ফেনী প্রতিনিধিঃ২৮/৭/২০১৯ঃ ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুবে ‘গুজব’ ছড়ানোর দায়ে মো. জাহেদ হোসেন রনি (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার রাত সাড়ে সাতটার দিকে শহরের গোপাল পট্টি এলাকার ফয়েজ জুলেলার্স থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দ নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করে জানা যায় গুজবকারী ‘জাহেদ হাসান রনি’ নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন শ্রেনী সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য সাম্প্রদায়িক গোষ্ঠির মাঝে উস্কানিমূলক তথ্য প্রচারের করছে। তিনি মোবাইল ফোনসহ নানা রকম ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ছবি ও তথ্য ফেইসবুক তথা স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ অন্যের পোষ্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত আছে।

0 comments: