নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেনের চলন্ত বগি ইঞ্জিন থেকে খুলে যাওয়ার পর চালক বুঝতে না পেরে শুধুমাত্র ইঞ্জিনটি নিয়ে চিরিরবন্দর রেলষ্টেশনের উদ্দেশ্যে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ দূর্ঘটনাটি আজ রবিবার সকাল ৯টায় দিনাজপুরের চিরিরবন্দরে নবীপুর নামক স্থানে ঘটেছে। প্রত্যক্ষদর্শি রিয়াজুল ইসলাম, সুলতান আলী জানান, আমরা মাঠে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই ওই ট্রেনটির ইঞ্জিন খুলে গিয়ে দ্রুতবেগে পশ্চিমে দিনাজপুর-পঞ্চগড় যাচ্ছিল, আর পিছনে চলন্ত বগিগুলো কিছুদুর এসে থেমে যায়।তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে যাত্রীদের সান্তনা দেয়। এতে করে বড় ধরনের দূর্ঘটনা হতে রক্ষা পায় ট্রেনের বগিগুলো ও প্রায় ৫ শতাধিক যাত্রী।
এ সময় কিছু যাত্রী চিৎকার শুরু করে। প্রায় আধাঘন্টা পর ইঞ্জিনটি ফেরত এসে বগিগুলো ধীরগতিতে নিয়ে যায়।
চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ফকরুল ইসলাম জানান, ইঞ্জিনটির হুক জনিত সমস্যার কারণে খুলে থাকতে পারে, তবে চিরিরবন্দর রেলওয়েষ্টেশনে আসার পূর্বে ইঞ্জিনটি ফেরত গিয়ে বগিগুলো নিয়ে চলে যায়।
0 comments: