Monday, September 23, 2019

কাউকে ক্যাসিনো ব্যবসা করতে দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE
নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রতিনিধি , রাজনীতিবিদ কিংবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যেই হোক না কেনো কাউকেই ক্যাসিনো ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল ।  
Image result for স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ ব্যবসায়ী যারা আছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সে কোনো রাজনৈতিক দলের হোক, প্রতিষ্ঠিত ব্যক্তি হোক কিংবা জনপ্রতিনিধি হোক, কাউকে ছাড় দেয়া হবে না। পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আইনবহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: