ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার খিদিরগ্রামের এক ব্যক্তির বুদ্ধিমত্তায় ও উপজেলা নির্বাহী অফিসার এর তাৎক্ষণিক পদক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে বেঁচে গেছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী।
খুশি খাতুন নামের এ ছাত্রী নাড়ীয়াগদাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও খিদিরগ্রামের ইউনুস আলীর মেয়ে।
আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা ছিল।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার খিদিরগ্রাম থেকে তিনি একজন কৃষকের কাছ থেকে ফোনকল পান।
ওই কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে তার সাথে কথা বলেন। ওই কৃষক জানান, তাদের গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে হতে যাচ্ছে।
এ খবর পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা হককে পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে পাঠান ।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও বরপক্ষ পালিয়ে যান।
এ সময় খুশি খাতুন নামের ওই ছাত্রী জানায়, তার মতামত উপেক্ষা করে তার অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায় বলে জানায়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আইনগত ব্যবস্থা নেয়া সহ বাল্য বিয়ে বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
0 comments: