Saturday, July 27, 2019

রংপুরে ৫০০ মশা জমা দিলেই পাচ্ছেন ১০০ টাকা

রংপুরে ৫০০ মশা জমা দিলেই পাচ্ছেন ১০০ টাকা

Image result for রংপুরেসম্পাদকঃ রংপুরে মশার প্রকোপ বেড়ে যাওয়া পৌর মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু এ ঘোষণা দেন আলোচিত ‘ঝন্টু মডেল’ ।  ৫০০ মশা জমা দিলে দেওয়া হবে ১০০ একটা। এমন ঘোষণা দেওয়া হয় ১৯৯৩ সালে।   তার এই ঘোষণা সারা দেশে আলোড়ন তুলেছিল এবং কাজেও দিয়েছিল। মাত্র ১৫ দিনে মশার প্রকোপ অনেক কমে যায়। 
সেই সরফুদ্দীন আহমেদ ঝন্টু পরবর্তীকালে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন। সম্প্রতি মশা নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
Image result for রংপুরেএ অবস্থায় সেই ঝন্টু মডেলকেই পুনরায় স্মরণ করিয়ে দিলেন তার ছেলে রিয়াজ হিমন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন-
‘৯৩ সালে রংপুরে একবার মশার প্রকোপ অনেক বেড়ে গেল। তখন আব্বা মাত্র সিটি (তখন পৌরসভা) মেয়র নির্বাচিত হয়েছেন। আব্বা তখন উদ্ভট এক ঘোষণা দিলেন ‘৫০০ মশা ১০০ টাকা!’ হ্যাঁ আপনাদের মতোই সবাই অবাক হয়েছিল।
বাট ইট ওয়াজ হিউজ ইফেক্টিভ। পাড়ায়-মহল্লায় মশা মারার ধুম পড়ে যায়। সবাই গামলায়, বালতিতে যে যেটাতে পারে তেল মেখে ড্রেন, খাল, ডোবা যেখানে মশা বেশি সেখানে একটান দিত একবারে হাজার হাজার মশা গামলায় ধরা পড়ত। ১৫ দিনে সত্যি সত্যি মশার প্রকোপ উধাও হয়ে গিয়েছিল!
বিবিসি থেকে আমাদের বাসায় প্রতিনিধি আসলো আব্বার ইন্টারভিউ নিতে যে, এই উদ্ভট ঘোষণার কারণ কী?
আব্বা বলেছিলেন, দেখুন জেলখানা থেকে নির্বাচন করার পরও মানুষ আমাকে সবগুলো সেন্টারে প্রথম করেছে। আমার কাছে তাদের প্রত্যাশা আকাশচুম্বি। এই সরকার আমাকে এক টাকাও দেয় না।
ট্যাক্স আর ট্রেডের টাকা দিয়ে আমি বেতন দেই। আমার কাছে যে টাকা আর ম্যানপাওয়ার আছে তা দিয়ে ১৫টি ওয়ার্ড কেন ১টি ওয়ার্ডের মশাও মারা সম্ভব না। আর যাকে দিয়ে ওষুধ কেনাব সেই বেশিরভাগ মেরে দেয়! তাই সবাইকে যতক্ষণ না আমি উদ্বুদ্ধ করতে পারব মশা মারা সম্ভব না।
আমি হিসাব করে দেখেছি, রংপুর পৌরসভায় ১০০টির মতো ক্লাব আছে ওদের ব্যাট বল প্রয়োজন আর যারা মশা মেরে মেরে আনছে তার বেশিরভাগই ছোট ছোট ক্লাবের ছেলেরা আমি ওদের টাকার পরিবর্তে ব্যাট বল দিচ্ছি ওরা তাতেই খুশি। আর রংপুর পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবার।


Friday, July 26, 2019

ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী বাঁচার জন্য মানবিক আবেদন

ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী বাঁচার জন্য মানবিক আবেদন

সম্পাদকঃ রোগীর বড় ভাইয়ের থেকে কথা বলে পুরো লেখা হুবহু দেওয়া হলোঃ
আমি মাঈনুল আবেদীন ফাহিম।আমি এক জন ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র।এক নিম্নবিত্ত শ্রেণির পরিবারে আমার জন্ম।পড়ালেখা কালীন ২০১৬ সালের মার্চ মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই।চট্রগ্রাম মেডিকেল এ ভর্তি হলে ডাক্তারা লিউকেমিয়া ( A type of blood cancer) রোগ নির্ণয় করে।তখন চট্রগ্রাম মেডিকেল এ চিকিৎসা শুরু করি। তারা আমাকে ৪ সাইকেল কেমোথেরাপি শেষে ২ বছেরের ওরাল মেডিসিন দে।সুস্থ হয়ে আমি আবার লেখা পড়া শুরু করি।

কিন্তু হঠাৎ ২০১৮ সালের অক্টোবরে এসে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। তখন আর দেরি না করে ভারতের খ্রিস্টান মেডিকেল কলেজ চলে আসি।ডাক্তার বিক্রম মেথুইস এর অধীনে চিকিৎসা শুরু করি। প্ল্যান ছিল তিন সার্কেল কেমোথেরাপি দিয়ে সেল্প বোন মেরু ট্রান্সপ্লান্ট (Autologous SCT) করাবে যদি RT-PCR নেগেটিভ আসে। কিন্তু দুঃখের বিষয় RT-PCR নেগেটিভ আসেনি। তারপর যে প্ল্যানদে তা আমদের মত নিম্নবিত্ত পরিবারের উপর আকাশ ভেঙে পড়ার মত। প্ল্যান হচ্ছে ডোনার ( ভাই/ বোন) দিয়ে বোন মেরু ট্রান্সপ্লান্ট (Allogeneic SCT) করতে হবে যার জন্য ৩৫ লাখ রুপি লাগবে না হলে রোগী বাঁঁচনো সম্ভব না।২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৮ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।আমার পরিবার নিরুপায় অল্প জায়গা জমি যা ছিল বিক্রি করে সর্ব শান্ত হয়ে গেছে। এমন অবস্থায় আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।

অনলাইন ফান্ডিং লিংকটাতে আমার হাসপাতালের সব ডকুমেন্ট আছে। কারো এ বিষয় নিয়ে বিন্দুমাত্র সন্দেহ হলে নিচের নাম্বারের গুলোর সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করেনিতে পারেন।আর দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করুন।

Banks accounts

A/C Name : Minhajul Abedin
A/C No : 145101129207
Dutch Bangla Bank Cox's Bazar Branch.

Or

A/C Name : Minhajul Abedin
A/C No : 1401202837067001
Brac Bank Cox's Bazar Branch.
01840147304

Or

A S M Mainul Huda Siraji,
Acc/No: 876, Islami Bank,
O R Nizam Road Branch, Ctg.

Bkash/Roket (Personal) : 01840147304
Bkash(personal): 01778420223

If anybody wants to contact us please contact these following cell phone numbers.

1: +8801840147304
2: +8801778420223
3: +8801819918238
4: +917603067586
5: +91 86885 68663

আশা করি সহযোহিতা করবেন
ফেনী শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নেমেছে পৌরসভা

ফেনী শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নেমেছে পৌরসভা

ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নেমেছে পৌরসভা।
গত বুধবার হোটেল-রেস্তোরাঁ পরিদর্শনে নেমে ৮ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে পৌরসভার পরিদর্শন টিম। পৌরসভা সূত্র জানায়, নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন টিম গঠন করা হয়। ওই টিমের আহবায়ক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর আলম ও ডা. কৃষ্ণপদ সাহা সদস্য সচিব। কমিটির অপরাপর সদস্যরা হলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক। টিমের সদস্যরা গতকাল বুধবার বেলা ১১টার দিকে ট্রাংক রোডের হোটেল ভোজন বিলাস, অতিথি হোটেল, কাশেম হোটেল, শামীম হোটেল, জালালিয়া সুইটস, ইন-বিসমিল্লাহ হোটেল, কাজী চিকেন ও মৌবন কারখানা পরির্দশন করেন। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের চিত্র ফুটে উঠে। এছাড়া পোড়া বর্জ্য তেল, হোটেল শ্রমিকদের পোশাক, মাথায় ক্যাপ না রাখা, পৌরসভার ট্রেড লাইসেন্স, অগ্নিনির্বাপন ব্যবস্থা, ফুড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠান সমূহকে সতর্ক করা হয়।
এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি

এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি

সম্পাদকঃ এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র‌্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না।  
হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না।ফলে অনেকে বুঝতেই পারেন না যে
তিনি ডেঙ্গু আক্রান্ত।তাই গুরুত্ব দেন না।
জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। 
জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ।''ফলে এবার মৃত্যুর হার বেশি।
এবারের ডেঙ্গু হেমোরেজিক নয়, শকড সিনড্রম ।
তাই পরামর্শ অল্প বা বেশি যেকেনো মাত্রার জ্বর হলেও দ্রুত রেজিস্ট্যারড চিকিৎসকের কাছে যেতে হবে। 
অপেক্ষা করা চলবে না।
পরামর্শ দিয়েছেনঃ professor.Dr. ABM Abdullah, BSMMU    
No photo description available.No photo description available.

Thursday, July 25, 2019

চলছে না অকটেন পেট্রোলে এবার থেকে থেকে ইথানলে চলবে TVS Apache RTR

চলছে না অকটেন পেট্রোলে এবার থেকে থেকে ইথানলে চলবে TVS Apache RTR

মগবাজার প্রতিনিধিঃ পেট্রোলের পরিবর্তে ইথানলে চলবে নতুন TVS Apache RTR
ভারতের বাজারে সর্বপ্রথম ইথানল বেসড মোটরসাইকেল নিয়ে এল TVS। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে TVS Apache RTR 200 Fi E100। Image result for TVS Apache RTRবাইকটি অন্য সব মোটরসাইকেল থেকে আলাদা, কারন এটি চলবে পেট্রোলের পরিবর্তে ইথানলে। নতুন এই প্রযুক্তির বাইকটি বাজারে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। শুক্রবার ভারতের বাজারে ইথানল চালিত Apache RTR 200 Fi E100 বাইক আনল টিভিএস মোটর কোম্পানি। প্রাথমিক ভাবে দেশের যে রাজ্যগুলিতে সব থেকে বেশি আঁখ চাষ হয় সেই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের বাজারে এই বাইক বিক্রি শুরু করবে সংস্থাটি। মূলত এই আখ গাছ থেকেই তৈরি হয় ইথানল। যদিও বর্তমানে ভারতে পেট্রল পাম্পের মতো কোনও ইথানল ভরার স্টেশন নেই। টিভিএস মোটর কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হল টিভিএস অ্যাপাচি। গোটা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লক্ষ অ্যাপাচি বাইক বিক্রি করেছে সংস্থাটি। TVS Apache RTR 160 4V এর টেস্ট রাইড রিভিউ ethanol motorcycle ইথানল কি? ইথানল এমন একটি জ্বালানি যাতে ৩৫ শতাংশ অক্সিজেন থাকে। আর সে কারণে এর ব্যবহারের ফলে নাইট্রোজেন অক্সাইড নির্গমন কমে যায়। এছাড়াও কার্বন মনোক্সাইড নির্গমন, সালফার-ডাই-অক্সাইড এবং বাতাসে ভাসমান অতিক্ষুদ্র কণা নির্গমন কমাতে সাহায্য করে ইথানল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথানলে চলা নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ২০০ সিসি ইঞ্জিন। মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে ২০.৭ bhp শক্তি আর ১৮.১ NM টর্ক। এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে ৫০ শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এছাড়াও, অত্যাধিক শক্তির জন্য এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম। ডিজাইন এবং গ্রাফিক্স বাইকটির ডিজাইন এপাচি আরটিয়ার ২০০ এর মতো হলেও গ্রাফিক্সে আছে কিছুটা পরিবর্তন।বাইকটি পরিবেশবান্ধব হওয়ায় এতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ কালারের গ্রাফিক্স সাথে যুক্ত করা হয়েছে ইথানলের চিহ্ন। ব্রেকিং বাইকটিতে এপাচি আরটিয়ার ২০০ এর মতোই সামনে ব্যবহার করা হয়েছে ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক। হুইল এবং টায়ার সামনে এবং পিছনে উভয় চাকায় ব্যবহার করা হয়েছে ১৭ ইঞ্চি রিম,সাথে রয়েছে ৯০/৯০×১৭ টায়ার সামনে,এবং ১৩০/৭০×১৭ রেয়ার টায়ার। উভয় চাকা টিউবলেস। সাসপেনশন সামনে ব্যবহার করা হয়েছে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন এবং মনোটিউব-মনোশক সাসপেনশন। ফিচার বাইকটিতে রয়েছে ডিজিটাল অডো মিটার,স্পীডো মিটার,ফুয়েল গজ,টেকোমিটার,স্টান্ড এলার্ম,লো ফুয়েল ইন্ডিকেটর সহ সকল ফিচার যা এপাচি আরটিয়ার ২০০ এ বিদ্যমান। ব্যাটারি বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ৯ এম্পিয়ার ব্যাটারি। বাইকটিতে সেলফ এবং কিক স্টাটার রয়েছে। ভারতে এই মোটরসাইকেলটির দাম নির্ধারন করা হয়েছে ১লক্ষ ২০ হাজার রুপি। ইথানলে চলা এই TVS Apache RTR 200 Fi E100 ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বাইকে এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার করা পরিবেশ বান্ধব। ইথানল পেট্রোলের তুলনায় বাতাসে ৩৫ শতাংশ কম কার্বণ মনো অক্সাইড তৈরী করে, সুতরাং এই বাইকটি পেট্রোলের বাইকের তুলনায় পরিবেশ বন্ধব।
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন-২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন-২০১৯

মগবাজার প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন-২০১৯ এর রেজিস্ট্রেশন ফি অনলাইনে বিকাশ এবং সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। এই প্রক্রিয়াটি ৫টি ধাপে সম্পন্ন করতে হবে। ৫ম ধাপ সম্পন্ন হবার পরই কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন বলে বিবেচিত হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করে কোন ভাবেই সমাবর্তনে অংশ নেয়া যাবেনা।http://www.convocation.du.ac.bd/convocation_landing_page?fbclid=IwAR3iNImkMpIiZLjKd2HwB_vPXuzXK0VgCMmQ4wWY4esm6_SRLyASxi3oZ2A
  • ধাপ-১: ৫২তম সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটকে প্রথমে উপরের Sign Up মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার মাধ্যমে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলা হয়ে গেলে উপরের Login মেনুতে ক্লিক করে লগ-ইন করার মাধ্যমেই কেবল ২য় ধাপে যাওয়া যাবে। ১৮ আগস্ট ২০১৯ তারিখ, রবিবার রাত ১২:০০ টার পর আর সাইন-আপ করা যাবে না।
  • ধাপ-২: এই ধাপে গ্র্যাজুয়েট তার সকল তথ্য সরবরাহ করবেন। ৩য় ধাপে যাবার জন্য Proceed To Payment বাটনে ক্লিক করতে হবে। অসম্পূর্ণ আবেদন সেভ করে রাখা যাবে এবং পরবর্তী সময় http://convocation.du.ac.bd ঠিকানায় গিয়ে লগ-ইন করার মাধ্যমে এই ধাপে ফিরে এসে বাকি তথ্য সরবরাহ করা যাবে। লগ-ইন করার জন্য প্রথম ধাপে সরবরাহ করা user name (ইমেইল এড্রেস) ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ৩য়, ৪র্থ ও ৫ম ধাপে থাকা আবেদনকারীও লগ-ইন করে যথাক্রমে উক্ত ধাপগুলোতে ফিরে আসতে পারবেন।
  • ধাপ-৩: এই ধাপে আবেদনকারী প্রথমে নিবন্ধন ফি জমা দেয়ার মাধ্যম নির্ধারণ করবেন। বিকাশ এর মাধ্যমে ফি জমা দিতে চাইলে বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যেকোন বিকাশ একাউন্টের মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে চাইলে pdf ফরমাটে একটি পে-স্লিপ প্রদান করা হবে। এই পে-স্লিপটি প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতীত) ফি জমা দেয়া যাবে। পে-স্লিপের আবেদনকারীর অংশটি পরবর্তী ধাপগুলোতে ব্যবহারের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। ফি জমা হয়ে গেলে আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ৪র্থ ধাপে পৌছে যাবেন। আবেদনকারীকে অবশ্যই ১৯ আগস্ট ২০১৯ তারিখ, সোমবার ব্যাংকিং সময়ের মধ্যে বিকাশ অথবা সোনালী সেবার মাধ্যমে নিবন্ধন ফি জমা দিতে হবে।
  • ধাপ-৪: ৪র্থ ধাপে থাকা আবেদনকারী Generate Forms and Receipts বাটনে ক্লিক করার মাধ্যমে ৫ম ধাপে যেতে পারবেন। ৩য় ও ৪র্থ ধাপে থাকা আবেদনকারী Edit Information বাটনে ক্লিক করে নির্দিষ্ট কিছু তথ্য সংশোধন করতে পারবেন। অসংশোধনযোগ্য তথ্যে ভুল থাকলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। ৫ম ধাপে পৌছে যাওয়া আবেদনকারী কোন ক্রমেই তার প্রদেয় তথ্য সংশোধন করতে পারবেন না।
  • Related imageধাপ-৫: এই ধাপে আবেদনকারী নিম্নলিখিত আবেদনপত্র ও রশিদসমূহের pdf ফাইল ডাউনলোড করতে পারবেন:
    • (ক) সমাবর্তনের নিবন্ধন এবং মূলসনদ উত্তোলনের আবেদনপত্র
    • (খ) আবেদনপত্র জমাদানের রশিদ
    • (গ) কস্টিউম গ্রহণের ফরম
    • (ঘ) গ্রহণকৃত কস্টিউম ফেরত দেয়ার রশিদ
    • (ঙ) গিফট গ্রহণের ফরম
    • (চ) ফি জমা দেয়ার রশিদ (শুধুমাত্র বিকাশের মাধ্যমে ফি জমাদানকারীদের জন্য)।
    ৫২তম সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যজুয়েট স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্নের পর ফি জমা দেয়ার রশিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ তার আবেদন ফরমটি আগামী ২২ আগস্ট ২০১৯ তারিখ, বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩০৯ নম্বর কক্ষে জমা দিবেন। তবে অধিভুক্ত সরকারি ৭(সাত) কলেজের সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, ফি জমাদান রশিদ/পে-স্লিপের গ্রাহকের অংশসহ তার আবেদন ফরমটি ২২ আগস্ট ২০১৯ তারিখ, বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে স্ব-স্ব কলেজে জমা দিবেন। 

    আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্রও জমা দিতে হবে:
    • পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
    • পদকপ্রাপ্তদের ক্ষেত্রে পদকপ্রাপ্তির চিঠির সত্যায়িত ফটোকপি।
    • যারা সাময়িক সনদ তুলেছেন, কিন্তু ফেরত দেন নি তাদের ক্ষেত্রে সাময়িক সনদ।
    • Helpline will remain open from Sunday to Thursday during office hours and will remain closed during Fridays, Saturdays and Eid-ul-Adha holidays (from 11th August to 15th August, 2019) 
      Helpline: +88 09666 911 463 (Ext-4701)
শিক্ষামন্ত্রীর কাছে ৯ম শ্রেণির ছাত্রীর খোলা চিঠি

শিক্ষামন্ত্রীর কাছে ৯ম শ্রেণির ছাত্রীর খোলা চিঠি

বাঘেরহাট শিশু প্রতিনিধি:
মাননীয় শিক্ষামন্ত্রী, আমি ফারজানা আক্তার নবম শ্রেনির ছাত্রী। আমি জাতীয় শিশু ফোরামের একজন সদস্য।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই সফল হয় না। আর বই হচ্ছে জ্ঞানের আধার। আমরা আমাদের রুচির পরিশুদ্ধ জ্ঞানের গভীরতা ও সভ্যতার অগ্রগমন সম্পর্কে সম্যক ধারনা পাই বই থেকে। বই আমাদের দেশের সাহিত্য, জ্ঞান - বিজ্ঞান, খেলাধুলা বিনোদন ও সভ্যতা সংস্কৃতির পরিচয়কে ধারণ করে। আমরা বই থেকে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। বিজ্ঞান গ্রন্থ দেখে আমরা যেমন আমাদের বিজ্ঞান - চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুভব করি ঠিক তেমন ভাবে যেনো বই থেকে আমরা আমাদের অধিকার সম্পর্কে জানে সেই দিকে একটু খেয়াল রাখবেন।আমরা শিশুরা যখন বই পড়ি তখন আনন্দের সাথেই বই পড়ি। আমরা যখন খুব একা থাকি কিছুতেই সময় কাটতে চায় নাহ তখন ও আমরা বই পড়েই সময় কাটাই। তাই বইকে আমরা আমাদের অবসর সময়ের বন্ধু মনে করি। আমরা যেনো আরো আন্দের সাথে বই পড়তে পারি, আমরা যেনো অন্য কারোর থেকে বরং নিজেদের বই থেকেই নিজেদের অধিকার সম্পর্কে জানতে আশা করি তার ব্যবস্থা করবেন। আমরা শিক্ষার্থীরা বই পড়ি, বই কে পছন্দ করি। আমাদের ও মনে হয় যে বইতে হয়তো অন্য কোনো বিষয় থাকলে বেশি ভালো হতো। কিন্তু আমরা আমাদের ইচ্ছার কথা কাউকে বলতে পারিনা। তাই আমাদের মনে হয় বই প্রত্যয়নের সময় আমাদের মতামত নিলে ভালো হয়। ধন্যবাদ,,,
কচুয়া উপজেলা শিশু ফোরামের পক্ষ থেকে খোলা চিঠিটি লিখেছেন
বি.কে. মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজনা আক্তার Image result for শিক্ষামন্ত্রী
আজ মানুষ গড়ার কারিগর বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠাতার  জন্মদিন

আজ মানুষ গড়ার কারিগর বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠাতার জন্মদিন

সম্পাদকঃ  আবদুল্লাহ আবু সায়ীদ (জন্মঃ ২৫ জুলাই, ১৯৩৯) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিময় কবি হিসেবে পরিচিতি পান। সে সময় সমালোচক এবং সাহিত্য-সম্পাদক হিসাবেও তিনি অবদান রেখেছিলেন। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র যা চল্লিশ বছর ধরে বাংলাদেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজে নিয়োজিত রয়েছে।[১] ২০০৪ সালে তিনি রোমেন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 
বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তাকে ‘মানুষ গড়ার কারিগর’ বলে অভিহিত করা হয়।১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৩৯ সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার অন্তর্গত কামারগাতি গ্রামে। তার পিতা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন শিক্ষক। ১৯৫৫ সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।আবু সায়ীদ ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা প্রসঙ্গে সায়ীদ বলেন:
দেশের এই সার্বিক অবক্ষয় এবং সম্ভাবনাহীনতার ভেতর সীমিত সংখ্যায় হলেও যাতে শিক্ষিত ও উচ্চমূল্যবোধসম্পন্ন আত্মোৎসর্গিত এবং পরিপূর্ণ মানুষ বিকশিত হওয়ার পরিবেশ উপহার দেয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিশ্বসাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চেষ্টা করছি। একজন মানুষ যাতে জ্ঞানের বিভিন্ন শাখার অধ্যয়ন, মূল্যবোধের চর্চা এবং মানবসভ্যতার যা-কিছু শ্রেয় ও মহান তার ভেতর দিয়ে পরিপূর্ণ মনুষ্যত্বসম্পন্ন হয়ে বেড়ে উঠতে পারে- আমরা এখানে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। কাজেই আমাদের এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন, কৃত্রিম, গতানুগতিক প্রতিষ্ঠান নয়; এটি একটি সর্বাঙ্গীণ জীবন-পরিবেশ।
বাংলাদেশে পাঠাগারের অপ্রতুলতা অনুধাবন করে বিশ্বসাহিত্য কেন্দ্র ১৯৯৮ সালে ভ্রাম্যমাণ লাইব্রেরি  কার্যক্রম শুরু হয়।
এছাড়াও তিনি  ১৯৬০-এর দশকে বেশ কিছু প্রবন্ধউপন্যাস ও কবিতা লিখেছেন 

শাশুড়ি থেকে শুরু করে নানি শাশুড়ি পর্যন্ত ভি-আইপি সম্মান পাই, কিন্ত এ সম্মান প্রবাসিদের দেওয়া হয়না কেনোঃ নিক্সন

শাশুড়ি থেকে শুরু করে নানি শাশুড়ি পর্যন্ত ভি-আইপি সম্মান পাই, কিন্ত এ সম্মান প্রবাসিদের দেওয়া হয়না কেনোঃ নিক্সন

এমপি- মন্ত্রীদের শাশুড়ি থেকে শুরু করে নানি শাশুড়ি পর্যন্ত ভি-আইপি সম্মান পাই, কিন্ত এ সম্মান প্রবাসিদের দেওয়া হয়না কেনো বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন  Image result for নিক্সন চৌধুরী
ভিডিও লিংকঃ  https://www.facebook.com/riyan.chowdhury.737/videos/2439157252984565/
সারাদেশে কয়েকদিন বিদ্যুৎ থাকবে না,এমন প্রচারণা গুজব: সচিব

সারাদেশে কয়েকদিন বিদ্যুৎ থাকবে না,এমন প্রচারণা গুজব: সচিব

সারাদেশে বা রাজধানীতে ‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণাকে গুজব বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস।
বুধবার (২৪ জুলাই) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।
বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে । চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। আজ (বুধবার) বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।’
বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে বিরত ও সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন বিদ্যুৎ সচিব।Image result for আহমদ কায়কাউস