Thursday, October 3, 2019

লাইন ধরে ঘুষের টাকা ফেরত

SHARE
বিদ্যুতের লাইন পাইয়ে দেওয়ার প্রলোভনে ৮৭ জন গ্রাহকের কাছ থেকে ঘুষের দুই লাখ ৭০ হাজার টাকা লাইন ধরে ফেরত দিলো ময়মনসিংহের পল্লী বিদ্যুতের ফুলবাড়ীয়া শাখা। 
Image result for ঘুষের টাকা ফেরতবিদ্যুতের লাইন পাইয়ে দেওয়ার প্রলোভনে ৮৭ জন গ্রাহকের কাছ থেকে ঘুষ তোলা হয়েছিল দুই লাখ ৭০ হাজার টাকা। এবার সেই টাকা গ্রাহকদের ফেরত দিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ময়মনসিংহের জি এম মো. মকবুল হোসেন। আর ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে পল্লী বিদ্যুতের ময়মনসিংহের ফুলবাড়ীয়া শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আবুল বাশার মোল্লাকে।

বুধবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে পল্লী বিদ্যুতের এক উঠান বৈঠকে ৮৭ জন গ্রাহকের মধ্যে ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।
SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: