ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছে। এলাকাবাসি ও থানা সুত্রে জানা গেছে, শনিবার (১৭আগষ্ট) বিকাল চারটার সময় বেড়া উপজেলার প্রতাপপুর গ্রামের জেলাল শেখের ভাই বিপ্লব ও মজিদের ছেলে মিজানের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার(১৭ আগষ্ট) বিকাল চারটার সময় দুলাল কাজির নেতৃত্বে হেলাল কাজি, আলালকাজি,জিলাল কাজি,জালাল কাজি,শরিফ,মিরাইসহ ১২ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোটা ধারালোঅস্ত্র নিয়ে জেলাল শেখের ব্যবসায়িক প্রতিষ্ঠান জেরিন ট্রেডার্স এ হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে রঞ্জু (৪৫) ও বাসেদ নামের দুইজন আহত হয়। তাদেরকে কাশিনাথপুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যপারে আমিন পুর থানার (ওসি) মোমিনুল ইসলাম পিপিএম জানান, সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলাল শেখ বাদি হয়ে একটি অভিযোগ করেছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে।
0 comments: