Monday, August 5, 2019

শেকৃবি ছাত্রলীগের দিনব্যাপি ডেঙ্গু নিধন কর্মসূচি পালন

SHARE

শেরে বাংলা প্রতিনিধিঃ ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দিনব্যাপী মশা নিধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার (৪ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ মশা নিধন স্প্রে করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রোভোস্ট ও অন্যান্য শিক্ষকমন্ডলী,কর্মচারী কর্মকর্তাবৃন্দ। এ সময় ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে জঙ্গলপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। একই সঙ্গে ছাত্র ও শিক্ষকদের আবাসিক ও একাডেমিক এলাকায় নিয়মিত মশক নিধন ওষুধ প্রয়োগের দাবি জানান তারা। সেইসাথে সকল নেতাকর্মীর সহায়তায় ক্যাম্পাসের বেশ কিছু জঙ্গল পরিষ্কার করে এবং জলনিমগ্ন জায়গায় ওষুধ স্প্রে করে। এ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন," বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের উচিত যার যার অবস্থান থেকে এগিয়ে আসা। শেকৃবি ছাত্রলীগ ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে এবং এডিস মশা নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।" এ সময় তিনি আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান ।

SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: