Wednesday, July 24, 2019

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

SHARE

সম্পাদকঃ 23-07-2019: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সাধারণ শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 
মানববন্ধন থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায়। 

এদিকে আজ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার সকালে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে হবিগঞ্জ শহর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এতে বক্তারা বলেন বলেন, ব্যারিস্টার সুমন একজন জনপ্রিয় ব্যক্তি। 
তার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি করে দেন। 
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 
সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। 

রাজধানীর ভাসানটেকের গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি মামলাটি করেন। 

তাকে আইনগত সহায়তা করেছেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।
SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: