আন্তর্জাতিক প্রতিবেদক: সর্বপ্রথম গত ২৪ মার্চে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ৬ এপ্রিল মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল।এরপর গত ২৬ মার্চ কোভিড-১৯ শনাক্ত হওয়ার পড়ার পর নিজের ডাউনিং স্ট্রিটের বাসভবনে ১০ দিন সেল্ফ আইসোলেশনে থেকেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।অস্থার অবনতি ঘটাতে যেতে হয়েছিল হাসপাতালের সর্বোচ্চ চিকিৎসা আইসিইউতে।এরপর ১২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন বরিস জনসন । এবার পাক প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি।
করোনা ভাইরাসে আক্রান্ত পাকিস্তানের এক সমাজকর্মীর সংস্পর্শে আসায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।যার কারণে শীঘ্রই তার করোনা পরীক্ষা করে প্রয়োজনে আইসোলেশনে নেয়া হতে পারে।
ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি।

সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের প্রয়াত সমাজকর্মী, ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর করেনা তহবিল ফান্ডে ১০ মিলিয়ন ডলার অনুদান দেন ইধি।
মঙ্গলবার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। এ খবরের পরই ইমরান খানের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ফয়জল সুলতান।
মঙ্গলবার ফয়জল সুলতান জানান, ইমরানের শরীরে করোনা সংক্রামিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জরুরিভিত্তিতে তার করোনা পরীক্ষা করাতে হবে। প্রয়োজন পড়লে আইসোলেশনেও যেতে হতে পারে।
সংবাটি লেখার আগ পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার ৪৯১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লক্ষ ৭৭ হাজার ২৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ লক্ষ ৮৮ হাজার ৪৩০ জন।
পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত টেস্ট করানো হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮০৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৭৩ জন করোনায় আক্রান্ত ও মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫৬৫ জনে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২২৬ জন।আর সিরিয়িাস রোগী হিসেবে আছেন ৪৬ জন।
সূত্র: আলোড়ন নিউজ

0 comments: