বাস্তহারা কলোনীর শিশু আফসানা মিমি (১৪)-কে খুলনার খালিশপুরে গণধর্ষণের পর হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
আজ বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক মোহা. মহিদুজ্জামান আলোচিত মামলার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন বাস্তহারা কলোনীর বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল (৩৮) ও এমদাদ হোসেন (৩৭)।

এইরায়ে মামলার অভিযুক্ত আশা মিয়া (২২), জাহাঙ্গীর আলী (২৪), জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৪০) ও নজরুল ইসলাম (৩৫)-কে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
জানা যায়, ২০০৯ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় বাস্তহারা কলোনীর বাসিন্দা ইমাম হোসেনের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই রাতেই খালিশপুর থানায় জিডি করা হয়। পরের দিন বিকালে আফসানা মিমির লাশ বাস্তহারা দিঘি থেকে উদ্ধার হয়। এ ঘটনায় ইমাম হোসেন খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন, যার নং-১৭।
0 comments: