আলোচিত ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ।
সোমবার (১ সেপ্টেন্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে।
মামলার বাদী তার অভিযোগে বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুযায়ী ইসলাম ধর্ম পরিচালিত হয়। ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না ধর্মীয় কোনো গ্রন্থ। অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে বাদী গত ৩১ আগস্ট কোতয়ালী থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে আদালতে দায়েরের পরামর্শ দেন।
আদালতে মামলাটি দায়ের হলে দুপুর ৩টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে মৌখিক নির্দেশ দেন বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন নিরীহ হুজুরদের বিরুদ্ধে কিছু লোক উঠেপড়ে লেগেছে । অনেকেই এটিকে ইতিবাচক আবার অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন ।
0 comments: