নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় খবর পেয়ে ছাত্রলীগের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালীন প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের একের পর এক কর্মকান্ড আমাকে মুগ্ধ করেছে । জমির ধান এখন পাকতে শুরু করেছে। ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন আমি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে। ধান কেটে দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমার ছাত্রলীগের ছেলেরা করোনা দুর্যোগে এগিয়ে এসেছে। তারা কৃষকের ধান কেটে সহযোগীতা করছে। নিজেরা ফর্মুলা নিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছে এবং বিতরণ করেছে।”
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ডস্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে। এ জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।
শেখ হাসিনা বলেন, শুধু ছাত্রলীগই নয়, আমাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
এছাড়া চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় বেশি চাল, ধান, আতপ ও গম সংগ্রহ করা হবে বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে এর পরিমাণ ২১ লাখ মেট্রিক টন।
শেখ হাসিনা জানান, ‘আমাদের খাদ্যের কোনো অভাব দেখা দিবে না।কারন আমাদের এখন ধান উঠছে।ইতিমধ্যে ধান কাটাও শুরু হয়ে গেছে। আগামীতেও ফসল উঠবে।একই সঙ্গে তরিতরকারি ফলমূল স্ব স্ব অবস্থান থেকে উৎপাদন করার কথাও বলেন তিনি।সুত্র: আলোড়ন নিউজ

0 comments: