Tuesday, July 30, 2019

ডেঙ্গুতে প্রাণ গেলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের স্ত্রীর

ডেঙ্গুতে প্রাণ গেলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের স্ত্রীর

ফার্মগেট প্রতিনিধিঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হক (৪২)।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন লিটন হাওলাদার নামের আরেক রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে।
সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যান ফারজানা। ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফারজানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়। ফারজানা হক পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।

Monday, July 29, 2019

হলি ক্রসের সেই শিক্ষার্থী বর্তমানে Harvard এ নিযুক্ত

হলি ক্রসের সেই শিক্ষার্থী বর্তমানে Harvard এ নিযুক্ত

সম্পাদকঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ এক কবিতা আবৃতির ভিডিও ভাইরাল হয়ে যায়  রেবেকা শফি (Rebecca shafee) নামক হলি ক্রস কলেজের প্রাক্তন এক শিক্ষার্থীর ।  
১৯৯৪ তে বিটিভির এক বিতর্ক প্রতিযোগিতায় অসাধারন বাচন ভঙ্গি আর কন্ঠের জাদুতে মধ্যবিত্তের যাপিত জীবন কে হুট করে ছুয়ে যায় কয়েক মিনিটের সেই ভিডিও।

বর্তমানে তিনি হার্ভাডের মেডিকেল স্কুলে রিসার্চ ফেলো হিসাবে আছেন। হলিক্রস থেকে বের হয়ে তিনি ক্যালটেকে ফিজিক্স নিয়ে আন্ডারগ্রাজুয়েট শেষ করেন।
এরপর তিনি হার্ভার্ড থেকে এস্ট্রোফিজিক্সে পিএইচডি শেষ করেন।
বর্তমানে তিনি জেনেটিক ভেরিয়েন্ট আর নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার এর সম্পর্ক নিয়ে কাজ করছেন। 
বাংলাদেশের একজন শিক্ষার্থী Harvard এ নিযুক্ত রয়েছেন তা বাংলাদেশের সকলের জন্য গর্বের বিষয় । 
তিনি বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং পেইজে এবং শিক্ষার্থীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন । 
ভিডিও লিংকঃ https://www.facebook.com/geniusadmissioncare/videos/2443515192631512/ 
Rebecca shafee নামে বর্তমানে ওনার একটি ফেসবুক আইডিও রয়েছে ।  

Sunday, July 28, 2019

নামের আগে ডক্টরেট বা ‘ব্যারিস্টার’ যুক্ত না করার নির্দেশনাঃ হাইকোর্ট

নামের আগে ডক্টরেট বা ‘ব্যারিস্টার’ যুক্ত না করার নির্দেশনাঃ হাইকোর্ট

সম্পাদকঃ মামলার রায় বা আদেশে নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ‘ড.’ (ডক্টরেট) বা ‘ব্যারিস্টার’ যুক্ত না করার বিষয়ে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, ‘ডক্টর (ড.)’ গবেষণামূলক উচ্চতর শিক্ষার একটি ডিগ্রি। ‘ব্যারিস্টার’ পেশাগত বিশেষ একটি কোর্স। ফলে ড. বা ব্যারিস্টার কখনোই কোনো ব্যক্তির নামের অংশ হতে পারে না।

Image result for হাইকোর্টগত ৭ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেয়া পর্যবেক্ষণসহ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বিচারপতির উচ্চ শিক্ষার ডিগ্রি এবং উচ্চ পেশাগত কোর্স সম্পন্নের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রায় বা আদেশে তাদের নামের আগে ঐসব ডিগ্রি বা কোর্সের বিষয় কখনো উল্লেখ করেন না। এছাড়া, প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার, কজলিস্টসহ দাপ্তরিক কাজেও তা উল্লেখ করা হয় না। এ অবস্থায় নিম্ন আদালতের বিচারকগণের মধ্যে যাদের উচ্চতর ডিগ্রি রয়েছে বা পেশাগত উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন বা করবেন তারা মামলার রায় বা আদেশে নামের অংশ হিসেবে ডিগ্রি উল্লেখ করা বাঞ্ছনীয়/কাম্য নয়। এ কারণে সংশ্লিষ্ট বিচারকগণ নিজ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে বিষয়টি বিবেচনায় নিয়ে নামের অংশ হিসেবে উচ্চতর ডিগ্রির ব্যবহার থেকে নিজেদের বিরত রাখবেন।
‘আপন শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অতিরিক্ত প্রত্যয় ব্যক্ত করার’ মানসিকতা
রায়ে বলা হয়, প্রশাসন ও অন্যান্য ক্যাডারের সদস্যদের নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের হাতে। তাদের শৃঙ্খলাসহ সামগ্রিক বিষয় দেখভাল করার ব্যবস্থাও ভিন্ন। সুতরাং প্রশাসন বা অন্য ক্যাডারের কোনো কর্মকর্তার নামের অংশ হিসেবে উচ্চতর ডিগ্রি উল্লেখের বিষয়ে বিচার বিভাগের কোনোরূপ মন্তব্য হবে অনাকাঙ্ক্ষিত। তবে আমাদের এ কথা বলতে দ্বিধা নেই যে, ‘আপন শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অতিরিক্ত প্রত্যয় ব্যক্ত করার’ মানসিকতা থেকেই কারো কারো মধ্যে অর্জিত ডিগ্রি নামের অংশ হিসেবে ব্যবহারের এ প্রবণতা।
‘অন্য ক্যাডারের সঙ্গে তুলনা করা উচিত নয়’
রায়ে বলা হয়, প্রশ্ন উত্থাপিত হতে পারে যে, প্রশাসন বা অন্য ক্যাডারের কর্মকর্তাসহ অনেকেই নামের অংশ হিসেবে এসব ডিগ্রি উল্লেখ করে থাকেন। তাহলে বিচার বিভাগের কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রি উল্লেখ ও ব্যবহারে বাধা কোথায়। এ প্রসঙ্গে আমাদের সুচিন্তিত অভিমত হলো যে, একজন বিচারককে কখনোই প্রশাসন বা অন্য কোনো ক্যাডারের কর্মকর্তাদের সাথে তুলনা করা উচিত নয়। এতে বিচার বিভাগ ও বিচারকগণের স্বকীয়তা ও মহিমাই প্রশ্নবিদ্ধ হবে। ফলে প্রশাসন বা অন্য ক্যাডারের কোনো কর্মকর্তা কর্তৃক নামের অংশ হিসেবে উচ্চ ডিগ্রির ব্যবহার বা পেশাগত কোর্সের উল্লেখ বিচার বিভাগীয় কর্মকর্তার নিকট অনুসরণীয় বা অনুকরণীয় হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ হতে পারে না।
‘বিচারকদের উচ্চতর ডিগ্রি অর্জনে সুপ্রিম কোর্টের পৃষ্ঠপোষকতা’
রায়ে হাইকোর্ট বলেন, নিম্ন আদালতের বিচারকগণের উচ্চতর শিক্ষা গ্রহণ ও ডিগ্রি লাভ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ বিষয়টিকে সব মহলের উত্সাহ প্রদান এবং ভবিষ্যতে নিম্ন আদালতের বিচারকদের মধ্য থেকে অধিক সংখ্যক বিচারক যাতে উচ্চতর শিক্ষা ও ডিগ্রি অর্জন করতে পারেন, সে বিষয়ে সরকার ও সুপ্রিম কোর্টের সার্বিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কিন্তু বিচারিক কার্যক্রম পরিচালনার সময় আদেশ বা রায়ে বিচারকের নামের আগে অর্জিত ডিগ্রি নামের অংশ হিসেবে ব্যবহার করা সমীচীন নয়। মামলা রায় বা আদেশে শুধু বিচারকের নাম এবং তিনি কোন আদালতের বিচারক তা উল্লেখ থাকাই সঙ্গত।
প্রসঙ্গত, ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচ জন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন খারিজ করে দেন ঢাকার বিশেষ দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসেন মামলার আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসান। মামলার নথি পর্যালোচনায় হাইকোর্ট দেখতে পায় যে, সংশ্লিষ্ট আদালতের বিচারক নামের আগে ‘ড.’ ডিগ্রি ব্যবহার করেছেন। এ অবস্থায় গত ৭ জুলাই হাইকোর্ট বিচারকদের নামের আগে এ ধরনের ডিগ্রি ব্যবহার না করার নির্দেশনা দেয়। বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ ওই রায় প্রকাশ করা হয়।
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে এক যুবক আটক

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে এক যুবক আটক

ফেনী প্রতিনিধিঃ২৮/৭/২০১৯ঃ ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুবে ‘গুজব’ ছড়ানোর দায়ে মো. জাহেদ হোসেন রনি (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শনিবার রাত সাড়ে সাতটার দিকে শহরের গোপাল পট্টি এলাকার ফয়েজ জুলেলার্স থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দ নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করে জানা যায় গুজবকারী ‘জাহেদ হাসান রনি’ নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন শ্রেনী সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য সাম্প্রদায়িক গোষ্ঠির মাঝে উস্কানিমূলক তথ্য প্রচারের করছে। তিনি মোবাইল ফোনসহ নানা রকম ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ছবি ও তথ্য ফেইসবুক তথা স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ অন্যের পোষ্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত আছে।  
Image may contain: 3 people, text
একটি চমৎকার কবিতাঃ মাটির কন্যা

একটি চমৎকার কবিতাঃ মাটির কন্যা

সূর্য দেবতায় অষ্টাঙ্গে প্রণাম করে শুরু হয় আমার প্রতিটি দিন অতটা দিক্বিদিক জ্ঞান আমার নেই ( বাপু) উদর পূরতে খবর করি ভগবানের। তোমাদের মতোই রক্ত মাংশে গড়া আমারও মান আছে, অভিমান আছে তোমাদের মতো ছোট একটা মনও আছে সময়ে অসময়ে ভালোবাসতেও জানি। Image may contain: Aeyasha Seema, closeup কিন্তু ব্যবধান কোথায় জানো ? তোমাদের মতো ভাব প্রকাশ করতে মনের মানুষের প্রেয়সী হওয়ার কৌশল আমার জানা নেই ( গো ) গায়ের সুবাস ছড়াতেও শিখিনি। আমি কেবল রুক্ষ হাতের কাছে হতে পারি একদলা কাদামাটি, দুঃখ তাপের ভাগি হয়ে শুষে নিতে পারি চোখের জল প্রচণ্ড খরায় মাটি যেমন করে বুক পেতে নিয়ে যায় সূর্যের তাপ যেমন করে শুষে নিয়ে যায় গড়িয়ে চলা বৃষ্টির জল তেমনই মাটি যেখানে পাথুরে পথে চলতে থাকা মানুষের কাছে আকাঙ্ক্ষার হয়ে ওঠে দূর্বাঘাস। আমার লাবন্য লুকায় বন্যতায় সন্ধ্যা ঘনালে শূন্যতায় চোখ মেলে খুঁজি প্রশান্তি, অনুভবে পাই ভালোবাসা এঁটেল মাটির মতো, আমি মাটির কন্যা ধুলোর মতো করে আমার কষ্ট উড়াই তোমাদের সাথে কোন মিল আমার নেই। লেখিকাঃ আয়েশা সীমা (শিক্ষিকা)
২৭ : ০১ : ২০১৯ রূপগঞ্জ।
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা

সিলেট প্রতিনিধিঃ  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৯ অথবা ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আজ (২৮ জুলাই) সকালে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আগামী ১৯ অথবা ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত । আগামীতে উপাচার্যদের মিটিংয়ে এদ্বয়ের মধ্যে একটি তারিখ নির্ধারন করা হবে হবে। অতঃপর আবেদনের সময়সীমা জানানো হবে।
২০১৯ সালে লিখিত পদ্ধতির পরিবর্তে পূর্বের পদ্ধতি অর্থাৎ মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অবশ্য আগামী (২০২০সাল)বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে গুরুতর আহত

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদকঃ পুরান ঢাকার ঢাবি অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের ১ম বর্ষের এক শিক্ষার্থীকে  আজ সকাল ৭টায় নারায়ণগঞ্জ থেকে কলেজে যাওয়ার সময় মঞ্জিল বাসের হেল্পার বাস থেকে ধাক্কা তাকে দিয়ে ফেলে দেয়।
জানা যায় ছেলেটির অবস্থা গুরুতর। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আছে। তবে বিস্তারিত এখনো জানা যায় নি ।  
এই ঘটনা জানাজানি হলে এবং তার কিছু বন্ধুমহল সোশাল মিডিয়ায় শেয়ার করলে তা  খুব দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।  
টাংগাইলে  গরীব, অসহায় ও বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে সোলার বিতরণ

টাংগাইলে গরীব, অসহায় ও বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে সোলার বিতরণ

টাংগাইল প্রতিনিধিঃ  সুমন খানঃ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর অংশ হিসাবে আলহাজ্ব ছানোয়ার হোসেন এম পির মাধ্যমে আসা সোলার প্যানেল গরীব, অসহায় ও বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে বিতরন করেন জনগনের প্রানপ্রিয় নেতা "বাংলাদেশ আওয়ামীলীগ ,টাংগাইল সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক  তোফা খান।
হুগড়া ইউনিয়নের সাধারণ জনগনেরর মাঝে সোলার প্যানেল গুলি বিতরণ করা হয় ।


রোগী আশঙ্কাজনক, ইমার্জেন্সীতে ডাক্তার নেই

রোগী আশঙ্কাজনক, ইমার্জেন্সীতে ডাক্তার নেই

সিলেট প্রতিনিধিঃ  সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে।সরেজমিনে ভুক্তভোগী এক যুবক মারাত্মক আহতাবস্থায় ইমার্জেন্সী বিভাগে সেবা নিতে আসেন,তার কান দিয়ে রক্ত ঝড়ছিল কিন্তু ডাক্তার বা ওয়ার্ডবয় কেউই ছিলনা। 

ছেলেটি রক্তাক্ত ব্যাথায় কাতর অবস্থায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে,এতে হাসপাতালের অনিয়ম ভাইরাল হয়ে যায়।

৩০ মিনিট অসহ্য যন্ত্রনায় কাতড়ানোর পর ডাক্তার ঘুম থেকে উঠে আসলে রোগী জানতে চাইলে উল্টো রোগীকে খারাপ ভাষায় গালিগালাজ করে।

ভুক্তভোগী বলেন,  কিন্তু এসব অনিয়ম আর কত?
আর কত অনিয়ম হলে মানুষ জাগবে?
প্রশাসন কী ব্যবস্থা নেবে?

Saturday, July 27, 2019

২২ ঘন্টায় স্কয়ারে ১ লক্ষ ৮৮ হাজার টাকা বিল মৃত ঢাবি ছাত্রের

২২ ঘন্টায় স্কয়ারে ১ লক্ষ ৮৮ হাজার টাকা বিল মৃত ঢাবি ছাত্রের

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাবি ছাত্র ফিরোজকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৫তারিখ রাত ১১.২২ টায়। 
ফিরোজ মারা গেছে ২৬তারিখ রাত ৯.১০ মিনিটে (ডাক্তারের ভাষ্যমতে)। 
২২ ঘন্টার ও কম সময়ে হাসপাতালে বিল হয়েছে ১ লক্ষ ৮৮ হাজার টাকা। 
রক্তের ক্রসম্যাচ দেখানো হয়েছে সেটা হয় ই নি ।ঔষধ বাবদ দেখানো হয়েছে ৩২ হাজার টাকা অথচ ডাক্তার বললো স্যালাইনের কথা ও ঢাকা মেডিকেলের নরমাল কিছু ঔষধের কথা যেটা সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে। 
পরীক্ষা না করিয়েই টাকা, বেড ভাড়া দুইদিনের যেখানে হোটেলের মতো চেক আউট সিস্টেম এ্যাপ্লাই করা হয়েছে।
স্কয়ার হাসপাতাল চিকিৎসার নামে বানিজ্য করছে। 
লেখকঃ বাণী ইয়াসমিন হাসি, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা