তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম।
মঙ্গলবার (২৩ জুলাই) লন্ডন থেকে ইহ্সানুল করিম বাসস’কে জানান,
সোমবার লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছানোর পর থেকে
একাধিক জরুরি ফাইলপত্রে ডিজিটালি স্বাক্ষর করছেন।
লন্ডনে থেকেই প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং
অন্যান্য কর্মসূচিতে যোগ
দিতে লন্ডনে যান। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে
0 comments: