Monday, November 18, 2019

নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল

নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল

নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।  রাজউকের নকশা না মেনে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করা হয়েছে শাকিব খানের গুলশান নিকেতনের বাড়িটি এই অভিযোগে শাকিব খানকে এ জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। 
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙা ভাঙা ইংরেজি বলে তুমুল সমালোচিত হয়েছেন শাকিব খান। সেই রেশ কাটতে না কাটতেই আজ জরিমানার কবলে পড়লেন তিনি।
সোমবার (১৮ নভেম্বর) রাজউকের এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। রাজউকের অভিযানকালে শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার ওই বাড়িতে উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখতে এলে সেখানে অসংলগ্নতা ধরা পড়ে। ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত।
শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন। তিনি জানান, সকাল থেকেই নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে সময়মতো সিনেমার কাজ শেষ না করায় শাকিব খানের কাছে নোটিশ পাঠিয়েছিলো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।  

Sunday, November 17, 2019

মজলুম জননেতার মৃত্যুবার্ষিকী আজ জানেন কি আপনি?

মজলুম জননেতার মৃত্যুবার্ষিকী আজ জানেন কি আপনি?

নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতার মৃত্যুবার্ষিকী আজ জানেন কি আপনি?  অনেকেই মনে রাখেন নি।  
আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী। 
১৯৭৬ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 
মওলানা ভাসানী কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন
১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। জীবনের প্রায় পুরো সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এখানেই বর্তমানে মাভাবিপ্রবি অবস্থিত।
এখান থেকেই নেতৃত্ব দিয়েছেন পূঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের। তৎকালীণ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী পাকিস্তানি শাসকগোষ্ঠির অত্যাচার নীপিড়নের বিরুদ্ধে সবসময় ছিলেন উচ্চকণ্ঠ।। 

Saturday, November 16, 2019

এইবার বাংলাদেশে বাবরী মসজিদ নির্মাণ হচ্ছে

এইবার বাংলাদেশে বাবরী মসজিদ নির্মাণ হচ্ছে

এইবার বাংলাদেশে বাবরী নামে মসজিদ নির্মাণ হচ্ছে  
বাংলাদেশে বাবরী মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন আল্লামা মামুনুল হক দাঃবাঃ।
শুক্রবার লাইভে এসে তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন, 
"ভারতের বাবরী মসজিদ ভোলার মতো নয় ইনশাআল্লাহ একদিন তা পুনরায় দখল হবে । পবিত্র বাবরী মসজিদের মতো বড় পরিসরে একটি মসজিদে আমাদের মাদ্রাসার জায়গায় নির্মিত হবে।" 
এতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বইছে।

Friday, November 15, 2019

 ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচে আর্জেন্টিনার জয়

ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচে আর্জেন্টিনার জয়

আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় ব্রাজিল-আর্জেন্টিনার ইতিহাসের সেরা ম্যাচ অনুষ্ঠিত হলো রিয়াদে।   
 বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল। এশিয়ার দেশ সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে  সুপার ক্লাসিকো ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হয়েছিলো।
ম্যাচটিতে মেসি খেললেও খেলেন নি নেইমার। আর্জেন্টাইন অধিনায়ক মেসি নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়ার পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেললেন বার্সিলোনা তারকা। ওই আসরে রেফারিং নিয়ে বাজে মন্তব্য করায় নিষিদ্ধ হয়েছিলেন মেসি। সবমিলিয়ে আজকের এই খেলাকে ইতিহাসের সেরা ম্যাচ বলছেন অনেকেই।  
খেলার ফলাফলে আর্জন্টিনা ১-০ গোলে জয়লাভ করে। 

Wednesday, November 13, 2019

যুবসমাজ চাকুরী না করে স্বেচ্ছায় বেছে নিচ্ছে ফ্রিল্যান্সিং পেশা

যুবসমাজ চাকুরী না করে স্বেচ্ছায় বেছে নিচ্ছে ফ্রিল্যান্সিং পেশা

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রিল্যান্সিং পেশা বেছে নিচ্ছে যুবসমাজের অধিকাংশই যারা চাকুরী পাচ্ছে না কিংবা চাকুরী করছে না কিংন্তু আইসিটি ও ফ্রিল্যান্সিং কেই তারা অধিক প্রাধান্য দিচ্ছেন ।
পুরো ফেসবুক জুড়ে বেশিরভাগই শুধু স্পন্সর আর স্পন্সর । ফেসবুক নিউজফিডে গেলে সবসময় স্পন্সরড  পেইজ কিংবা পোষ্ট পাওয়া যায় । 
এতে অংশ নিচ্ছে যুবসমাজ থেকে শুরু করে সকল পেশার মানুষ আর সোশ্যাল মিডিয়ায় প্রচারে পিছিয়ে নেই কেউ।
কেউবা তার নিজ নিজ  মাস্টার কার্ড দিয়ে কিংবা কেউ প্রোমোট সেন্টারের সহযোগিতায়।
এবিষয়ে ফার্মগেট প্রোমোট এন্ড বুস্ট সেন্টারে কথা হলে তারা জানান
''গ্রাহকরা পন্য থেকে শুরু করে লাইক পাওয়া ও রিচ বৃদ্ধির জন্য বুস্ট করে থাকেন এবং প্রোমোট করেন।
আমরা ডলার ৯০ টাকা করে নিই কেউ কেউ কম বা বেশি নিয়ে থাকে । আবার আর এম দিয়েও বুস্ট করি।
অনেক সময় লাইক এর নামে অনেকে ধোঁকাও দেন যেগুলো থেকে সতর্ক থাকার আওভান জানান তারা।
তাদের অফিসিয়াল পেইজ https://www.facebook.com/TrueBoostServices/  থেকে অনেকেই ভালো কাজ করান বলে জানা যায়। এরকম লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশে বুস্ট এবং প্রোমোটের কাজ করে থাকে বলেও তারা জানান।
এদিকে সোশ্যাল মিডিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ফ্যাশন পেইজ ,ব্যকিগত পেইজ প্রতিষ্ঠার পিছনে মানুষ অনেক সময় দিচ্ছে বলেও জানা যায়।
ফ্রিল্যান্সিং পেশা বেছে নিচ্ছে যুবসমাজের অধিকাংশই যারা চাকুরী পাচ্ছে না কিংবা চাকুরী করছে না কিংন্তু আইসিটি ও ফ্রিল্যান্সিং কেই তারা অধিক প্রাধান্য দিচ্ছেন ।  অনলাইন ,অফলাইন আউটসোর্সিং তো রয়েছেই  পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রয়েছে হাজার হাজার আইটি কোম্পানি , ট্রেনিং সেন্টার , বুস্ট সেন্টার , বাজারের পন্য , হোমডেলিভেরি,  সার্ভিস পেইজ , টিচিং পেইজ , লার্নিং পেইজ সহ নানা ধরনের পেইজ ও গ্রুপ । 

Tuesday, November 12, 2019

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ আহত ৭৬ (ভিডিও)

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ আহত ৭৬ (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ আহত ৭৬ 


মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  
ট্রেন দুটো দুই দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ সংঘর্ষ ঘটে চলন্ত অবস্থায়। উদয়নকে লুপ বা সাইড লাইনে যখন পাঠানো হচ্ছিল তখন এর পেছনের তিনটি বগি মূল লাইনে থাকতেই ঢাকাগামী তূর্ণা চলে আসে এবং এ সংঘর্ষ ঘটে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দভাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুইটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকতে পারে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হচ্ছে। এ দৃশ্য অসহনীয়। 

শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন জানা গিয়েছে। 
ভিডিওলিংকঃ  https://www.facebook.com/news24expressbd/videos/432751750720540/?modal=admin_todo_tour  

Monday, November 11, 2019

তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি

তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি

প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল মামলার কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 
মানবতাবিরোধী অপরাধীর সঙ্গে প্রসিকিউটর তুরিন আফরোজের গোপন আঁতাত ছিলো বলেও জানা যায়। 
চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। 
সোমবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে। এরপর তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য যে, এর আগে জুন মাসে  নিজ মেয়ের কাছে নিগৃহীত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে উত্তরার নিজ বাড়িতে ফিরতে চেয়ে সংবাদ সম্মেলন  করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজের গর্ভধারিনী মা সামসুন নাহার তসলিম।  

Sunday, November 10, 2019

স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাকঃ নূর

স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাকঃ নূর

শহিদ নূর হোসেন দিবস  ১০ ই নভেম্বর যার বুকে লেখা ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। 
নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় ব্যক্তিত্ব, যিনি ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ।

১৯৮৭ সালের ১০ই নভেম্বর দেশের দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামীলীগ একত্র হয়ে স্বৈরশাসক এরশাদের পতনের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা করে। এর পূর্বে এরশাদ ১৯৮২ সালে একটি সেনা উত্থানের মধ্যদিয়ে ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৮৭ সালের নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু বিরোধী দলগুলো তার এই নির্বাচনকে জালিয়াতি বলে অভিযুক্ত করে। তাদের একমাত্র দাবী ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রনে জাতীয় সংসদ নির্বাচন করা। অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় একটি মিছিলে নূর হোসেন অংশ নেন এবং প্রতিবাদ হিসেবে বুকে পিঠে সাদা রঙে লিখিয়ে নেনঃ ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ । মিছিলটি ঢাকা জিপিও-র সামনে জিরো পয়েন্টের কাছাকাছি আসলে স্বৈরশাসকের মদদপুষ্ট পুলিশবাহিনীর গুলিতে নূর হোসেনসহ মোট তিনজন আন্দোলনকারী নিহত হন, এসময় বহু আন্দোলনকারী আহত হন। নিহত অপর দুই ব্যক্তি হলেন যুবলীগ নেতা নুরুল হূদা বাবুল এবং আমিনুল হূদা টিটু।

এই হত্যাকান্ডের প্রতিক্রিয়া স্বরূপ বিরোধী দলগুলো ১১ ও ১২ই নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিক্ষোভে ফেটে পড়েন, ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরোও ত্বরান্বিত হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে গণতন্ত্র পুণ-প্রতিষ্ঠিত হয় ।  
বিশ্ববিদ্যালয় চলে সরকারের টাকায়, সরকার চলে কার টাকায়ঃ নূর (ভিডিওসহ)

বিশ্ববিদ্যালয় চলে সরকারের টাকায়, সরকার চলে কার টাকায়ঃ নূর (ভিডিওসহ)

পাবলিক বিশ্ববিদ্যালয় চলে সরকারের টাকায়, তাহলে সরকার চলে কার টাকায় বলে প্রশ্ন ছুড়েছেন ভিপি নুরুল হক নুর

তিনি আরো বলেন, লন্ডনে চিকিৎসা নেওয়া,সিঙ্গাপুরে চেকাপ এই টাকা দেশের জনগণের টাকা। মাননীয় প্রধানমন্ত্রীকেই যদি সবকিছু করতে হয়, তাহলে ৩০০ এমপি,কয়েক ডজন মন্ত্রী রেখে রাষ্ট্রের লাভ কী,কেন তাদের পিছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হবে.....? কিন্তু অাপনারা? অাপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে, শিক্ষার্থীরা তো জনগণের সামান্য কিছু অর্থ বিশ্ববিদ্যালয়ে খরচ করে অার অাপনাদের থাকা-খাওয়া ,লন্ডন,সিঙ্গাপুরের চিকিৎসা, গাড়ির জ্বালানি, নিরাপত্তার বহর সবই সাধারণ জনগণের টাকায়।
জনগনের আংশিক অর্থ ব্যবহারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো তাও পরবর্তী জীবনে জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে। আর করেও থাকে।
কিন্তু অাপনারা একবার ক্ষমতা পেলেই তো নিজেদের দলের লোকদের চাকরি, জনগণের টাকা লুটপাট, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য জনগণের উপর নির্যাতন-নিপীড়নসহ সব ধরণের অমানবিক কাজই তো করেন! পারলে তো ক্ষমতায় থাকতে বিদেশীদের কাছে দেশটাও বেঁচে দেন।
তারপরেও একেকজন কোন মুখে এতো নীতি কথা শোনান?
সাধারণ জনগণকে অাপনাদের দলকানা নেতা-কর্মী, সমর্থকদের মতো এতো বোকা ভাইবেন না যে, অাপনারা অাউল-ফাউল যা বলবেন সেটাতে তালি দিবে। একটা কথা মনে রাখবেন, দেশ ও ক্ষমতার মালিক জনগণ। অাপনাদেরকে ভোটের মাধ্যমে ৫ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দেয় মাত্র। যেখানে অাপনারা জনগণের সেবক ।
সুতরাং মালিকদের নিয়ে এভাবে তির্যক মন্তব্য, কটুক্তি ঠিক না। কারণ, মালিক চাইলে যে কোন সময়ে অাপনাদেরকে দায়িত্ব থেকে অব্যহতি দিতে পারে।
অার বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনায় অাছেন, অাপনাদের মনে রাখা উচিত জনগণ অাপনাদেরকে দায়িত্ব দেয় নি। অাপনারা অপশক্তির মাধ্যমে জোর করে দায়িত্ব নিয়ে অাছেন। তা যে কোন সময়েই তাসের ঘরের মতো বিলীন হয়ে যেতে পারে।
সুতরাং মালিকের অর্থাৎ জনগণের চাওয়ার সাথে থাকতে চেষ্টা করুন, মালিক (জনগণ) ক্ষেপে গেলেই কিন্তু বিপদ।
আরো ভিডিওলিংকঃ  

Saturday, November 9, 2019

১২ রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস

১২ রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস

১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস । 

মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। 
আরবের মরুপ্রান্তরে ১ হাজার ৪৪৯ বছর আগের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। 
মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন। ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 
আরব সমাজ যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে ছিল, তখন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। 
বাবরি মসজিদের জায়গাতে মন্দির নির্মানঃ ভারতের সুপ্রিম কোর্ট

বাবরি মসজিদের জায়গাতে মন্দির নির্মানঃ ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে বিতর্কিত নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

শনিবার ভারতের প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানক বেঞ্চ সর্বসম্মতিতে এ রায় দিয়েছেন। এই বিতর্কিত রায়ের ফলে রামের জন্মভূমি ট্রাস্ট এখন জমিটির অধিকারী হবে।  
আগামী ১৭ নভেম্বর অবসরের আগে কয়েক দশকের এই আইনিবিরোধীদের নিষ্পত্তি করলেন রঞ্জন গগৈ। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি এসএ বোবডি, ডিওয়াই চন্দ্রাচুড, অশোক ভুষান ও এস আবদুল নাজের।
আর ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি প্রকল্প গঠন করতে বলেছে শীর্ষ আদালত। এই প্রকল্পের অধীন একটি সংস্থা গঠন করে তিন মাসের মধ্যে বাবরি মসজিদের জমির ভেতর ও বাইরের প্রাঙ্গন রামজন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করতেও বলা হয়েছে। অযোধ্যার বিখ্যাত কোনো স্থানে একটি মসজিদ নির্মাণে পাঁচ একরের একখণ্ড জমি মুসলমানদের দিতেও রায়ে বলা হয়েছে।
রায়ে নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে গত কয়েক দশকে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল এই বিরোধপূর্ণ জমি। সেখানে হিন্দুদের দেবতা রামের জন্মভূমি বলে দাবি করা হয়েছে। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। তখন দাঙ্গায় দুই হাজারের বেশি লোক নিহত হয়েছেন।  

Friday, November 8, 2019

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল শনিবারের (৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) একই সময়ে অনুষ্ঠিত হবে। 
এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।  জেলাগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমেই শক্তি সঞ্চার করে ভয়াবহ আকার ধারণ করছে। শুরুর দিকে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। শুক্রবার দুপুর থেকে এটির শক্তি ক্রমেই বাড়তে থাকে। ‘বুলবুল’ ইতিমধ্যে দ্বিতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে উন্নীত হয়েছে। এটি এখন আঘাত হানলে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইবে। যে বাতাসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় 'বুলবুল' প্রবল আকার ধারণ নদ-নদীর পানি বৃদ্ধি নিখোঁজ ১

ঘূর্ণিঝড় 'বুলবুল' প্রবল আকার ধারণ নদ-নদীর পানি বৃদ্ধি নিখোঁজ ১

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় 'বুলবুল' প্রবল আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আন্ধারমানিক নদসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের তাণ্ডবে এফবি মা কুলসুম ট্রলার থেকে বঙ্গোপসাগরে পড়ে গিয়ে মো. বেল্লাল নামের (৪০) এক জেলে নিখোঁজ রয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা দুপুর ২টার কিছু সময় পর জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'বুলবুল' এখন অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
বর্তমান গতিপথ অনুযায়ী সাইক্লোনটি বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মি: মল্লিক।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরের জন্য চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারী করা হয়েছে। 

মিথিলা-ফাহমির অশ্লীল ছবি শেয়ার আইনি ব্যবস্থা নিচ্ছেন ফাহমি

মিথিলা-ফাহমির অশ্লীল ছবি শেয়ার আইনি ব্যবস্থা নিচ্ছেন ফাহমি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। 
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকেই ফেসবুকের বেশ কিছু গ্রুপে ছড়িয়ে পড়ে কয়েকটি ছবি। যেখানে ফাহমির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে মিথিলাকে। পরে জানা যায়, ফাহমির ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে।
সেই উত্তাপে নতুন করে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে ছড়িয়ে পড়েছে মিথিলা-ফাহমির নামে কিছু অশ্লীল ভিডিও।মূলত এগুলো সবই ভুয়া ভিডিও বলে নিশ্চিত হওয়া গেছে । বিভিন্ন পর্নো সাইট থেকে ডাউনলোড করে মিথিলা ও ফাহমির নামে প্রচার করা হচ্ছে ভিডিওগুলো।
এদিকে জানা গেছে, হ্যা’ক হওয়া পেজ উ’দ্ধার করতে আ’ইনি ব্যবস্থা নিচ্ছেন ইফতেখার আহমেদ ফাহমি।তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,দ্রুতই পুলিশের সা’ইবার ক্রা’ইম ইউনিটের সাহায্য নেবেন এই নির্মাতা।কে বা কারা পেজ হ্যা’কিংয়ের সঙ্গে জড়িত আপাতত অনুমানের ভিত্তিতে সেটি যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।আই’নিভাবে হ্যা’কারদের শনাক্ত করা হতে পারে।সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অশ্লীল ছবি ও ভুয়া ভিডিও ছড়াচ্ছেন তাদেরও নজরদারিতে আনা হবে । বিশেষ করে নানা রকম বানোয়াট তথ্যে মিথ্যা ছবি দিয়ে ভিডিও তৈরি করা ইউটিউবারদের ব্যাপারেও শক্ত অবস্থানে যাচ্ছেন ফাহমি। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই মিথিলা-ফাহমি দুজনই ফোন বন্ধ করে রেখছেন। ভাইরাল হওয়া ছবি নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। 
এদিকে আদর্শ এক জুটি হিসেবেই মিডিয়া জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন মিথিলা ও তাহসান। তবে তাদের সংসার ভেঙে যাওয়ার কারণে শুরু হয়েছে নানা গুঞ্জন। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের খবর সামনে আসে।
সে গুঞ্জনের রঙ ফিকে না হতেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ কিছু ছবি সামনে আসে। জানা যায়, সৃজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শিগগিরই সৃজিত-মিথিলার বিয়ে হবে বলেও রব ওঠে। এর আগেই ভাইরাল হয়েছে মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির আপত্তিকর কিছু ছবি।  

Thursday, November 7, 2019

প্রথম আলো আয়োজকদের অবহেলাই স্কুলছাত্র আবরারের মৃত্যুর জন্য দায়ীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলো আয়োজকদের অবহেলাই স্কুলছাত্র আবরারের মৃত্যুর জন্য দায়ীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলো আয়োজকদের অবহেলাই স্কুলছাত্র আবরারের মৃত্যুর জন্য দায়ী বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।  
Image result for শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা ঘটলো, আয়োজকরা এটাকে এতটা নেগলেক্ট করেছে! বাচ্চাটা মারা গেছে, এরপরও ঘটনাটা চাপা দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে। ধানমন্ডিতে এতোগুলো হাসপাতাল, তবুও মহাখালীতে নিয়ে গেলো। প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায়? তাদের কোনও দায়বদ্ধতা নেই? ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। তাদের নিরাপত্তা না দেখা এটাও তো গর্হিত অপরাধ। এটা তো বরদাশত করা যায় না।’
শেখ হাসিনা বলেন, কথায় কথায় ভিসির বিরুদ্ধে আন্দোলন। ভিসিকে দুর্নীতিবাজ বলছে। এখানে আমার একটা স্পষ্ট কথা, যারা ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে এবং তথ্য দিতে হবে, তারা যদি তথ্য দিতে পারেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো। এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
এসময়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন মেনে নেয়া হবে না।  

Wednesday, November 6, 2019

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের আন্দোলনে আজ ছাত্রদের রক্ষায় শিক্ষকদের ব্যারিকেড দিতে দেখা যায়।

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড । আজ (বুধবার) বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের থেকে শিক্ষার্থীদের বাঁচাতে কয়েকজন শিক্ষককে প্রাচীর তুলে দাঁড়াতে দেখা যায়। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবননের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে। বাসভবনে প্রবেশের গেইটে একশো’র অধিক পুলিশ অবস্থান করছে। আন্দোলনকারী শিক্ষকরা পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে অবস্থান নিয়েছেন।
তবে যেখানে কিছু শিক্ষক উপাচার্যের দালালি করছেন, সেখানে শিক্ষার্থীদের রক্ষায় কয়েকজন শিক্ষকের ব্যারিকেড আলোচনায় এসেছে।
শিক্ষার্থীরা যাতে হামলার শিকার না হতে পারেন তাই দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের আহ্বায়ক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাইদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক রায়হান রাইন এবং অধ্যাপক কামরুল আহসান প্রাচীর তৈরি করে দাঁড়ান।
এবিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এরাই আমাদের শিক্ষক, এই ব্যারিকেড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধের দেয়াল । 
বর্তমানে উপাচার্যের বাস ভবনের সামনে ১৩০ জন পুলিশ মোতায়েন রয়েছে। 
এছাড়াও, জরুরী মুহুর্তে মোতায়েনের জন্য অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসের বাইরে প্রস্তুত রাখা হয়েছে। 
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  
ধরা খেয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ৩২ কোটি টাকা ফেরত দিলেন

ধরা খেয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ৩২ কোটি টাকা ফেরত দিলেন


অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে পড়ায় অবশেষে প্রায় ৩২ কোটি টাকা ফেরত দিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মো. আফজাল। 
Image result for ইফা ডিজি শামীম আফজাল
গত ২৩ অক্টোবর সোনালী ব্যাংক পাবলিক সার্ভিস কমিশন শাখায় বাংলাদেশ ব্যাংকের চালানের মাধ্যমে রাজস্ব কোষাগারে এ টাকা জমা দিয়েছেন তিনি। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।
টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইফা ডিজি সামীম আফজাল বলেন, ‘টেলিফোনে এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না। কিছু জানতে হলে অফিসে আসুন।’ ৩২ কোটি টাকা কেন ফেরত দিলেন? এ প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, ‘অফিসে আসুন। তখন বলব।’
ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বলেন, ‘গত ২৩ অক্টোবর নিজের স্বাক্ষরিত সোনালী ব্যাংকের ১৪৬০৭০৮ নং চেকের মাধ্যমে ৩১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ২২০ টাকা ফেরত দেন সামীম আফজাল। সরকারের বিশেষ নিরীক্ষা দল এ টাকা ফেরত আনার উদ্যোগ নেয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ কার্যালয় থেকে এ নিরীক্ষা দল প্রেরণ করা হয়।’
সিভিল অডিট বিভাগের এ নিরীক্ষা দল ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ডিপিপি, বরাদ্দ ও ব্যয়, ক্যাশবই, লেজার বুক ও রেকর্ডপত্র যাচাই করে ৩১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ২২০ টাকার গরমিল পান। এ টাকার বিষয়ে ইফা ডিজিকে জিজ্ঞেস করে নিরীক্ষা দল। এ টাকা ৬৪ জেলায় প্রেরণ করা হয়েছে বলে ইফা ডিজি দাবি করেন। তবে এর পক্ষে তিনি টাকা ছাড়ের কোনা নথি দেখাতে পারেননি।
এ ধরনের আরো বহু প্রকল্প থেকে আরো বড় দুর্নীতির প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের এই ৩২ কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্য ছিল ডিজি সাহেবের। এ কারণেই তিনি এ টাকা নিজ জিম্মায় রেখে দিয়েছিলেন। গত ৫ মাস আগে বিষয়টি ধরা পড়ে। ওই সময় একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়। এ কমিটি তদন্ত ও অনুসন্ধান করে ডিজির ৩২ কোটি টাকা অনিয়মের সন্ধান পায়। এরপর একটি অডিট কমিটি করা হয়। এ কমিটিকে ম্যানেজ করার জন্য ডিজি সাহেব বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হয়তো টাকাটা রাজস্ব কোষাগারে ফেরত দিয়েছেন। ’
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে নিয়োগ লাভের পর থেকেই এ প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করার অভিযোগ ওঠে সামীম আফজালের বিরুদ্ধে। তাঁর আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যহার নিয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন হয়। দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ড সামীম আফজাল ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব করে। এর পরই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের অপর এক কর্মকর্তা বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার চাপে শেষ পর্যন্ত সামীম আফজাল এ টাকা ফেরত দিতে বাধ্য হন। এ ছাড়াও ফাউন্ডেশনের কেনাকাটায় আরো বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু একটি ঘটনায়ই তাঁর ৩২ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। 
পার্বতীপুর উপজেলার সরকারী হাসপাতালে নেই সাপের ওষুধ এন্টিভেনম

পার্বতীপুর উপজেলার সরকারী হাসপাতালে নেই সাপের ওষুধ এন্টিভেনম

Image may contain: 1 person, close-upদিনাজপুরের পার্বতীপুরের বড় চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে মোঃ রতনকে (২৫) সোমবার সন্ধ্যায় ঝাড়ুয়ার ডাঙা নামক পাশের গ্রামে জাত গোখরা সাপ কাটলে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে ছিলো না কোনো সাপের ওষুধ এন্টিভেনম। 
পরে ল্যাম্ব হস্পিটালে নিলেও একই অবস্থা পরিলক্ষিত হয়।   
পরিশেষে, জাত গোখরা আক্রান্ত রতনকে জেলা সদরের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে সে সুস্থ আছে।  ঘটনাটি কয়েকদিন   আগের। 
এদিকে সরকারী হাসপাতালে   সাপের ওষুধ এন্টিভেনম না থাকায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হসপিটালে সাপের ওষুধ সরবরাহের দাবী জানিয়েছেন । 
এব্যাপারে দায়িত্বরত উপ-স্বাস্থ্য কেন্দ্র পার্বতীপুরের নারী স্বাস্থ্য কর্মকর্তা  রেহানা আকতার জাহান News 24 Express কে   আজ মুঠোফোনে বলেন প্রতিটি উপজেলা হসপিটালে সাপের ওষুধ রাখা উচিত।  
এব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন যেনো পরবর্তীতে আর কেউ ভোগান্তির স্বীকার না হয়। 
৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি বাংলাদেশে কর্মরতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি বাংলাদেশে কর্মরতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Image result for স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বৈধ ভাবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন ৪৪ দেশের ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ৬৭ হাজার ৮৮৫ জনই নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সবচেয়ে বেশি আছেন ভারতের নাগরিক।  প্রতিবেশী রাষ্ট্রটির ৩৫ হাজার ৩৮৬ জন এ দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান।
 
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য এ কে এম মাঈদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই লাখ বিদেশি প্রতি বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এরই জবাবে মন্ত্রী এ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। 
মন্ত্রী জানান, বৈধ পথে আসা বিদেশি নাগরিকরা বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডাইরেক্টর, কুক, ফ্যাশান ডিজাইনার, শিক্ষক প্রভৃতি ক্যাটাগরীতে কাজ করছেন। 
মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, ৬৭ হাজার ৮৫৩ ব্যবসায়ীর পাশাপাশি রয়েছেন ৮ হাজার ৩০০ এক্সপোর্টার, ৩ হাজার ৬৮২ জন কর্মকর্তা, ২ হাজার ১০৫ খেলোয়াড় ও স্পোর্টস সংগঠক, ৯২২ মূলধন বিনিয়োগকারী, ৮০৪ পার্সোনাল স্টাফ (ব্যক্তিগত কর্মচারি), ৭২৭ ইকুপমেন্ট টেকনিক্যাল পার্সোনাল (কারিগরি যন্ত্র সংশ্লিষ্ট ব্যক্তি), ৫৬১ এনজিও (বেসরকারি সংস্থ) কর্মি, ৪০০ রিসার্স বা ট্রেনিং স্টাফ ও ১৩২ গৃহকর্মী ।
ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছেঃ জাবি ভিসি

ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছেঃ জাবি ভিসি

 ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছে, সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে বললেন জাবি ভিসি
এদিকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম
Image may contain: 3 people, people sitting and textঅপসারণের দাবিতে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসা অবরুদ্ধ করে রাখে তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে মঙ্গলবার দুপুরের দিকে ভিসিকে উদ্ধার করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উন্নয়নের অর্থ থেকে ছাত্রলীগ দুই কোটি টাকার দেয়ার অভিযোগ ওঠার পর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ও ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ ব্যানারে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্যবিরোধী এ আন্দোলনের প্রথমসারিতে রয়েছে ছাত্র ফ্রন্টের জাবি শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালে আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, উপাচার্য ছাত্রলীগের এক নেতাকে ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
তিনি বলেন, এই দুর্নীতিবাজ উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না। এখন যদি তাকে বাসা থেকে বের হতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে মাড়িয়ে বের হতে হবে। আর তিনি যখন এখান থেকে বের হবেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালচনা ও নিন্দার শিকার হয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।