভিসির

ঢাবি প্রতিনিধিঃ রাস্তায় ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি ভিসির । ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার রাস্তায় কর্মচারীরা ময়লা ফেলার কিছুক্ষণ পর ‘ক্লিন ক্যাম্পাস উইক’ কর্মসূচি উদ্বোধন করতে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

রাস্তায় ময়লা ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঢাবি উপাচার্যের!
তিনি ঘটনাস্থলে আসার পরই শুরু হয় ফটোসেশন। সাধারণত ভোর থেকেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু দিয়ে থাকেন। পরে সিটি কর্পোরেশনের গাড়ি সেগুলো অন্যত্র নিয়ে যায়। এটি সিটি কর্পোরেশনের রুটিনওয়ার্ক। অথচ পরিচ্ছন্ন রাস্তায় ময়লা ফেলে সেটি পরিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিন ক্যাম্পাস উইকের উদ্বোধন করা হলো।
উপাচার্যের রাস্তা পরিষ্কারের সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। 
জানা যায়, সোমবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘ক্লিন ক্যাম্পাস উইক’ উদ্বোধনের কিছুক্ষণ আগে পরিচ্ছন্ন কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ময়লা ফেলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্ন কর্মী বলেন, ‘ আমাদের যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে কাজ করেছি। স্যারদের যেন সুবিধা হয় তাই আগ থেকেই এসব ময়লা এখানে আনা হয়েছে। স্যার চলে গেলে এগুলো আমরাই পরিষ্কার করব।’
একাধিক প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থী বলেন, ‘আমরা সকালেও এ জায়গাটি পরিষ্কার থাকতে দেখি। হঠাৎ ভিসি স্যারের প্রোগ্রামের আগে দেখি বিভিন্ন, পলিথিন, প্লাস্টিকের চায়ের কাপ, ডাবের খোসাসহ বিভিন্ন জিনিস পরে আছে। এ ময়লাগুলো একটু আগেও পরিচ্ছন্ন কর্মীরদের ভ্যানে দেখেছি।
আজ সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাবির শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
তবে ময়লা ফেলানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামন এড়িয়ে যান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য আহ্বান করব। কেউ যেন ময়লা না ফেলে সে বিষয়ে অনুরোধ করব। 
এর আগে সকালে কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে প্রতি মাসের প্রথম সপ্তাহে ক্লিন ক্যাম্পাস উইক শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আমাদের মনস্তাত্ত্বিক জগতের একটি পরিবর্তন হবে। 
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।
শেকৃবি ছাত্রলীগের দিনব্যাপি ডেঙ্গু নিধন কর্মসূচি পালন

শেকৃবি ছাত্রলীগের দিনব্যাপি ডেঙ্গু নিধন কর্মসূচি পালন


শেরে বাংলা প্রতিনিধিঃ ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দিনব্যাপী মশা নিধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার (৪ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ মশা নিধন স্প্রে করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রোভোস্ট ও অন্যান্য শিক্ষকমন্ডলী,কর্মচারী কর্মকর্তাবৃন্দ। এ সময় ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে জঙ্গলপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। একই সঙ্গে ছাত্র ও শিক্ষকদের আবাসিক ও একাডেমিক এলাকায় নিয়মিত মশক নিধন ওষুধ প্রয়োগের দাবি জানান তারা। সেইসাথে সকল নেতাকর্মীর সহায়তায় ক্যাম্পাসের বেশ কিছু জঙ্গল পরিষ্কার করে এবং জলনিমগ্ন জায়গায় ওষুধ স্প্রে করে। এ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন," বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের উচিত যার যার অবস্থান থেকে এগিয়ে আসা। শেকৃবি ছাত্রলীগ ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে এবং এডিস মশা নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।" এ সময় তিনি আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান ।

Sunday, August 4, 2019

ডেঙ্গু নিয়ন্ত্রণে লম্বা প্যান্ট পায়জামা ও  মোজার পরামর্শঃ সাঈদ খোকন

ডেঙ্গু নিয়ন্ত্রণে লম্বা প্যান্ট পায়জামা ও মোজার পরামর্শঃ সাঈদ খোকন

ডেঙ্গু দমনে সবাইকে লম্বা জামা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

Image result for মেয়র সাঈদ খোকনতিনি বলেছেন, "আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
রোববার (৪ আগস্ট) নগর ভবনের মূল ফটকের সামনে ‘কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, "ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।’
অনুষ্ঠান শেষে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। পাশাপাশি খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করবেন। এছাড়া কোরবানির ঈদের বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ করা হচ্ছেতিনি বলেন, "এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামীকাল থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে। ইতোমধ্যে ১৫ হাজার বাসায় লার্ভা ধ্বংস করা হয়েছে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।"
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদের ইমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।
শুকরের চর্বি ও মাংস দিয়ে ডেইরি ও পোল্ট্রি ফিডঃ ৭৫ লক্ষ জরিমানা

শুকরের চর্বি ও মাংস দিয়ে ডেইরি ও পোল্ট্রি ফিডঃ ৭৫ লক্ষ জরিমানা

ধামরাইয়ে কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ কোটি টাকা মূল্যের ২ হাজার মেট্রিকটন নিষিদ্ধ শুকরের মাংস, হাড়, চর্বি জব্দ করেছে। এ ছাড়াও পুরাতন ও মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল (রাইস ব্র্যান অয়েল) পুনঃবাজারজাতকরণের উদ্দেশ্যে নতুন 'প্রাইস অ্যান্ড ডেট ট্যাগ' লাগানোর মতো ঘৃণ্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।
শুকরের চর্বি ও মাংস দিয়ে তৈরি হচ্ছে ডেইরি ও পোল্ট্রি ফিডঅভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর। আর অভিযানটি সমন্বয় করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার উনু মং।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ৯ মাস পূর্বে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ শুকরের চর্বি, মাংস ও হাড় (এমবিএম- মিট অ্যান্ড বোন মিল) কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেড হংকং থেকে আমদানি করে আসছে। এই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে নিয়মিত বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
এ সময় ওই কারখানার মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে আমদানিকৃত আরো ২ লাখ ৯৮ হাজার ২৪০ মেট্রিকটন শুকরের চর্বি, মাংস ও হাড় এর চালান ফরম জব্দ করেন আদালত। যা কুষ্টিয়া কেএনবি নামক প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়।
এ ছাড়াও ম্যাজিস্ট্রেট আরো জানান, বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল (রাইস ব্র্যান অয়েল) সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করায় এই জরিমানা করা হয়েছে।
সূত্রঃ কালের কন্ঠ 
ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন কলেজের ছাত্রীর  প্রাণ

ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন কলেজের ছাত্রীর প্রাণ

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন ছাত্রীর প্রাণ ।  শান্তা ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।

Image result for ইডেন কলেজজাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতো শান্তা ।শান্তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ে
শুধু শান্তা না তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। শান্তাদের বাড়ি গাজীপুরে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শান্তা আক্তারের (২০) মৃত্যু হয়। ডেঙ্গুতে গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা। এ তথ্য জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত একজন কর্মকর্তা।
রাজধানীসহ সারা দেশে মহামারি রুপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৯২ জনই রাজধানীতে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৩৫ জন।
সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে।   

পঞ্চগড় এক্সপ্রেসে ইঞ্জিন বিচ্ছিন্ন, ৫ শতাধিক যাত্রী রক্ষা

পঞ্চগড় এক্সপ্রেসে ইঞ্জিন বিচ্ছিন্ন, ৫ শতাধিক যাত্রী রক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেনের চলন্ত বগি ইঞ্জিন থেকে খুলে যাওয়ার পর চালক বুঝতে না পেরে শুধুমাত্র ইঞ্জিনটি নিয়ে চিরিরবন্দর রেলষ্টেশনের উদ্দেশ্যে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

Image result for পঞ্চগড় এক্সপ্রেসএ দূর্ঘটনাটি আজ রবিবার সকাল ৯টায় দিনাজপুরের চিরিরবন্দরে নবীপুর নামক স্থানে ঘটেছে। প্রত্যক্ষদর্শি রিয়াজুল ইসলাম, সুলতান আলী জানান, আমরা মাঠে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই ওই ট্রেনটির ইঞ্জিন খুলে গিয়ে দ্রুতবেগে পশ্চিমে দিনাজপুর-পঞ্চগড় যাচ্ছিল, আর পিছনে চলন্ত বগিগুলো কিছুদুর এসে থেমে যায়।তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে যাত্রীদের সান্তনা দেয়। এতে করে বড় ধরনের দূর্ঘটনা হতে রক্ষা পায় ট্রেনের বগিগুলো ও প্রায় ৫ শতাধিক যাত্রী।
এ সময় কিছু যাত্রী চিৎকার শুরু করে। প্রায় আধাঘন্টা পর ইঞ্জিনটি ফেরত এসে বগিগুলো ধীরগতিতে নিয়ে যায়।
চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ফকরুল ইসলাম জানান, ইঞ্জিনটির হুক জনিত সমস্যার কারণে খুলে থাকতে পারে, তবে চিরিরবন্দর রেলওয়েষ্টেশনে আসার পূর্বে ইঞ্জিনটি ফেরত গিয়ে বগিগুলো নিয়ে চলে যায়।

Saturday, August 3, 2019

ঢাবিতে আজ থেকে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী

ঢাবিতে আজ থেকে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস নেবেন পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নেবেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যমন্ত্রীর ক্লাস নেয়ার বিষয়টি জানানো হয়। খবর বাসসের।
ড. হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে সম্মান শেষবর্ষের ‘ইভোল্যুশন অ্যান্ড আর্থ’স বায়োস্ফিয়ার’ কোর্সটি পরিচালনা করবেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়েছেন।
এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স- তিন বিষয়ে মাস্টার্স করেন ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন।
পরবর্তীকালে ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন ড. হাছান।
অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।
বর্তমানে ড. হাছান দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বিশিষ্ট পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনরত ড. হাছান একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হিসেবেও নিরলস কাজ করে চলেছেন।