Tuesday, January 14, 2020

আদালতে রিট খারিজ, ৩০ জানুয়ারিই দুই সিটির ভোট

আদালতে রিট খারিজ, ৩০ জানুয়ারিই দুই সিটির ভোট

ছুটির তালিকা ও অন্যান্য বিবেচনায় ৩০ জানুয়ারিই দুই সিটির ভোট, রিট খারিজ

আদালত বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। 
তাই নির্বাচন পেছাতে যে রিট করা হয়েছে, তা সরাসরি খারিজ করা হলো।
সরস্বতীপূজার কারণে নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। 
৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিট খারিজের কারণে এই তারিখ পরিবর্তনের আর কোনো সম্ভাবনা থাকছে না যদিও নির্বাচন কমিশন চাইলে নির্বাচনের ভোট গ্রহণ বা ভোটের তফসিলে কোনো পরিবর্তন আনতে পারে।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, গত বছর ডিসেম্বরে করা চলতি বছরের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির যে ক্যালেন্ডার আছে, 
সেখানে সরস্বতীপূজার ছুটি ২৯ জানুয়ারি বলা হয়েছে। 
সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও একই কথা বলা হয়েছে। ছুটির তালিকা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। 
খন আর ভোটের তারিখ পেছানোর সুযোগ নেই। কেননা, ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।
আদালতে অশোক কুমার বলেন, ভোটের কেন্দ্র স্কুল-কলেজে হয়। আর সরস্বতীপূজাও হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। 
এ কারণে একই দিনে ভোট ও পূজা হলে সাধারণ মানুষের পূজা উদ্‌যাপন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা সংবিধানেরও বিরোধী। 
তিনি আদালতে জানান, সরস্বতীপূজার তিথি ২৯ জানুয়ারি ৯টা ১০ মিনিট থেকে ৩০ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত।
আদালতে রাষ্ট্রপক্ষে আরও ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
শুনানি শেষে মঙ্গলবার রিটটি খারিজ করে দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।
শতবর্ষী মাকে রেলষ্টেশনে ফেলে রেখে গেল কুসন্তানরা

শতবর্ষী মাকে রেলষ্টেশনে ফেলে রেখে গেল কুসন্তানরা

তীব্র শীতের মধ্যে শতবর্ষী মাকে রেলষ্টেশনে ফেলে রেখে গেল কুসন্তানরা ও স্বজনরা 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনে হাড় কাঁপানো শীতে প্লাটফরমে ১৪ দিন থাকার পর রোববার রাতে ওই বৃদ্ধ মাকে উদ্ধার করে নেয়া হয়েছে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তবে তার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি।
জানা গেছে, হাসপাতালে শতবর্ষী এই বৃদ্ধা অচেতন অবস্থায় বিছানায় রয়েছেন  মাঝেমাঝে চেতনা ফিরে পেলেও আবার অচেতন হয়ে পড়ছেন। 
রহনপুর রেলওয়ে স্টেশন ক্ষুদ্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ওই দিন আমি স্টেশনে আমার দোকানে বসেছিলাম। দেখলাম কয়েকজন রিকশাভ্যানে নিয়ে এসে বৃদ্ধ নারীকে স্টেশনের প্লাটফরমের একটি জায়গায় রেখে দিল। 
কৌতূহলী হয়ে আমি তাদের কাছে কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ পরও তারা ফিরে না আসায় আমি স্টেশনের তেঁতুলগাছের নিচে পরিত্যক্ত জায়গাটিতে খড় বিছিয়ে দিই। এর পর পুরনো কম্বল দিয়ে বিছানা তৈরি করে তাকে সেখানে রাখি। আমি গরিব মানুষ, তার পরও এই কয়দিন আমার যথাসাধ্য সেবাযত্ন করার চেষ্টা করেছি। এভাবেই গত দুই সপ্তাহ সে এখানেই ছিলেন।
এর পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও শঙ্কামুক্ত নয় । 
বিষয়টি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । 
মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, মা মেয়ের মৃর্ত্যু

মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, মা মেয়ের মৃর্ত্যু

মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, মা মেয়ের মৃর্ত্যু 
বরিশাল-ঢাকা নৌ-পথের মেঘনা নদীর চাঁদপুর সংলগ্ন মাঝ কাজীর চর এলাকার মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আটজন আহত হয়েছেন।
হতাহতদের মধ্যে নিহত দুজনসহ আহত তিনজন এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের এবং বাকি আহত পাঁচজন এমভি ফারহান-৯ লঞ্চের যাত্রী ছিলেন। কীর্তনখোলা লঞ্চ কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে এমভি কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত ১টা নাগাদ লঞ্চটি মেঘনা নদীর মাঝ কাজীর চর অতিক্রম করার সময় ঢাকা থেকে ভান্ডারিয়াগামী এমভি ফারহান-৯ লঞ্চ কীর্তনখোলা-১০ লঞ্চের ডানপাশে মাঝ বরাবর আঘাত হানে। 
এতে কীর্তনখোলা লঞ্চের মাঝ বরাবর দ্বিতীয় তলার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় কীর্তনখোলা লঞ্চের দ্বিতীয় তলার ডেকে থাকা যাত্রী মা ও মেয়ে নিহত হন। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। 
দুর্ঘটনায় ওই লঞ্চের আরও ৩ যাত্রী আহত হন। 
পরে লঞ্চটি ফের ঢাকার উদ্দেশে রওনা করে গতকাল সকাল পৌনে ৯টায় গিয়ে সদরঘাটে পৌঁছে। 
দুর্ঘটনার জন্য এমভি ফারহান-৯ লঞ্চকে দায়ী করে তাদের বিরুদ্ধে থানায় এবং মেরিন কোর্টে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত লঞ্চ কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক বেল্লাল হোসেন। 
ঘাতক ফারহান-৯ লঞ্চের করণিক আল-আমিন দাবি করেছেন, ঘন কুয়াশার কারণে তাদের লঞ্চ দুর্ঘটনাকবলিত হয়।
দুই লঞ্চে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ। 
সংস্থার অতিরিক্ত পরিচালক (বন্দর) সাইফুল ইসলামকে আহ্বায়ক করে গতকাল সকালে গঠিত ৪ সদস্যের এই কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশ এমভি ফারহান ৯ লঞ্চের মাস্টার আফতাব আলী ও সুকানি আবদুল হামিদকে হুলারহাট নদী বন্দর থেকে আটক করেছে। 
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে। 
উল্লেখ্য, রবিবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনায় দুটি লঞ্চেরই অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

Sunday, January 12, 2020

রুপগঞ্জে স্কুলছাত্রীকে বাড়িতে আটকে ১৫ জন মিলে গণধর্ষণ

রুপগঞ্জে স্কুলছাত্রীকে বাড়িতে আটকে ১৫ জন মিলে গণধর্ষণ

৯ম শ্রেণির স্কুলছাত্রীকে বাড়িতে আটকে ১৫ জন মিলে গণধর্ষণ

নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ জনের বিরুদ্ধে। 

এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। 
গ্রেফতার হওয়া আসামিরা হলেন-আফজাল (২৬) ও তৌসিফ (২৪)। তাদের রবিবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার হওয়া আসামি তৌসিফ তার কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। ৯ জানুয়ারি সেই টাকা আনতে যায় সে। এ সময় তৌসিফসহ তানভীর, সোহাগ, ও আফাজাল নামের তিনজন জোর করে তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে আলাদা দুটি বাড়িতে তাকে দু’দিন আটকে রেখে ১৫ জন মিলে গণধর্ষণ করে।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায় জড়িতরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার মেয়ে নিখোঁজ থাকায় থানায় অভিযোগ জানান ওই কিশোরীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে আফজাল ও তৌসিফকে আটক করা হয়। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
বাকিদের ধরার জন্য পুলিশ অভিযানে নেমেছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান।
ঘটনায় শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। 
সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংবিরোধী কমিটি গঠনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংবিরোধী কমিটি গঠনের নির্দেশ


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংবিরোধী কমিটি গঠন করতে নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষত সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধিভুক্ত কলেজে র‌্যাগিংবিরোধী কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিংবিরোধী কমিটি এবং র‍্যাগিং পর্যবেক্ষণে স্কোয়াড গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রুলে শিক্ষার্থীদের জীবন ও মর্যাদা রক্ষায় র‌্যাগিং কার্যক্রম রোধে নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। 
র‌্যাগিং থেকে শিক্ষার্থীদের জীবন ও মর্যাদা রক্ষায় কার্যকর পদ্ধতি প্রবর্তনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 
স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 
শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। 
তিন মাসের মধ্যে কমিটি গঠন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
র‌্যাগিংয়ে আক্রান্ত শিক্ষার্থীদের জরুরি সাহায্য ও দ্রুত প্রতিকার দিতে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। 
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মেয়র সাঈদ খোকন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মেয়র সাঈদ খোকন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মেয়র সাঈদ খোকন 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 
দলের গত জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে তাঁকে মনোনয়ন দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন অভিন্ন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। কিন্তু দল থেকে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। 
সাঈদ খোকনের নিয়োগের মধ্য দিয়ে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭৭টি পদ পূর্ণ হলো। আর চারটি পদ ফাঁকা আছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 
যৌতুকবিহীন ১০০ বিয়ে এবারের বিশ্ব ইজতেমায়

যৌতুকবিহীন ১০০ বিয়ে এবারের বিশ্ব ইজতেমায়

এবছরও বিশ্ব ইজতেমায় গণবিয়ের আয়োজন করা হয়েছে। জানা গেছে, চলতি ইজতেমায় যৌতুকবিহীন অন্তত ১০০ গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর এ গণবিয়ে সম্পন্ন হয়।
বিশ্ব ইজতেমার শীর্ষ জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান জানিয়েছেন, অনুষ্ঠিত সমস্ত বিয়েই সম্পূর্ণ যৌতুকমুক্ত ছিল। তিনি বলেন, শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমা ময়দানের মূলমঞ্চে ১০০ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পরিচালনা করেন দিল্লির মাওলানা জোহায়েরুল হাসান। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ানের মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়।
এসময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকভাবে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজন বন্ধ ছিল। তবে বর ও কনে পক্ষের সম্মতিতে তাদের সংশ্লিষ্ট এলাকার মসজিদে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
এসব বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্য অর্থ। বিয়ের পর নব-দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স  কোচিং সেন্টার খোলা রাখার দাবি

পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং সেন্টার খোলা রাখার দাবি



পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং সেন্টার বন্ধ না রাখার দাবি জানিয়েছে অ‌্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের  নেতারা এমন দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হক (ই.হক)। 
এসময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ, পলাশ সরকার, মাহাবুব আরেফিন, শামসেয়ারা খান ডলি প্রমুখ উপস্থিত ছিলেন। 
লিখিত বক্তব্যে ইমদাদুল হক বলেন, বর্তমান সরকারের হাত ধরে শিক্ষাখাতে আমরা বিভিন্ন বাধা অতিক্রম করতে পারলেও বর্তমান দশকে শিক্ষাক্ষেত্রে একটি সমস্যা আমাদের অনেক ভুগিয়েছে, সেটা হলো প্রশ্নফাঁস। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখাও একটি। যদিও প্রশ্ন তৈরি, বিতরণ, সরবরাহ- কোনো প্রক্রিয়ার সাথেই কোচিং সেন্টার জড়িত না।
সংগঠনটি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বৃহত্তর স্বার্থে ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক, যাতে পাবলিক পরীক্ষার সময়েও বন্ধ রাখতে না হয়। এতে বৈষম্য হ্রাস পাবে, শিক্ষার্থীরা ক্ষগ্রিস্ত হবে না এবং মেধাবী তরুণরাও এই সেক্টরে আসতে উৎসাহিত হবে। সেক্ষেত্রে, ছায়াশিক্ষা এন্টারপ্রিনিয়রশিপের অনেক ভালো ক্ষেত্র হওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরাও অনেক আক্ষেপ প্রকাশ করেছেন যে , শুধু শুধু পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং গুলো বন্ধ রাখা হয়।
সাধারণ অভিভাবকরাও ফ্রিল্যান্স কোচিং খোলা রাখার পক্ষে যুক্তি দিয়েছেন । 
রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি যেই হোক অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না

রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি যেই হোক অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি যেই হোন, অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না।
নার্কোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইএমএস) ওয়েবসাইট ও মাদকবিরোধী বিজ্ঞাপন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শুধু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেননি, সমাজে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। আর যারা মাদক বিক্রি করে অন্যায়ভাবে টাকা উপার্জন করেন, তারা সেটি অন্যায়ভাবেই ব্যয় করেন। অনেকে নির্বাচন করে জনপ্রতিনিধি সেজে নিজেকে জাহির করতে চান।
মাদকবিরোধী অভিযানের গতি কমে গেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান থেমে নেই। যারা মাদক ব্যবসা করেন, মাদক ব্যবসায়ে বিনিয়োগ করেন, বড় বড় মাদক সম্রাটদের সবাইকেই ধরা হয়েছে। আর যারা পলাতক রয়েছেন, তাদের ধরতে অভিযান অব্যাহত চলছে।
ধূমপানের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রচারণা চালিয়েছিলাম উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রচেষ্টার কারণে ধূমপান অনেকটাই নিয়ন্ত্রণে। আজ কেউ প্রকাশ্যে ধূমপান করে না, করলে আড়ালে গিয়ে করে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কোরিয়ার সহযোগিতায় তৈরি নার্কোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। এ ওয়েবসাইটটির মাধ্যমে অধিদফতরের কর্মকর্তারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপে বসে মামলার ফলোআপ, লাইসেন্স ম্যানেজমেন্ট, স্যাম্পল অ্যানালাইসিস ম্যানেজমেন্ট, অপারেশন ও হসপিটাল ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন।
অধিদফতরের সেবা পেতে আগ্রহীরা দেশের যে কোনো প্রান্তে বসে আবেদন করে যে কোনো সেবা পেতে পারবেন।
এসময় তিনি বলেন, সমাজের অধিপতি হোক, রাজনীতিবিদ হোক কিংবা নির্বাচনের জনপ্রতিনিধি হোক– অন্যায় করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

Saturday, January 11, 2020

মুজিববর্ষে আধুনিক জব পোর্টাল খোলা হবেঃ পলক

মুজিববর্ষে আধুনিক জব পোর্টাল খোলা হবেঃ পলক

মুজিববর্ষে বিশেষভাবে সক্ষমদের জন্য একটি আধুনিক জব পোর্টাল চালু করা হবে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  
আইসিটি বিভাগ হতে এটি করা হবে বলেও তিনি জানান।   
শনিবার রাজধানীর আগারগাঁওস্থ এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে ‘প্রতিবন্ধীদের চাকুরি মেলা ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
তিনি বলেন, এর মাধ্যমে বিশেষভাবে সক্ষমরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন। অন্যদিকে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান ভিডিও কলের মাধ্যমে দেশের বা বিদেশের যেকোনো স্থান থেকে ইন্টারভিউ গ্রহণ করতে পারবে। এতে বিশেষভাবে সক্ষমদের সাথে চাকরিদাতা প্রতিষ্ঠানের সংযোগ সৃষ্টি হবে।
প্রতিমর্ন্ত্রী বলেন, সরকার বিশেষভাবে সক্ষমদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
প্রযুক্তির মাধ্যমে সমাজের বিভিন্ন বৈষম্য দূর করা সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ২৮টি হাইটেক পার্কে ডিজিটাল সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
এতে বিশেষভাবে সক্ষমরা প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার পাবেন। 
দক্ষিণ সিটি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার অভিযোগ

দক্ষিণ সিটি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়ার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থী জহিরুল ইসলাম।  

ঘুড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেয়া বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান তার লোকজন নিয়ে হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই প্রার্থী। শনিবার (১১ জানুয়ারি) দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোড়ানে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জহিরুল ইসলাম বলেন, ‘আমি কোনো গণসংযোগ করতে যাইনি। আমি ১৫ বছর ধরে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান। সেখানে একটা কাজে গিয়েছিলাম। একটা ছেলে এসে আমাকে ডাক দিল। বলল, আনিস ভাই ডাকে। আমি এগিয়ে যেতেই আনিসুর রহমানের নেতৃত্ব তারা আমার ওপর হামলা করে। আনিস নিজে ছিল। এছাড়া পিচ্চি রুবেল, কালা মাহবুব এবং রাকিবসহ কয়েকজনকে চিনতে পেরেছি। তারা আমাকে মারধর করেছে। লাঞ্ছিত করেছে। পরে আমার ছেলের ওপরও হামলা করেছে। তাকে হাসপাতালে নিতে হয়েছে।’ জহিরুল আরও বলেন, ‘ঘটনার পুরো প্রমাণ আমাদের কাছে আছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করব, থানায় লিখিত অভিযোগ করব। আগামীকাল একটি প্রেস ব্রিফিংও করব।
হামলার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও আনিসুর রহমান ফোন ধরেননি। জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘দুপুরে ধাক্কাধাক্কির একটি ঘটনা ঘটেছিল। জহিরুল ইসলামের কাছ থেকে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখন পর্যন্ত এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ করা হয়নি।
অভিযুক্ত আনিসুর রহমান ক্ষমতাসীন দলের সমর্থনে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন তিনি। 
মন্ত্রীর উপহার খতিয়ে দেখার আহ্বান টিআইবির

মন্ত্রীর উপহার খতিয়ে দেখার আহ্বান টিআইবির


সেতুমন্ত্রীর উপহার ঘড়িতেই সীমাবদ্ধ কিনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে । 

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যেভাবেই তিনি উপহারসমূহ পেয়ে থাকুন না কেন ২০১২ সালের জুনে হালনাগাদকৃত তোশাখানা বিধি ১৯৭৪ অনুযায়ী উপহারসমূহ যথাসময়ে তোশাখানায় জমা দেয়া হলো না কেন।  
সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক অবস্থানে থেকে তিনি কি অন্যদের স্থাপিত দৃষ্টান্ত অনুসরণ করলেন, না কি অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করলেন? এরূপ প্রশ্ন উত্থাপিত হওয়া অমূলক না বলে মন্তব্য করেন ড. জামান।  মন্ত্রী বলেছেন যে, ঠিকাদারগণ নির্বাচনের সময় ‘একটা অ্যামাউন্ট’ দিতে চেয়েছিল, যা তিনি গ্রহণ করেননি। তার মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সেসব ঠিকাদারদের এ ধরনের অনৈতিকতা ও দুর্নীতির চর্চা প্রতিরোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে? কাউকে কি তালিকাভুক্ত করা হয়েছে? না কি কমপক্ষে জনস্বার্থে তাদের তালিকা প্রকাশ করা হবে?’- জানতে চেয়েছে টিআইবি। বিষয়গুলো প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং নিজ দলের নেতাকর্মীসহ কাউকে ছাড় দেয়া হবে না এই অঙ্গীকারের সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হবে? এসব প্রশ্নের জবাব দেয়ার মতো সৎ সাহসের দৃষ্টান্ত সরকারের প্রতি জনগণের আস্থা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, জমা না দেবার সিদ্ধান্ত যেহেতু তিনি নিয়েছেন সেহেতু সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে উপহারপ্রাপ্ত বস্তুর প্রকৃত মূল্য অনুযায়ী অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে কি না? 
এ ধরনের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানার অধিকার জনগণের রয়েছে। 
এসএসসি পরীক্ষার্থী যারা নিজেদের প্রস্তুতি নিয়ে হতাশ

এসএসসি পরীক্ষার্থী যারা নিজেদের প্রস্তুতি নিয়ে হতাশ

যারা নিজেদের অবস্থান নিয়ে হতাশ তাদের কে বলি বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে
কিন্তু ৪০ আসতেই ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়! ওই সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে
১. থাবা (পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
২. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।
৩. ডানা ভারী হয়ে যায়। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়।
ফলস্বরুপ শিকার খোজা, ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
তখন ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে বাসা বাঁধে।
আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁট'টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে।
এর থেকে যন্ত্রণা আর হয় না। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।
১৫০ দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়। পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে।
ঠিক এভাবেই চেষ্টা আর অধ্যবসায় দিয়েই জয়ের মুকুট ছিনিয়ে এনে সফলতাকে ঘরের লক্ষ্মী করে জীবনে সুখ খুজে পাওয়া যায় ।
ইউ ক্যান এন্ড ইউ উইল । 
রীক্ষার দিন সকাল থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত যা যা করা উচিত:
১.সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যার যার প্রার্থনা সেরে নিবা।প্রভুর কাছে প্রাণ ভরে চেয়ে নিবা।
২.তারপর গোসল সেরে নিবা।সকালে হালকা কিছু খাবা।
৩.বাসা থেকে এমন সময় বের হবা যাতে তোমার হলে যাওয়ার পর ৪০-৪৫ মিনিট হাতে থাকে।
৪.অবশ্যই কমফোর্টেবল লাগবে এরকম জামা পড়ে যাবা। লাইন মারতে যাচ্ছ না,জীবনের লাইন ঠিক করতে যাচ্ছ! সো ভাব না মেরে যেটা পড়লে গরম কম লাগবে সেরকম কিছু পড়ে যাবা!
৫.হলে গিয়ে এরকম ভাব দেখানোর দরকার নাই যে তুমি "সবজান্তা শমশের"!!!চুপ করে বসে থাকবা।দরকার হলে পাশের জনের সাথে কুশল বিনিময় করতে পারো।কিন্তু প্রিপারেশন নিয়ে কোন কিছু বলবানা।এতে ডিপ্রেশন এ পড়তে পারো।
৬.পরীক্ষার দিন সকালে পড়ে বিদ্যাসাগর হতে পারবানা।সো এত টেনশন না নিয়ে চিল মুডে থাকার চেষ্টা করবা।
৭.বাসা থেকে বের হওয়ার আগে গুরুজনদের দোয়া নিয়ে যাবা।
৮.পরীক্ষক আসার পর কোনো নেগেটিভ আচরণ করবানা।চুপ করে OMR এর প্রয়োজনীয় সব তথ্য দেখেশুনে পূরন করবা।
৯.সেট কোড খুব সেনসিটিভ। ভালো পরীক্ষা দিয়ে লাভ নেই যদিনা সেট কোড ভরাট করো।সো চেক করবা এটা।
১০.পরীক্ষার শুরুতে কনফিডেন্স কম থাকে।তাই সহজ কোনো সাবজেক্ট দিয়ে শুরু করবা যাতে তোমার কনফিডেন্স লেভেল বাড়ে।
এতে পরের গুলা ভালো হবে।
১১.পরীক্ষায় কমন না পড়লে বিচলিত না হয়ে যা পারো তাই দিয়ে আসো।ইংরেজিতে কোনো রিস্ক নেয়ার দরকার নাই।
১২.পরীক্ষা শেষে উত্তর এর জন্য না ছুটে বাসায় চলে যাও রাতে উত্তর মিলিয়ে নিও।
ধর্ষকের আ্ঙ্গুল কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়েও রেহাই পায়নি মমতা

ধর্ষকের আ্ঙ্গুল কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়েও রেহাই পায়নি মমতা


ধর্ষকের বৃদ্ধ আ্ঙ্গুল কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়েও রেহাই পায়নি মমতা 
ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিককে বাসের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বাস চালক সোহেলকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।
আটক সোহেল পুলিশকে জানিয়েছে, মমতা বাসে উঠার পর থেকেই চালক সোহেলের মাথায় কু-মতলব উঠে। বাসে ওই সময় মমতা একাই ছিল। পরে বাস থামিয়ে বাসের লাইট বন্ধ করে মমতাকে ধর্ষণের চেষ্টা করে সে। মমতা প্রাণপণে বাঁচার আকুতিও করে। এক পর্যায়ে সোহেলের হাতের বৃদ্ধ আ্ঙ্গুল কামড় দিয়ে মাংস ছিড়ে নেয় মমতা। এর পরও মমতা রেহাই পায়নি নরপিশাচ সোহেলের কাছ থেকে। এরপর চিৎকার দিয়ে বাস থেকে বের হয়ে যায় মমতা। ওই সময় তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সোহেল। পরে তার লাশ টেনে নিয়ে সড়কের পাশের একটি পরিত্যক্ত ভিটার জঙ্গলে রেখে দেয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা আপাতত বলা যাবে না। তবে যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে বলে আলামত পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়েছে চালক সোহেলকে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মমতা আক্তার (১৯) উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শাহজাহান খাঁর মেয়ে ও ডাউটিয়া প্রতীক সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।
আটক বাসচালক ফিরোজ ওরফে সোহেল (৩০) রাজবাড়ী জেলার পাংশা থানার খালকোলা গ্রামের আমানত খানের ছেলে। সে বালিয়া ইউনিয়নের জেঠাইল গ্রামের জাকির হোসেনের মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতে থেকে প্রতীক সিরামিক কারখানার শ্রমিকদের ভাড়া করা বাস চালাতেন। ঘটনার সময় বাসে কোনো সহযোগী ছিল না।
নিহত নারীর স্বজন ও পুলিশের কাছ থেকে জানা গেছে, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক কারখানায় প্রায় সাত মাস ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন মমতা আক্তার। প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তার মা জুলেখা বেগম কারখানার শ্রমিকদের ভাড়া করা বাসে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া এলাকা থেকে বাসে তুলে দেন মমতাকে।
এরপর আর বাড়ি ফেরেনি মমতা। বাড়ি না আসায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে পায়নি স্বজনরা। পরে শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সহযোগিতায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করে মমতার বাবা শাহাজাহান খাঁ (জিডি নং ৪০৯)।
এদিকে স্বজনরা রাত সাড়ে এগারটার দিকে মমতার মৃতদেহ দেখতে পান একই সড়কের পাশে হিজলীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পরিত্যক্ত ভিটার জঙ্গলের মধ্যে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে। ওই রাতেই বাসচালক সোহেলকে তার শ্বশুড়বাড়ির জেঠাইল থেকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন হত্যা ও ধর্ষণের ঘটনা উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৭)।
arrow_upward