খিলক্ষেত প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার, কাউলা বাজার সংলগ্ন আশিয়ান সিটির মাঠে বিশাল এক অস্থায়ী কুরবানির গরুর হাট বসানো হয়েছে।
ইতিমধ্যে জমে উঠেতে শুরু করেছে কুরবানির এই গরুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারগন এখানে গরু নিয়ে আসছে। নিরাপত্তার দাইত্বে রয়েছে র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ অসংখ্য সেচ্ছাসেবক এবং জালটাকা সনাক্তকরণের মেশিন তা ছারা রয়েছে বিকাশের পেমেন্ট সুযোগ। পাইকারগন জানান এখন বিক্রি তেমন হচ্ছে না, ক্রেতারা দেখার জন্য আসে তবে বিক্রি জমে উঠবে শুক্রবার থেকে। স্থানীয়রা জানান, প্রতি বছর বনরুপা এবং যমুনার তিনশো ফিট্ মাঠে গরুর হাট বসানো হয়, তবে এবছর উপযুক্ত ইজারাদার না পাওয়ায় বনরুপা এবং যমুনায় গরুর হাট এখনো বসানো হয়নি। সুতরাং এই বড় এলাকায় একটিই মাত্র কুরবানির গরুর হাট হওয়ায় বেচা-কেনা ভাল হবে। তবে কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় এলাকায় একটি মাত্র হাট হওয়ায় গরুর দাম তুলনামূলক ভাবে বেশী হতে পারে।
শামীম আহমেদ
খিলক্ষেত।

0 comments: