ঢাবিতে মোট আবেদন করেছে ২,৭৬,৩৯১ জন. প্রতি আসনে লড়বে - ৩৯ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।এই হিসাবে পাঁচটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, এ বছর
‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৮৮ হাজার ৯৭০ জন ।
A ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৫০ জন!
‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৫ হাজার ৩ জন।
B ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১৯ জন!
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৮ হাজার ৯৫৮ জন,
C ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩ জন!
‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৯৭ হাজার ৪৬৪ জন
D ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৬৩ জন!
এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।
E ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১১৯ জন!
ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) গ ইউনিট দিয়ে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের অংকন পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের সাধারণ জ্ঞান, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ক-ইউনিট, ২১ সেপ্টেম্বর (শনিবার) খ-ইউনিট ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছুদের। মোট ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকছে ৭৫ নম্বর, লিখিত পরীক্ষার জন্য ৪৫ নম্বর। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ধরা হয়েছে।
পরীক্ষার্থীরা ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ৩ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। এছাড়া ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ অগাস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
0 comments: