Thursday, August 1, 2019

পার্বতীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য কন্ট্রোল রুম চালু
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত যেকোনো রোগী ও পরিবারকে যোগাযোগ করার জন্য গত বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (০১৩১০১১৫১৪০)।
এদিকে , দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। রনিৎ প্রসাদ সোনার (১৭), আরাফাত হোসেন (৯) ও আসাদ আলী (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রনিৎ প্রসাদ সোনার পার্বতীপুর পৌরসভার কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার ছেলে, আরাফাত হোসেন পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক আতিকুজ্জামানের ছেলে ও আসাদ আলী পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।
পার্বতীপুরের আইডিয়াল প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক মোছা. ফাতেমা খাতুন বলেন, পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহরের গুলশান নগরের বাসিন্দা কৈলাস প্রসাদ সোনার তার ছেলে রনিৎ প্রসাদ সোনারকে নিয়ে গত ২৯ জুলাই আমার প্যাথলজিতে আসেন। পরীক্ষার পর রনিৎ প্রসাদ সোনারের ডেঙ্গু এনএসআই পজিটিভ রোগ শনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি জানান, ডেঙ্গু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পার্বতীপুর হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ডেঙ্গু রোগের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে পার্বতীপুরে বেসরকারী পর্যায়ে পরীক্ষা করার মত যন্ত্রপাতি রয়েছে এবং উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রনিৎ প্রসাদ সোনার ঢাকা সিটি কলেজে ইন্টারমিডেয়েট ১ম বর্ষের ছাত্র, আরাফাত হোসেন পার্বতীপুরের বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাস ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র। আসাদ আলী রাজধানী ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন।
আক্রান্ত রোগী ও পরিবারকে যোগাযোগ করার জন্য গত বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (০১৩১০১১৫১৪০) বলে জানান তিনি ।
ফ্লাইওভার থেকে ছিঁটকে পড়ে নিহত ঢাবি অধিভুক্ত কলেজের এক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিঁটকে পড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র।
বৃহস্পতিবার বার সকাল ১১ টায় দিকে মহাখালী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। ছেলেটির নাম মো. ইরাস আরাফাত। সে সরকারি তিতুমীর কলেজের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।
আরাফাত সকাল ১১ টার দিকে বনানী থেকে মহাখালীর দিকে মোটরসাইকেল চালিয়ে মহাখালী ফ্লাইওভারের উপরের উঠলে তখন সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ।
এক পর্যায়ে ফ্লাইওভার থেকে ছিঁটকে নিচে পড়ে যায়।
স্থানীয়রা তাকে সাথে সাথে হাসপাতালে রাজধানির কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তাররা অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। পরে নিহতের লাশ এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভাঙা সড়ক নিয়ে দূর্ভোগে আশুগঞ্জ বাসিন্দা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যাতায়াত সমস্যায় ভুগছে। আশুগঞ্জ উপজেলা পরিষদ হতে আড়ায়সীধা পর্যন্ত রাস্তাটির চিত্র তুলে ধরা হলো। রাস্তাটির উক্ত অবস্থার ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে সময় ব্যয় ফলে যাত্রীবাহী যানবাহন গুলো ভাড়া বারিয়ে দিচ্ছে। অন্যদিকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠান এ পৌছতে পারছে না। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় কিংবা পায়ে হেঁটে কলেজে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান মালবাহী গাড়ি এবং বড় বড় ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক না হয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করা হয়। যার ফলে রাস্তাটির পরিস্থিতি এমন। এলাকাবাসীর দাবি সড়কটির সঠিকভাবে মেরামত করা হোক।

Wednesday, July 31, 2019
লাইনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়
সম্পাদকঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেক পার হয়েছেন। পাঁচ শতাধিক মানুষের লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে তিনি সিকিউরিটি চেক পার হন। তার ওই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিরাপত্তাকর্মীরা দীপু মনিকে আলাদাভাবে সিকিউরিটি চেক পার হতে বললেও তিনি তাতে রাজি হননি।
রোববার ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যান তিনি। সেখানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেন।

এর আগে রোববার সকালে বিমাবন্দরের সিকিউরিটি চেক পার হন তিনি।
সম্প্রতি অস্ত্র নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে বেশ কয়েকটি ঘটনায় নিরাপত্তা জোরদার হয়।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে তার লাইনে দাঁড়িয়ে থাকার ছবি প্রচার করেন।
তারা নিজেদের মুগ্ধতাও প্রকাশ করেন।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর নিজ এলাকায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষামন্ত্রী।
তার ওই ঘটনায় তিনি দেশে বেশ আলোচিত ও প্রশংসিত হন ।
উল্লেখ্য ড. দীপু মনি একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান সফল শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের কর্মচারীঃ হাইকোর্ট
সম্পাদকঃ ভিআইপি প্রটোকল বিষয়ে হাইকোর্ট বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের কর্মচারী।
বুধবার (৩১ জুলাই) মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।
বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন।
উল্লেখ্য, নড়াইল কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ভাড়া করা একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশে রওনা দেন পরিবারের লোকজন। রাত ৮টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ভিআইপি ফেরিঘাটে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। তখন কুমিল্লা নামে ফেরিটি ঘাটে যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করতে ঘাট কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। তিন ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে ওঠে অ্যাম্বুলেন্সটি। কিন্তু এর মধ্যে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় তিতাস। এ ঘটনা তদন্তে সোমবার (২৯ জুলাই) তিনটি কমিটি গঠন করা হয়।

অবশেষে পৌর কবরস্থান সংস্কারের উদ্যোগ
ফেনী প্রতিনিধি : ফেনী পৌরসভায় সুলতানপুরে অবস্থিত পৌর গণকবরস্থানকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র হাজী আলাউদ্দিন। গতকাল সোমবার বিকালে কবরস্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। পুরো কবরস্থান এলাকা ঘুরে দেখেন। তিনি লাশ বহনের জন্য খাটিয়া ও মৃতদেহ গোসল দেয়ার জন্য মোটর স্থাপনের মাধ্যমে সবসময় পানির ব্যবস্থা করার আশ্বাস দেন। গত ২১ জুলাই দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী পৌর কবরস্থানের বেহাল দশা’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে মেয়র পৌর কবরস্থান পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেন।

এবার ডেঙ্গুতে পুলিশের এসআই কোহিনুরের মৃত্যু
বুটেক্স প্রতিনিধিঃ রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলা মারা গেছেন। মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
সূত্রমতে, রাজারবাগ পুলিশলাইনসের ব্যারাক, মিরপুরসহ আশপাশের এলাকার বহু পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ৯৫ পুলিশ সদস্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।
দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অর্থাৎ প্রতি ঘণ্টায় ৫৫ জনের বেশি। মঙ্গলবার নতুন করে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রী রয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬-৩০ বছর বয়সীরা। আগস্টে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের ফ্লোর, বারান্দাসহ বিভিন্ন খালি জায়গায় রোগীদের রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শুধু জুলাইয়ের ২৯ দিনে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮২ জন।
আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৪ হাজার ৪০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।
ডেঙ্গু আক্রান্ত হলে কোহিনুরকে (৩৩) প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রাজারবাগ পুলিশলাইনসে সকাল সাড়ে ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
এসআই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।
মোহাম্মদপুর সিটি হাসপাতাল সূত্রে জানা গেছে, কোহিনুর সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাত ২ টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, এসআই কোহিনূরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।
সূত্রমতে, রাজারবাগ পুলিশলাইনসের ব্যারাক, মিরপুরসহ আশপাশের এলাকার বহু পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ৯৫ পুলিশ সদস্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।
দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অর্থাৎ প্রতি ঘণ্টায় ৫৫ জনের বেশি। মঙ্গলবার নতুন করে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রী রয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬-৩০ বছর বয়সীরা। আগস্টে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের ফ্লোর, বারান্দাসহ বিভিন্ন খালি জায়গায় রোগীদের রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শুধু জুলাইয়ের ২৯ দিনে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮২ জন।
আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৪ হাজার ৪০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।Tuesday, July 30, 2019

অনৈক্যের কারণেই ফেনীর সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে
ফেনী প্রতিনিধি :ফেনী প্রেস ক্লাবে তালা ঝোলা এবং সাংবাদিকদের অনৈক্যের কারণেই তারা নিজেরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
তিনি রবিবার নিউজটোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য সৃষ্টি হলে ফেনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেঙ্গু প্রতিরোধে বুটেক্স (BUTEX)
বুটেক্স প্রতিনিধিঃ সম্প্রতি দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুজ্বরের প্রকোপ।
এ থেকে মুক্তি পেতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধিতে পালিত হচ্ছে নানা কার্যক্রম এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০শে জুলাই) থেকে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এতে আরো বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি আবাসিক হলগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে।

আজ বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি এবং সপ্তাহব্যাপী বুটেক্স ক্যাম্পাস, হল ও আবাসিক এলাকায় মশক নিধন কর্মসূচির শুভ উদ্ভোধন করলেন বুটেক্সের অভিভাবক, যাহার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় , মাননীয় উপাচার্য প্রফেসর মো. আবুল কশেম স্যার.. এ সময় উপস্থিত ছিলেন রেজিস্টার মো মনিরুল ইসলাম স্যার, ডিন শাহ আলিমুজ্জামান বেলাল স্যার, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান জুলহাস স্যার সহ সকল পর্যায়ের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ.. এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক , সকল হল শাখার সভাপতি & সাধারণ সম্পাদক ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা..
আরো উপস্থিত ছিলেন বুটেক্সের সকল শিক্ষার্থীবৃন্দ... সকলের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত , স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে তারা বিশ্বাস করেন।