Wednesday, October 16, 2019

ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভিতর থেকে সেলিম হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।  
হলের ভিতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহটি পাওয়া যায়।  মৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘কার্জন হল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’ সেলিম হাওলাদারকে হাইকোর্ট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত বলেও তিনি জানান। 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প‍্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। 
SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: