Tuesday, April 21, 2020

করোনায় সৌদি আরবে ২৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

SHARE

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব প্রাণঘাতী করোনাভাইরাসে বিধ্বস্ত। নিউইয়র্ক টাইমস এমন খবর সম্প্রতি দিয়েছিল যে, দেশটির রাজ পরিবারেরই বহু সদস্য করোনায় সংক্রমিত। এই মহামারীতে দেশটির শতাধিক মানুষ মারা গেছেন ।
আক্রান্ত হচ্ছেন সৌদিতে প্রবাসী বাংলাদেশিরাও। কোভিড-১৯  এ পর্যন্ত অন্তত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।বহু বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
তবে এখন পর্যন্ত কতজন সৌদি প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মসীহ সে বিষয়ে ।
গণমাধ্যমকে গোলাম মসীহ ‍মঙ্গলবার বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ এখনও জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি।
সৌদিতে করোনায় যেসব বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের অনেকের এখনও দাফন হয়নি।
তাদের দাফন কোথায় হবে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মসীহ বলেন, বর্তমান প্রেক্ষাপটে লাশ দেশে নেয়া সম্ভব নয়। সৌদির মাটিতেই তাদের দাফন করা হবে।
সূত্র: আলোড়ন নিউজ
SHARE

Author: verified_user

0 comments: