অবশেষে জানা গেলো নিজের গায়ে নিজেই আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী ।

ছবিঃ প্রতীকী
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হয়ে তানিয়া ইশরাত নামের এই গৃহবধূ মারা গেছেন। তানিয়া ইশরাত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী।উপকমিশনার নাবিদ কামাল বলেন, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে জানান, গতকাল বুধবার রাতে তানিয়া ইশরাত নিজের গায়ে আগুন দেন। পরে দগ্ধ অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।
0 comments: