বাংলাদেশে বৈধ ভাবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন ৪৪ দেশের ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ৬৭ হাজার ৮৮৫ জনই নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সবচেয়ে বেশি আছেন ভারতের নাগরিক। প্রতিবেশী রাষ্ট্রটির ৩৫ হাজার ৩৮৬ জন এ দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য এ কে এম মাঈদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই লাখ বিদেশি প্রতি বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এরই জবাবে মন্ত্রী এ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বৈধ পথে আসা বিদেশি নাগরিকরা বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডাইরেক্টর, কুক, ফ্যাশান ডিজাইনার, শিক্ষক প্রভৃতি ক্যাটাগরীতে কাজ করছেন।
মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, ৬৭ হাজার ৮৫৩ ব্যবসায়ীর পাশাপাশি রয়েছেন ৮ হাজার ৩০০ এক্সপোর্টার, ৩ হাজার ৬৮২ জন কর্মকর্তা, ২ হাজার ১০৫ খেলোয়াড় ও স্পোর্টস সংগঠক, ৯২২ মূলধন বিনিয়োগকারী, ৮০৪ পার্সোনাল স্টাফ (ব্যক্তিগত কর্মচারি), ৭২৭ ইকুপমেন্ট টেকনিক্যাল পার্সোনাল (কারিগরি যন্ত্র সংশ্লিষ্ট ব্যক্তি), ৫৬১ এনজিও (বেসরকারি সংস্থ) কর্মি, ৪০০ রিসার্স বা ট্রেনিং স্টাফ ও ১৩২ গৃহকর্মী ।
0 comments: