বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় 'বুলবুল' প্রবল আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আন্ধারমানিক নদসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের তাণ্ডবে এফবি মা কুলসুম ট্রলার থেকে বঙ্গোপসাগরে পড়ে গিয়ে মো. বেল্লাল নামের (৪০) এক জেলে নিখোঁজ রয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা দুপুর ২টার কিছু সময় পর জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'বুলবুল' এখন অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
বর্তমান গতিপথ অনুযায়ী সাইক্লোনটি বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মি: মল্লিক।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরের জন্য চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারী করা হয়েছে।
0 comments: