Monday, September 23, 2019

কাউকে ক্যাসিনো ব্যবসা করতে দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

কাউকে ক্যাসিনো ব্যবসা করতে দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রতিনিধি , রাজনীতিবিদ কিংবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যেই হোক না কেনো কাউকেই ক্যাসিনো ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল ।  
Image result for স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ ব্যবসায়ী যারা আছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সে কোনো রাজনৈতিক দলের হোক, প্রতিষ্ঠিত ব্যক্তি হোক কিংবা জনপ্রতিনিধি হোক, কাউকে ছাড় দেয়া হবে না। পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আইনবহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

Sunday, September 22, 2019

বর্ডার গার্ড বাংলাদেশের প্রশংসনীয় উদ্যোগ

বর্ডার গার্ড বাংলাদেশের প্রশংসনীয় উদ্যোগ

বর্ডার গার্ড বাংলাদেশের প্রশংসনীয় উদ্যোগ 

Image may contain: plant, tree, house and outdoor
ছবিগুলো দেখে আর বলার অপেক্ষা রাখে না । সত্যি মহৎ উদ্যোগ একটি।

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoor

Saturday, September 21, 2019

হেলমেট ছাড়া যেখানে তেল মিলে না

হেলমেট ছাড়া যেখানে তেল মিলে না

সম্পাদকঃ তেজগাঁও এর ট্রাস্ট ফিলিং স্টেশনে এভাবেই নোটিশ দেয়া আছে No Helmet No Oil অর্থাৎ হেলমেট ছাড়া মিলবে না তেল ।
Image result for trust filling station
হেলমেট ছাড়া কোনো বাইকে তেল দেওয়া হয় না এখানে ।  
এটি বিজয় সরনী থেকে প্রধানমন্ত্রী কার্যালয় যাওয়ার আগে অবস্থিত। 

৮ বছর ধরে জালিয়াতি করে বেতন-ভাতা উত্তোলন

৮ বছর ধরে জালিয়াতি করে বেতন-ভাতা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাড়িয়া মহাবিদ্যালয়ে জালিয়াতি করে আরবি শিক্ষক নিয়োগ! ৮ বছর ধরে বেতন-ভাতা উত্তোলন .
Image result for জালিয়াতি চাকুরি
জালিয়াতি করে রাজশাহীর বাগমারার মাড়িয়া মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে সামিউল ইসলামকে নিয়োগ দেন অধ্যক্ষ আব্দুর রশিদ। এই কলেজের আরবি বিষয়ের অনুমোদন না থাকলেও দীর্ঘদিন যাবত অবৈধভাবে বেতন ভাতা সুবিধা ভোগ করে আসছে প্রভাষক সামিউল ইসলাম। কলেজে আরবি বিষয় অনুমোদন না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার মাড়িয়া মহাবিদ্যালয়টি গত ১১ মে ১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষা কার্যক্রমের দিক দিয়ে বেশ সুনাম রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে থাকে। ফলে ¯’ানিয় সংসদ সদস্য ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ কে বেশ কয়েক বার পুরস্কারও দিয়েছেন। প্রতিষ্ঠানটি সরকারি মাš’লি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় আসে। কিš‘ এই কলেজে আরবি বিষয়ের কোন অনুমোদন না থাকা সত্ত্বেও অবৈধভাবে আরবি বিষয়ের প্রভাষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেন অধ্যক্ষ আব্দুর রশিদ। গভর্ণিং বডির সদস্যগণের নিয়োগ সংক্রান্ত সভা ও সহি স্বাক্ষর ছাড়াই আরবি বিষয়ে মোঃ সামিউল ইসলাম নামে একজনকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। প্রেক্ষিতে বেতন-ভাতার জন্য এমপিও কপিতে নাম সংযোজন করেন গত ২৫/০৪/২০১১ সালে সরকারি ভাবে বেতন-ভাতা মুন্জুরি করেন। নিয়োগের বিষয়ে অধ্যক্ষ আব্দুর রশিদের সাথে শিক্ষকগণের বেশ কয়েকবার সভা হলেও অধ্যক্ষ এই নিয়োগের বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং সঠিক তথ্য দিতে অপরাগত হওয়ায় বিষয়টি আজও ঝুলে আছে। কলেজের সে সময়ের গভর্ণিং বডির বেশ কয়েকজন সদস্য জানান, আমরা এই নিয়োগ সম্পর্কে কিছুই জানিনা, তার নিয়োগ প্রক্রিয়ায় কোন দিন স্বাক্ষর করি নাই। এমনকি কোথায়, কখন এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, তা আমরা জানিনা। ডিজির প্রতিনিধি, বিষয় বিশেষজ্ঞ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কে ছিলেন তাও জানিনা। এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের তদন্তেও তার জালিয়াতি নিয়োগ প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে, বাগমারা মাড়িয়া মহাবিদ্যালয়ে আরবি সাবজেক্ট অনুমোদন না থাকায় এ বিষয়ের প্রভাষক সামিউল ইসলামের নিয়োগ বৈধ নয় বলে মত দেওয়া হয়। তার পরও তিনি প্রভাষক দীর্ঘদিন যাবত বেতন-ভাতা উত্তোলন করছেন । উক্ত কলেজের একাধিক শিক্ষক জানান, কলেজের আরবি বিষয় অনুমোদন না থাকলেও আইনঅনুযায়ী কোন ভাবেই এই সাবজেক্ট এর নিয়োগ দেওয়া যায় না। অধ্যক্ষ মহাদয়ের অদৃশ্য খুটির জোরেই অবৈধ ভাবে মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে সরকারি ভাবে বেতন-ভাতা মুন্জুরি করে দিয়েছন। আর এভাবে অবৈধ প্রভাষক পদে নিয়োগ নিয়ে ৮ বছর ধরে সামিউল ইসলাম সরকারি কোষাগার থেকে প্রভাষক হিসেবে প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করেছেন। এজন্য শিক্ষক-কর্মচারীগণ এই অবৈধ নিয়োগের সুষ্ঠ বিচার দাবি করে বলেন, একজন অধ্যক্ষর কাছ থেকে এমন নীতি বহির্ভূত কাজ কাম্য নয়। কলেজে অবৈধভাবে নিয়োগ দিয়ে বেতন-ভাতা উত্তোলন করেন, তা কতটা নৈতিক? দেখার কী কেউ নেই? কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের যোগাযোগ করা হলে, তিনি স্বীকার করেন আরবি বিষয় অনুমোদন নেই। তার পরেও কি ভাবে প্রভাষক সামিউল র্দীঘ দিন যাবত বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছে এমন দূর্নিতি ও অনিয়মের বিষয় জানতে চাইলে প্রতিবেদকে ম্যানেজ চেষ্টা করেন অধ্যক্ষ আব্দুর রশিদ। প্রভাষক হিসাবে নিয়োগ পেয়ে র্দীঘ দিন যাবত বেতন-ভাতার সুবিধা ভোক করছেন জানতে চাইলে এ বিষয়ে প্রভাষক সামিউল ইসলাম বলেন, এর চেয়ে বড় বড় দূর্নীতি আছে, হচ্ছে তাতে আপনার সমস্যা কি? তিনি আরো বলেন, শেখ হাসিনা কি আপনাকে দায়িত্ব দিয়েছে ? কোথায় কি হচ্ছে দূর্নীতির খবর নিতে। এসময় এ প্রতিবেদক কে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে কল কেটে দেন। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক নেসার উদ্দিন আহাম্মেদ বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

যদি অনলাইনে জাতীয় পরিয়পত্রের সাইটে নিবন্ধন কিংবা লগইন করতে না পারেন, তাহলে আপনার মোবাইল থেকে 105 নম্বরে কল করুন। যাদের জন্ম তারিখ "০১-০১-১৯৯৮" -এর পরে, তারা রশিদে প্রাপ্ত ফরম নম্বর দিয়ে তথ্য দেখতে পারবেন না। তারা তথ্য জানতে হেল্পলাইন নাম্বার (105 অথবা +88 01708-501261-4) -এ কল করুন।  

অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায়

সেখানে একজন দায়িত্বরত অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফোনে মেসেজের মাধ্যমে আপনার প্রভিশনাল এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোডের লিংক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন। আপনার এনআইডির প্রভিশনাল কপি পাবেন। সেখান থেকে ডকুমেন্টটি সেইভ করে প্রিন্ট করে নিলেই হবে। 

অনলাইনে NID ডাউনলোড করার উপায়

১। (আপনার নিকট যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর থেকে থাকে, তাহলে সরাসরি ২য় ধাপে যান। আর আপনি যদি এনআইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, তাহলে এই ধাপ থেকেই শুরু করুন।) কম্পিউটার ব্রাউজারে প্রথমে এখানে যান https://services.nidw.gov.bd/voter_center এবং ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে পূরণ করে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার সংগ্রহ করুন।
২। এবার নিচের ঠিকানা ভিজিট করুন ও জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবায় রেজিস্টার করুনঃ https://services.nidw.gov.bd/registration/new_registration
৩। রেজিস্ট্রেশন হলে লগইন করার জন্য এই লিংক ভিজিট করুনঃ https://services.nidw.gov.bd/login
এবার মোবাইলে মেসেজে একটি সিক্যুরিটি কোড আসবে। অবশ্য আপনি চাইলে ইমেইলেও কোডটি নিতে পারেন। লগইন করলে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দেখতে পাবেন। 
এইবার আসুন আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিইঃ 
১। প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
২। প্রশ্নঃ হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে হারানো আইডি কার্ড পেতে/সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
৩। প্রশ্নঃ হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
৪। প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
৫। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / স্লিপ হারালে করণীয় কি?
উত্তরঃ স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।
৬। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
৭। প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব?
উত্তরঃজাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।
৮। প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রের মান বর্তমানে তেমন ভালো না এটা কি ভবিষ্যতে উন্নত করার সম্ভাবনা আছে?
উত্তরঃ হ্যাঁ। স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে যা অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ  এবং মান অনেক উন্নত । 

Friday, September 20, 2019

মানুষ মানুষের জন্য, বন্ধু বন্ধুর জন্য

মানুষ মানুষের জন্য, বন্ধু বন্ধুর জন্য

খিলক্ষেত প্রতিনিধিঃ আমিনুল দুরারোগ্য PHN রোগে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে তবে প্রয়োজন ৩৫-৩৭ লক্ষ টাকা।

এমতাবস্থায় তার পাশে দাঁড়াতে এগিয়ে এল তার কিছু বন্ধু।তাদের পরিচিত জনদের কাছ থেকে কেউ চটপটি, চা খাব বলে তার চিকিৎসা খরচ তোলা শুরু করল। যে যার অবস্থান থেকে চিকিৎসা খরচ তুলছে। ১৩ তম দিনে বন্ধুদের সংগ্রহ দাঁড়াল ৪২ লক্ষ ৬৮ হাজার টাকা প্রায়। আমিনুলের সমস্যার প্রথম ধাপ পার হল। খুব শীগ্রহই অপারেশনের জন্য আমিনুল ইন্ডিয়া যাচ্ছে। আমিনুলের পক্ষ থেকে তার বন্ধুরা সকলের কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহর রহমতে আমিনুল যেন সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। শামীম আহমেদ

Thursday, September 19, 2019

যদি কেউ বাধা দেয় কাউকে ছাড়া হবে নাঃ প্রধানমন্ত্রী

যদি কেউ বাধা দেয় কাউকে ছাড়া হবে নাঃ প্রধানমন্ত্রী

অনিয়মকারীদের কাউকে ছাড়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের পর এখন যুবলীগকে ধরেছি। সামাজিক যেসব অসঙ্গতি এগুলো দূর করতে হবে। মারামারি খুনি, এই যে ক্যাসিনো নিয়ে মারামারি খুনোখুনি হবে এগুলো টলারেট করবো না। 
sheikh hasina
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা তাদের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।  

ক্যাসিনোতে যেসব বিদেশী কাজ করছে তাদের যারা এনেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্যাসিনোর সঙ্গে যারা জড়িত বিদেশী, তারা আসলো কিভাবে, তারা ভিসা পেল কিভাবে, তাদের বেতন দেওয়া হয় কিভাবে, ক্রেডিট কার্ডে না ক্যাশে। কে ভিসা দিয়ে আনলো সমস্ত কিছু তদন্ত করা হচ্ছে। সবই ধরা হবে। 
 তিনি বলেন, আমি কষ্ট করে সব কিছু  করছি দেশের জন্য, দেশের উন্নয়ন করছি, এর ওপর কালিমা আসুক সেটা আমি কোনো ভাবে হতে দেবো না। আমি কাউকেই ছাড়বো না। যদি কেউ বাধা দেয় কাউকে ছাড়া হবে না। 
ঢাকায় কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে নাঃ ডিএমপি কমিশনার

ঢাকায় কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে নাঃ ডিএমপি কমিশনার

ঢাকায় কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম  

ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীতে অবৈধ কোনো জুয়ার আড্ডা, ক্যাসিনো চলতে দেয়া হবে না। এসবের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে। ক্যাসিনোতে র‌্যাব অভিযান শুরু করেছে, পুলিশও করবে। কেউ ছাড় পাবে না। ঢাকার সব ক্যাসিনোর তালিকা তৈরি করা হচ্ছে।  
বৃহস্পতিবার দুপুরে, ডিএমপি সদর দপ্তরে একথা জানান তিনি। 
তিনি আরও বলেন, নির্মল বিনোদন হলে পুলিশ তাতে সহযোগিতা করবে। কিন্তু বিনোদনের নামে যদি অশালীন ও অবৈধ কিছু চলে, মাদক সেবন হয়, তাহলে সেখানেও একই রকম পদক্ষেপ গ্রহণ করা হবে। নজরদারিতে থাকবে।
এতদিন আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি কেন, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর। সেটা যে পর্যায়েই হোক না কেন। জোনাল ডিসিদের নির্দেশনা দিয়েছি এ ধরনের ঘটনা মোটেও সহ্য করবো না। এরপরেও যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করে,বা জড়িত থাকে বলে জানতে পারি, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বুধবার ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া অভিযানে ওই ক্যাসিনো থেকে দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ক্যাসিনোতে মদ আর জুয়ার বিপুল সরঞ্জামের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। 

Wednesday, September 18, 2019

গুরুত্বপূর্ণ কিছু Preposition English For All

গুরুত্বপূর্ণ কিছু Preposition English For All

Preposition Practice for all 
Image result for preposition Read the following passages and fill in the blanks with suitable / appropriate prepositions:
1. The Olympic Games were named (a) ------ the town of Olympia in Greece. In Those days Greece was divided (b) -------many cities. They used to fight (c) ------themselves. A man named Iphitus was concerned (d) ------- such wasteful strife’s. He hit (e) -------- a plan to set up peace in the country .His plan worked well.
2. One should not run (a) -------- money because those who hanker (b) --------money can‘t enjoy mental peace. Sometimes, it may lead one (c) --------some unexpected troubles. It also happens that greed for money brings (d) ------- many problems. So we should be contented (e) ------- what we have.
3. A good student is fond (a) -------- books. He is attentive (b) --------- his studies. He always tries to cut a good figure (c) --------- the examination. He never deviates (d) -------- his duties’ because he knows every success depends (e) -------- hard work.
4. An honest man is true (a) ------- his word. He does not deviate (b) -------- the path of honesty. He knows that true peace consists (c) ---------- honesty. So he does not fall a victim (d) -------- any greed. He has no ambition (e) -------- worldly things.
5. A good student is never indifferent (a) ------- his study. He knows well that success lies (b) -------- hard work. So he is always absorbed (c) -------- deep studies. Nothing can prevent him (d) --------- working hard. His hard work and sincerity result (e) --------- ultimate success.
6. Man has an unquenchable thirst (a) --------- knowledge. He is never satisfied (b) --------- what he has known and seen. For this, he sets out (c) --------- travelling. But it needs a lot of money and patience. The people of developed countries are fit (d) --------- it. So they are capable (e) --------- earning practical knowledge.
7. Every one desires (a) ----------- wealth. But a few attain it. Some people hanker (b) ----------- riches. Some are content (c) --------- what they have. True happiness lies (d) ----------- contentment. It is high time we gave (e) --------------- the habit of covetousness.
8. Today man has been suffering (a) ---------------various diseases. And, there is no remedy (b) -----------------some fatal disease. So man is subject (c) ------------------ decay and death. One day, he will depart (d) -------------this world. Here he cannot live (e) ------------------a long time
9. Mr. Khan is a school teacher. He is very popular (a) ---------------his students. The students have easy access (b)………………… his room. Whenever the students enter (c) -------------- his room, they find him absorbed (d) --------------------- studies. He is proficient (e) ----------------------- English.
Answer
1. a. after b. into/in c. among.
d. about e. upon
2 .a. after b. after c. to d. about e. with
3. a. of b. to c. in d. from e. on
4. a. to b. from c. in d. to e. for
5. a. to b. in c. in d. from e. in
6. a. for b. with c. for d. for e. of
7. a. for b. after c. with d. in e. up
8. a. from b. for c. to d. from e. for
9. a. with b. to c. into d. in e. in 
জিনিয়াস শিক্ষা পরিবার  Facebook link: https://www.facebook.com/zikrulsircare/
Websitehttps://admissionsgenius.business.site/
মিমি গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

মিমি গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

বাস্তহারা কলোনীর শিশু আফসানা মিমি (১৪)-কে খুলনার খালিশপুরে গণধর্ষণের পর হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 
Image result for শিশু ধর্ষণ ও হত্যা
একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
আজ বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক মোহা. মহিদুজ্জামান আলোচিত মামলার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন বাস্তহারা কলোনীর বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল (৩৮) ও এমদাদ হোসেন (৩৭)। 
এইরায়ে মামলার অভিযুক্ত আশা মিয়া (২২), জাহাঙ্গীর আলী (২৪), জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৪০) ও নজরুল ইসলাম (৩৫)-কে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 
জানা যায়, ২০০৯ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় বাস্তহারা কলোনীর বাসিন্দা ইমাম হোসেনের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই রাতেই খালিশপুর থানায় জিডি করা হয়। পরের দিন বিকালে আফসানা মিমির লাশ বাস্তহারা দিঘি থেকে উদ্ধার হয়। এ ঘটনায় ইমাম হোসেন খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন, যার নং-১৭। 

Tuesday, September 17, 2019

সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না - কমিশনার

সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না - কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না সাবধান করে দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম । 
Image result for ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ।
রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপ-কমিশনারসহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, সাধারন মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকান্ড কঠোরভাবে পর্যবেক্ষন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবেও বলে জানান ডিএমপি কমিশনার।

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন আত্মহত্যার হুমকি

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন আত্মহত্যার হুমকি

ইলিয়াস হুসাইন পাবনাঃ পাবনার সাঁথিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছে এক কলেজ পড়ুয়া প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা নতুন পাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দেয় ওই প্রেমিকা। প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক হাসান বাড়ি থেকে পালিয়ে যায়। সরজমিন ওই বাড়িতে গেলে মেয়েটি অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর ধরে উপজেলার সোনাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানের সাথে প্রেমের সম্পর্ক হয় পাশ্ববর্তী শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী রোজিনা খাতুনের। প্রায় দেড় বছর ধরে বিয়ের প্রলোভনে তাদের মধ্যে প্রেম মজবুত হওয়ায় শারীরিক সম্পর্ক হয়। এ নিয়ে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এতে প্রেমিকের বাবা-মা মেনে না নেয়ায় প্রেমিকার লোক-জনকে ফিরিয়ে দেয়। এ দিকে ছেলে বিয়ে করতে অসম্মতি জানালে মেয়েটি উপায় না দেখে প্রেমিক হাসানের বাড়িতে চলে আসে আমরণ অনশনে বসে আত্মহত্যার হুমকি দেয়। মেয়েটি সাংবাদিকদের বলেন আমি এখান থেকে যাব না, বিয়ে না করলে আত্মহত্যা করবো। এ বিষয়ে লম্পট প্রেমিক পলাতক থাকায় তার বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মেয়ে পক্ষ থেকে লোক আসছিল কয়েকদিন আগে। তখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলে সে এই মেয়ের সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। পরে আমি তাদের ফিরিয়ে দেই।
আজ হঠাৎ মেয়েটি আমার বাড়িতে এসে উঠেছে। আমি বাড়ির বাইরে থাকায় মোবাইল ফোনে জানতে পারলাম। প্রেমিকার নানা সিরাজউদ্দিন জানান বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ছেলের বাড়িতে গেলে তারা জানায়, ছেলের সাথে মেয়ের কোন সম্পর্ক নেই, বলে আমাদের ফিরিয়ে দেয়। তাই বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে আমার নাতনী উঠেছে। এ ব্যাপারে নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান,আমি এই মাত্র শুনলাম। বিষয়টি নিয়ে ওই বাড়িতে লোক পাঠাচ্ছি খবর নেয়ার জন্য।

Monday, September 16, 2019

পাবনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূধর্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টম্বর) বিকেলে উপজেলা ক্রীয়া সংস্থার আয়োজনে বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথি থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন ৬৮, পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যড. শামসুল হক টুকু এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীয়া সংস্থার সভাপতি জনাব আসিফ আনাম সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বেড়া থানা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন। বেড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবা, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খবিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তোফাজ্জল হোসেন, বেড়া উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মিলন মাহমুদ, হাঁটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করেন বেড়া পৌর ফুটবল একাদশ ও হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলাটিতে ২-০ গোলে বিজয়ী হয় বেড়া পৌর ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাটির ধারা বিবরণী হিসেবে ছিলেন জনাব অলোক কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার।
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সকাল  ১০টায়  ভোট গ্রহণ  শুরু হয়। নির্বাচনে সভাপতি পদে জয়নুল আবেদীন রানা ও সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে সভাপতি পদে ২জন, সম্পাদক পদে ২জন এবং সহ-সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ১২ ভোট পেয়ে জয়নুল আবেদীন রানা ( নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী রতন কুমার দাস (সংবাদ) পেয়েছেন ৭ ভোট। অপরদিকে ১০ ভোট পেয়ে আবুল কাশেম ( করতোয়া ) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মানিক মিয়া রানা ( ভোরের কাগজ ) পেয়েছেন ৯ ভোট।  সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনসুর আলম খোকন ( খোলা কাগজ) ও জালাল উদ্দিন (আমার দেশ)। অন্যাান্য পদে সবাই বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস। নির্বাচন  কমিশনার হিসাবে  ছিলেন আলিউল ইসলাম অলি ও আব্দুস।

Sunday, September 15, 2019

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশঃ প্রধানমন্ত্রী

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশঃ প্রধানমন্ত্রী

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশ বাহিনী বলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
Image result for প্রধানমন্ত্রী
আজ রোববার দুপুরে, রাজশাহীর সারদায় ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।
এর আগে সকালে, একাডেমির প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বিভিন্ন ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
 সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী নির্দেশনা দেন মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। 
 জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায় সে লক্ষে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাসহ বাড়ানো হয়েছে বেতন ভাতাও। 

Saturday, September 14, 2019

কলেজ পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৯

কলেজ পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বোডের একাদশে ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষে টিসির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Image result for টিসিআবেদন  শুরুঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯ইং
শেষ হবে  ৩১ অক্টোবর ২০১৯ইং।
অনলাইনে আবেদন করতে হবে।
অন্য যে কোন বোড থেকে কোন শিক্ষাথী ঢাকা বোড এ আসতে চাইলে উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি ৭০০ টাকা মাত্র
www.dhakaeducationboard.gov.bd
এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। 

Friday, September 13, 2019

একটি  স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express

একটি স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express

একটি  স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express 
News 24 Expressসমাজসেবী মানুষের সাড়া পেলে News 24 Express  পত্রিকাটি অনেক দূর এগিয়ে যেতে চায় । 
News 24 Express একটি স্বেচ্ছাসেবক মূলক পত্রিকা যেখানে দেশের প্রতিটি পাবলিক ভার্সিটির শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে । News 24 Express এর নিজস্ব অর্থায়ন নেই। সমাজসেবী মানুষের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাবে বলে আশা রাখে News 24 Express পরিবার ।
News 24 Express এর সম্পাদকঃ মোঃ জিকরুল হক , সন্মানিত নিয়মিত প্রতিনিধিগণের তালিকঃ সাহিত্য সম্পাদকঃ বি.এম. সাইদুর রহমানঢাবি প্রতিনিধিঃ সজন হাসানাত সিলেট প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন রমেলটাঙ্গাইল প্রতিনিধিঃ সুমন খানআজিমপুর প্রতিনিধিঃ শিউলি সিদ্দিকীব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ সাবিহা তামান্না মগবাজার প্রতিনিধিঃ জাহিদুল ইসলামসাঁথিয়া বেড়া প্রতিনিধিঃ ইলিয়াস হুসাইনফেনী প্রতিনিধিঃ নূরুল ইসলামগফরগাঁও প্রতিনিধিঃ হুমায়রা তাবাসসুমবাঘেরহাট শিশু প্রতিনিধিঃ ফারজানা ইসলামকক্সবাজার প্রতিনিধিঃ নুরুল হাকিমখিলক্ষেত প্রতিনিধিঃ শামিম আহমেদমাগুরা প্রতিনিধিঃ তাহিরা তারমিন প্রাপ্তিনীলক্ষেত প্রতিনিধিঃ ফাকরুল হাসাননাঈলকোট প্রতিনিধিঃ এন এ সূজন
প্রধান কার্যালয়ঃ ২২ নংপূর্ব তেজতুরী বাজার,তেজগাও,ফার্মগেট,ঢাকা-১২১৫বার্তা কক্ষঃ 01600103291 Email: newsinfo24bd@gmail.com 

Thursday, September 12, 2019

সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দা

সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দা

সিলেট প্রতিনিধিঃ লেখক,সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যদি কেউ কুকুরের সাথে ঘুমায় তবে তার মাথায় উকুন উঠবে এটা যেমন স্বাভাবিক তেমনি শেয়ালের লেজ কেটে মাথায় পাগড়ি পড়িয়ে তার অনুসরণ করলে সমাজ কুসংস্কার আর গোঁড়ামিতে ভরে উঠবে এটাও স্বাভাবিক। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সম্মানিত সভাপতি আশিকুল কায়েস ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা হওয়ায় সংগঠনের মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ এক মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকালে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলার স্বীকার হয়েছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফরিদি ও বিজন হালদার সাধারণ সম্পাদক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতাদ্বয় অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবিও জানান।
 নিজের গায়ে আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী অবশেষে মৃত্যু

নিজের গায়ে আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী অবশেষে মৃত্যু

 অবশেষে জানা গেলো  নিজের গায়ে নিজেই আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী ।
Image result for আগুন
ছবিঃ প্রতীকী 
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হয়ে তানিয়া ইশরাত নামের এই গৃহবধূ মারা গেছেন। তানিয়া ইশরাত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী।উপকমিশনার নাবিদ কামাল বলেন, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে জানান, গতকাল বুধবার রাতে তানিয়া ইশরাত নিজের গায়ে আগুন দেন। পরে দগ্ধ অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় তিনি মারা যান।  এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন। 
Image result for উত্তরাঅগ্নিকাণ্ডে তার স্ত্রী দগ্ধ হলে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম জানিয়েছে, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস আরো জানায়, আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়। 

তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Tuesday, September 10, 2019

ঘুষ না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ২ এএসআই’র বিরুদ্ধে

ঘুষ না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ২ এএসআই’র বিরুদ্ধে

রাজশাহী অফিসঃ আশিঁ হাজার টাকা ঘুষের দাবি পূরণ না করায় অটো চালকসহ কৃষককে আটক অভিযুক্তদের মাদক মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ উঠেছে চারঘাট থানার এএসআই নবীন ও এএসআই আমিনুলের বিরুদ্ধে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের পরিবার জানায়,গত ৬ই সেপ্টেম্বর সন্ধ্যার দিকে প্রতিদিনের মতো পুঠিয়া টু আড়ানী রোডে গাড়ী চালিয়ে বাসায় ফিরছিলেন বালাদিয়াড় গ্রামের ফেলাল। তিনি একই গ্রামের বিশু মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৬ মাস যাবত গাড়ী চালাচ্ছেন। প্রমাণ ছাড়া আগে মাদক বিক্রয় এর সাথে জরিত থাকার অভিযোগে আটক করেছিল পুলিশ। সৎপথে থাকার প্রত্যয়ে একটি তিন চাকার অটো কিনেন তিনি। তার পর নিজেই চালাতেন তার গাড়িটি। গত শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরার সময় রাস্তায় আটকায় এএসআই নবীন ও এএসআই আমিনুল। কোন মাদকছাড়া তাকে গ্রেপ্তার করে ৮০০০০ টাকা দাবি করে। এক পর্যায়ে দিতে অস্বীকৃতি জানালে গাড়ি সহ থানায় নিয়ে যায়। খবর পেয়ে তার স্ত্রী ফরিদা থানায় গেলে ৭৫০০ টাকা দিয়ে আসে, এবং থানায় ফরিদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাষিয়ে দেয় কাওকে কিছু না বলার জন্য। গাড়ীর কাগজ পত্র থাকলেও ফিরিয়ে দেয়নি গাড়ীটি। টাকা না দেওয়ায় বিভিন্ন মামলায় নাম দিয়ার হুমকি দেন তার স্ত্রীকে এএসআই নবীন চন্দ্র বর্মণ। বিষয়টি জানাজানি হলে একই গ্রামের সাহাবুল নামক আরো একজনকে মাদক সন্দেহে আটক করে নিয়ে যায় নবীন। সাহাবুল এর স্ত্রী বলেন আমরা গরীব মানুষ,আমার কাছ থেকে ৩০০০০ হাজার টাকা দাবি করেন রাত একটার দিকে নবীন দারোগা। প্রতিবাদ করলে হুমকি ধামকি দিয়ে ধরে নিয়ে যায়। এরপর টাকা না পাওয়ায় রাগে ক্ষোভে এএসআই নবীন ২০ পিচ ইয়াবা দিয়ে আরো তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন। এছাড়া তাদের ছাড়ানোর জন্য পরিবারের লোকজন চারঘাট থানার এএসআই নবীন ও আমিনুলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা আশিঁ হাজার টাকা দাবি করেন আটকদের পরিবারের সদস্যদের কাছে। এতে রাজি না হওয়ায় আসামীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দিয়ে দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসার মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেয় পুলিশ। শনিবার সরজমিনে বালাদিয়াড় গ্রামে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী,স্থানীয় এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। তারা জানান, ৬ই সেপ্টেম্বর সন্ধার দিকে যাত্রী নিয়ে আড়ানী যাওয়ার সময় অটোচালক ফেলালকে আটক করে পুলিশ। এ সময় সেখানে অনেক লোকজনের ভিড় হয়। তখন পুলিশ আটকদের কাছ থেকে মাদক উদ্ধারের কথা বলেনি। আটক ফেলালের স্ত্রী জানান, ঘটনার পরের দিন রাত একটার দিকে এএসআই নবীন থানা থেকে আবার বালাদিয়াড় গ্রামে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আটক ফেলালের ভাই,স্ত্রী এবং ২য় আসামী সাহাবুল এর স্ত্রী,মা সহ অন্তত ২০ থেকে ২৫ জন। আটকদের ছেড়ে দেয়ার বিনিময়ে এএসআই নবীন তাদের কাছে আশিঁ হাজার টাকা দাবি করেন। দরকষাকষির এক পর্যায়ে এএসআই নবীন ৬০হাজার টাকায় নেমে আসেন। কিন্তু অর্থভাবে দাবিকৃত টাকা পরিশোধ করতে পারেননি আটকদের পরিবারের সদস্যরা। সাহাবুলের স্ত্রী বলেন,পুলিশের চাহিদামতো ঘুষ দিতে আমরা রাজি হয়নি। তাই দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত দুই এসআই এবং ওসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে ডিআইজি হাফিজ আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে আমার কিছু জানা নেয়। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Sunday, September 8, 2019

সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা

সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা শহরে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই বিশাল জনসংখ্যার যাতায়াতের একমাত্র মাধ্যম হল লোকাল বাস।
কিছু অসাধু মালিক এই লোকাল বাসকে সিটিং সার্ভিস নাম দিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চার-পাঁচ গুণ বেশি ভাড়া জনগনের কাছ থেকে আদায় করে নিচ্ছে। স্কুল, কলেজগামি ছাত্র - ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার হাফ ভাড়া নেওয়া হয় না। এই সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা। ভাড়া নিয়ে প্রায় সাধারণ যাত্রীদের সাথে বাস স্টাফদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই সমস্যা সমাধানে সরকার বা কোন পক্ষ আন্তরিক নয় বলে সাধারন যাত্রীদের অভিযোগ। যাত্রীদের কল্যানে- যাত্রী কল্যান সমিতি নামে সংগঠন থাকলেও তাদের কার্যক্রম নিয়েও জনমনে প্রশ্ন আছে। এই ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি চায় নগরবাসী। শামীম আহমেদ
ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শোনা যাচ্ছে, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নানা কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাদের কর্মকাণ্ডে যে বেশ ক্ষুব্ধ তা বৈঠকে স্পষ্টতই প্রমাণিত বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে প্রধানমন্ত্রীর কাছে - বিতর্কিতদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেয়া, দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, অনৈতিক আর্থিক লেনদেন ইত্যাদি। 

Saturday, September 7, 2019

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Image result for মারুফ হোসেন সরদার
গত ১৮ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে গেলে পদটি খালি হয়ে যায়। দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।
মোঃ মারুফ হোসেন সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে। তিনি ২১তম বিসিএস (পুলিশ) বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।
মোঃ মারুফ হোসেন সরদার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এ সি জি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে দৌলতপুর সরকারী ব্রজলাল কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে সম্মান ও একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে মারুফ হোসেন সরদার দুই কন্যা সন্তানের জনক।
সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পুরস্কার এবং ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক অর্জন করেন তিনি।
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে টিপু সুলতান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টিপু সুলতানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান নাকালিয়া গ্রামের মৃত রাজ্জাক স্যান্যালের ছেলে। স্থানীয়রা জানান, টিপু সুলতান মানসিক রোগী ছিল। প্রায়ই সে আত্মহত্যার কথা বলতো। এদিন সকাল থেকে সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও সন্ধ্যায় তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের একটি ঘরের আড়ার সাথে টিপুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বেড়া থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে টিপুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিলো, মামলা ছিলো প্রক্রিয়াধীন।

Friday, September 6, 2019

শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই

শাহবাগ এর সামনে প্রকাশ্যে ছিনতাই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসতাল) এর বিপরীতে এবং জাতীয় যাদুঘরের পাশের ফুটপাতের পাশে  গত ০৪-০৯-১৯ তারিখে শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই  এর ঘটনা ঘটেছে ।
Image may contain: 2 people, people smiling, people standing and beard
অভিযোগকারী  এবি সিদ্দিক জানান,   একদল মহিলা এসে দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাকে ইচ্ছে তাকে ধরে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি ইত্যাদি যা পাচ্ছে তাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
যারা দিচ্ছে না তাদের জামাকাপড় ধরে টানাটানি, অশালীন গালাগাল, ধাক্কাধাক্কি এমনকি চড় থাপ্পড়ও দিচ্ছে।
আমার পকেটে হাত দেয়ার জন্য অনেক জোরাজোরি করেছে। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ফেলে দিয়েছে।
দাড়ি-টুপিওয়ালা লোকটির পকেটের সব গুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি লজ্জায় টানাটানিও করতে পারছেনা, অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন।
কথা বলে জানতে পারলাম হুজুর লোকটির মা পিজি হাসপাতালে ভর্তি আছে। সে বলল পকেটের সব তো নিয়ে গেল। বের হয়েছিলো খাবার কিনতে।ব্যাপারটা খুবই খারাপ লাগলো।#৯৯৯ এ কল করা হয়েছে কোনো লাভ হয় নি।
Image may contain: 2 people, people smiling, people standing
এদিকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যেই ।  

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে। 
Image result for সালমান শাহপ্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ দুর্দান্ত পর্দা উপস্থিতি ঘটিয়ে আকাশছোঁয়া সাফল্যকে করে নিয়েছিলেন মুঠোবন্দি। এই সাফল্য প্রাপ্তির বিষয়টিকে ঘিরে সে সময় বলা হতো ‘সালমান এলেন, অভিনয় করলেন, জয় করলেন কোটি দর্শকের হৃদয়’। বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা এ নায়কের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এ দিনে তিনি চলে যান না ফেরার দেশে। কিন্তু তার দাপুটে অভিনয় তাকে আজও বাঁচিয়ে রেখেছে কোটি ভক্তের হৃদয়ে। আর স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছেন তিনি। 
সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর নানাবাড়ি দাড়িয়াপাড়া, সিলেটে। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তবে তারুণ্যের সূচনালগ্নে চলচ্চিত্রে সম্পৃক্ত হওয়ার পর থেকেই শোবিজ অঙ্গনে তার ঔজ্জ্বল্য বাড়তে থাকে দ্রুত গতিতে। দেশজুড়ে সৃষ্টি হয় ‘সালমান ঝড়’। আর সে ঝড়ের তাণ্ডব কোটি ভক্তের হৃদয় আন্দোলিত করে ভালোলাগার অবিরাম স্নিগ্ধতা দিয়ে। সালমান চলে যাওয়ার এত বছর পরও যার আবহ বয়ে চলেছে নিরন্তর। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হচ্ছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেমযুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন, ‘তোমাকে চাই, ‘স্বপ্নের পৃথিবী, ‘সত্যের মৃত্যু নাই, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’। এসব ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। 
জনপ্রিয় এ নায়কের জন্ম ও মৃত্যু দিনে বিভিন্ন সংগঠন এবং সংবাদপত্র ও টেলিভিশন বিভিন্ন আয়োজন করে থাকে। আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করবে। এছাড়া টিভি চ্যানেলগুলোতেও প্রচার হবে সালমান শাহকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। 
এফডিসি’র চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকবে মিলাদ ও দোয়া মাহফিল।
আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে।  

Wednesday, September 4, 2019

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার খিদিরগ্রামের এক ব্যক্তির বুদ্ধিমত্তায় ও উপজেলা নির্বাহী অফিসার এর তাৎক্ষণিক পদক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে বেঁচে গেছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। 

খুশি খাতুন নামের এ ছাত্রী নাড়ীয়াগদাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও খিদিরগ্রামের ইউনুস আলীর মেয়ে।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা ছিল।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার খিদিরগ্রাম থেকে তিনি একজন কৃষকের কাছ থেকে ফোনকল পান।

ওই কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে তার সাথে কথা বলেন। ওই কৃষক জানান, তাদের গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে হতে যাচ্ছে।

এ খবর পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা হককে পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে পাঠান ।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও বরপক্ষ পালিয়ে যান।

এ সময় খুশি খাতুন নামের ওই ছাত্রী জানায়, তার মতামত উপেক্ষা করে তার অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায় বলে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আইনগত ব্যবস্থা নেয়া সহ বাল্য বিয়ে বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Tuesday, September 3, 2019

পাঞ্জেরী গাইড না কেনার নির্দেশ দিলো সরকার

পাঞ্জেরী গাইড না কেনার নির্দেশ দিলো সরকার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পাঞ্জেরী  প্রকাশিত গাইড বই  কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে মাধ্যমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। 
Image result for পাঞ্জেরী গাইড  
সোমবার (২ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশিত অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের গাইড বইতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক রচনাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বাধীনতা ঘোষণা’র তথ্য ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে আসছে। রচনাটিতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করা হয়নি। একারণে পাঞ্জেরী  প্রকাশিত গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে মাধ্যমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেয় মাউশি। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ না বলা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে পাঞ্জেরী পাবলিকেশন্সের গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

Monday, September 2, 2019

ঢাবিতে প্রতি আসনে লড়বে  ৩৯ জন

ঢাবিতে প্রতি আসনে লড়বে ৩৯ জন

ঢাবিতে মোট আবেদন করেছে ২,৭৬,৩৯১ জন. প্রতি আসনে লড়বে - ৩৯ জন 

Image result for ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।
এই হিসাবে পাঁচটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, এ বছর
‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৮৮ হাজার ৯৭০ জন ।
A ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৫০ জন!
‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৫ হাজার ৩ জন।
B ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১৯ জন!
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৮ হাজার ৯৫৮ জন,
C ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩ জন!
‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৯৭ হাজার ৪৬৪ জন
D ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৬৩ জন!
এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।
E ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১১৯ জন!
ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) গ ইউনিট দিয়ে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের অংকন পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের সাধারণ জ্ঞান, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ক-ইউনিট, ২১ সেপ্টেম্বর (শনিবার) খ-ইউনিট ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছুদের। মোট ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকছে ৭৫ নম্বর, লিখিত পরীক্ষার জন্য ৪৫ নম্বর। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ধরা হয়েছে।
পরীক্ষার্থীরা ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ৩ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। এছাড়া ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ অগাস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

Sunday, September 1, 2019

আলোচিত তাহেরীর বিরুদ্ধে মামলা

আলোচিত তাহেরীর বিরুদ্ধে মামলা

আলোচিত ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও  বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ।  

Image result for তাহেরীসোমবার (১ সেপ্টেন্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে।

মামলার বাদী তার অভিযোগে বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুযায়ী ইসলাম ধর্ম পরিচালিত হয়। ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না ধর্মীয় কোনো গ্রন্থ।  অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে বাদী গত ৩১ আগস্ট কোতয়ালী থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে আদালতে দায়েরের পরামর্শ দেন।
আদালতে মামলাটি দায়ের হলে দুপুর ৩টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে মৌখিক নির্দেশ দেন বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন। 
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন নিরীহ হুজুরদের বিরুদ্ধে কিছু লোক উঠেপড়ে লেগেছে ।  অনেকেই এটিকে ইতিবাচক আবার অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন ।  

৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান

৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান


ইলিয়াস হুসাইন পাবনা: পাবনার প্রত্যন্ত এক গ্রামে মাত্র ৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান পাওয়া গেছে ।

যোগ, বিয়োগ, গুন ও ভাগসহ যে কোন ধরনের অংক সঠিকভাবে ক্যালকুলেটর বা খাতা-কলম ছাড়াই মুখে মুখে ফলাফল বা উত্তর বলে দিতে পাদর্শী ছোট্ট শিশুটি. আবার কারো বয়সের সন, মাস তারিখ বলে দিলেই সে তার বয়স কত বছর, কত মাস, কত দিন মহুর্তের মধ্যে বলে দিচ্ছে। বিস্ময়কর শিশুটি গণিতের পাশাপাশি ভুগোলেও পারদর্শী। যে কোন দেশের নাম বললে সেই দেশেরে রাজধানী, রাজধানীর নাম বললে দেশের নাম এবং সেই দেশের জনসংখ্যা ও আয়তন কত তা মহুর্তের মধ্যে বলে দিচ্ছে। বিস্ময় শিশু মোঃ জারিফ ইকবাল ওয়ালীদ পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মোঃ জাফর ইকবাল মন্টুর ছেলে। সে বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। প্রতিভাবান শিশুটিকে একনজর দেখতে ও তার সাথে কথা বলতে তার বাড়ি এবং স্কুলে শতশত মানুষ ভির করছে প্রতিদিন। শিশু জারিফ ইকবাল ওয়ালীদের বাবা মোঃ জাফর ইকবাল মন্টু জানান, তার দুই ছেলে সন্তানের মধ্যে ছোট ছেলে ওয়ালীদের মেধা সৃষ্টিকর্তার বিশেষ দান, মাত্র ৬ বছরের ছেলেটির গণিতের উপর এত দক্ষতা আমরা কল্পনাও করতে পারি নাই, আমি সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞ। এলাকার মানুষ এখন ছেলেটাকে ক্ষুদে গণিতবিদ বলে ডাকে। কেউ কেউ বিস্ময় শিশু বলে। বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু ওয়ালীদের গণিতে পারদর্শী আমাদের অবাক করেছে। সে এবছরই আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে, মেধাবী ছাত্র ওয়ালীদের লেখা-পড়াসহ সার্বিক বিষয় আমরা খোঁজ খবর রাখছি। ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল সালেক বলেন, বিষয়টি জানার পর আমার অফিসে শিশুটিকে ডেকে এনে যাচাই বাচাই করে ঘটনার সত্যতা পেয়েছি। ওকে এখন এলাকার সবাই ক্ষুদে গণিতবিদ বলে। ওর মেধার ধারাবাহিকতা রক্ষায় যা যা প্রয়োজন করা হবে, ওর স্কুলের শিক্ষকদের প্রতি এব্যাপারে দিক নির্দেশনা দেয়া আছে। তিনি মেধাবি শিশু ছাত্র ওয়ালীদের সার্বিক মঙ্গল কামনা করেন।