ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছে, সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে বললেন জাবি ভিসি
এদিকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম
অপসারণের দাবিতে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসা অবরুদ্ধ করে রাখে তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে মঙ্গলবার দুপুরের দিকে ভিসিকে উদ্ধার করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উন্নয়নের অর্থ থেকে ছাত্রলীগ দুই কোটি টাকার দেয়ার অভিযোগ ওঠার পর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ও ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ ব্যানারে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্যবিরোধী এ আন্দোলনের প্রথমসারিতে রয়েছে ছাত্র ফ্রন্টের জাবি শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালে আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, উপাচার্য ছাত্রলীগের এক নেতাকে ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
তিনি বলেন, এই দুর্নীতিবাজ উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না। এখন যদি তাকে বাসা থেকে বের হতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে মাড়িয়ে বের হতে হবে। আর তিনি যখন এখান থেকে বের হবেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালচনা ও নিন্দার শিকার হয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এদিকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম
অপসারণের দাবিতে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসা অবরুদ্ধ করে রাখে তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।তবে মঙ্গলবার দুপুরের দিকে ভিসিকে উদ্ধার করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

0 comments: