মিরপুর প্রতিনিধিঃ সাভার নবীনগরে পথের ধারে প্রাথমিক শিক্ষা থেকে বঞিত শিশুদের নিয়ে গড়ে তোলেন পথ শিশু স্কুল মোল্লা জুয়েল


তিনি রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজে স্নাতক চতুর্থবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিঞানে অধ্যায়নরত আছেন। তিনি জানান তার পথ শিশু স্কুলের যারা শিক্ষার্থী তাদের অনেকেই পূর্বে ভিক্ষা করত। তিনি তাদেরকে লেখা পড়ার পাশাপাশি কর্মসংস্থানের জন্য পানির বোতল ক্রয় করে দেন বিক্রির জন্য । এবং প্রতিদিন বিকালে সাভার নবীনগর পথের ধারে তাদের ক্লাস নিয়ে থাকেন। ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির জন্য মাঝে মাঝে খাবারের ব্যাবস্থা করেন। ছোট শিশুদেরকে কোলে নিয়ে অনেক যত্নে তাদের হাতের লেখা শিখান। বর্তমানে তার পথ শিশু স্কুলে ১০-২০ জন শিক্ষার্থী অধ্যায়ন করে যাদের অনেকেই স্বরবর্ণ ও ব্যাঞনবর্ণ লিখতে ও পড়তে পারে।
জুয়েল আরো বলেন তার টিউশনীর টাকা দিয়ে স্কুলের শিক্ষার্থীদের খাবার, কর্মসংস্থান
এবং শিক্ষাক্ষেেএে উপকরন ক্রয়ে ব্যায় করেন। শিক্ষার্থীদের যেমন যত্নকরে তিনি
শিক্ষাদেন তিনি চান দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে আরো একধাপ এগিয়ে নিতে।
0 comments: