নিজস্ব প্রতিবেদকঃপার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ
দিনাজপুরের পার্বতীপুর এর ৫নং চন্ডিপুর এর বছিরবানিয়া বাজারে আনসার নামে এক বিবাদী শফিকুল ইসলামের সুখী এন্টারপ্রাইজ নামক দোকানের একাংশ জোরপূর্বক দখলের কারনে ১৪৪ ধারা জারির পরেও তারা আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে । ৯ আগষ্ট সকালে News Info 24 নিউজের নিজস্ব প্রতিবেদক সরোজমিনে গেলে দেখা যায়, দিনাজপুর জজ কোর্ট থেকে নোটিশ নিয়ে আসে রতন। এদিক আনসার নামক এই বিবাদী বলতে থাকে কোর্টের আদেশ পরে দেখা যাবে আমি কাজ চালিয়ে যাবো। কি করবে কোর্ট দেখা যাবে।উল্লেখ্য কিছুদিন ধরেই এই নিয়ে দুটি দোকানের মালিক পক্ষের সাথে উভয়ের দ্বন্দ্ব চলছিলো।
এ ব্যাপারে দায়িত্বরত পুলিশের এস আই ফারুক কে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
পার্বতীপুর মডেল থানার ওসি মুঠোফোনে বলেন আনসার নামক উক্ত লোকটি কথা শুনে না।
জানা যায়,মো আনসার এই মামলা ছাড়াও এর কিছুদিন আগে অন্য একটি পক্ষের সাথে বিবাদে জড়িয়েছিলো
আপডেট সূত্রে জানা যায় মজিবর নামক এক স্থানীয় আওয়ামীলীগ নেতা টাকা খেয়ে আনসারের পক্ষে সাফাই দিয়ে আসছিলো।
0 comments: