ফেনী প্রতিনিধি : ২৮-০৯-২০১৯ সোনাগাজীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কামাল উদ্দিন (৩৬) নামে এক বখাটে ব্যবসায়ীকে চার মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে ও স্থানীয় তাকিয়া বাজারের ব্যবসায়ী।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী খাতা ও কলম কেনার জন্য তাকিয়া বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিনের দোকানে যায়। এসময় কামাল উদ্দিন তাঁকে আচারসহ খাওয়ার জন্য কিছু জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে গায়ে হাত দিয়ে যৌন হয়রানি করে। ছাত্রীটি দোকান থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে বলে দেয়। তাৎক্ষনিক তারা বিদ্যালয়ে গিয়ে প্রতিকার চেয়ে শিক্ষকদেরকে অবহিত করে। শিক্ষকরা বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশের সহায়তায় ব্যবসায়ী কামালকে আটক করেন। পরে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদ শেষে দোষ স্বীকার করায় আটককৃত কামাল উদ্দিনকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, দন্ডপ্রাপ্ত বখাটে ব্যবসায়ী কামালকে গতকাল শুক্রবার সকালে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে

0 comments: