Wednesday, September 18, 2019

গুরুত্বপূর্ণ কিছু Preposition English For All

গুরুত্বপূর্ণ কিছু Preposition English For All

Preposition Practice for all 
Image result for preposition Read the following passages and fill in the blanks with suitable / appropriate prepositions:
1. The Olympic Games were named (a) ------ the town of Olympia in Greece. In Those days Greece was divided (b) -------many cities. They used to fight (c) ------themselves. A man named Iphitus was concerned (d) ------- such wasteful strife’s. He hit (e) -------- a plan to set up peace in the country .His plan worked well.
2. One should not run (a) -------- money because those who hanker (b) --------money can‘t enjoy mental peace. Sometimes, it may lead one (c) --------some unexpected troubles. It also happens that greed for money brings (d) ------- many problems. So we should be contented (e) ------- what we have.
3. A good student is fond (a) -------- books. He is attentive (b) --------- his studies. He always tries to cut a good figure (c) --------- the examination. He never deviates (d) -------- his duties’ because he knows every success depends (e) -------- hard work.
4. An honest man is true (a) ------- his word. He does not deviate (b) -------- the path of honesty. He knows that true peace consists (c) ---------- honesty. So he does not fall a victim (d) -------- any greed. He has no ambition (e) -------- worldly things.
5. A good student is never indifferent (a) ------- his study. He knows well that success lies (b) -------- hard work. So he is always absorbed (c) -------- deep studies. Nothing can prevent him (d) --------- working hard. His hard work and sincerity result (e) --------- ultimate success.
6. Man has an unquenchable thirst (a) --------- knowledge. He is never satisfied (b) --------- what he has known and seen. For this, he sets out (c) --------- travelling. But it needs a lot of money and patience. The people of developed countries are fit (d) --------- it. So they are capable (e) --------- earning practical knowledge.
7. Every one desires (a) ----------- wealth. But a few attain it. Some people hanker (b) ----------- riches. Some are content (c) --------- what they have. True happiness lies (d) ----------- contentment. It is high time we gave (e) --------------- the habit of covetousness.
8. Today man has been suffering (a) ---------------various diseases. And, there is no remedy (b) -----------------some fatal disease. So man is subject (c) ------------------ decay and death. One day, he will depart (d) -------------this world. Here he cannot live (e) ------------------a long time
9. Mr. Khan is a school teacher. He is very popular (a) ---------------his students. The students have easy access (b)………………… his room. Whenever the students enter (c) -------------- his room, they find him absorbed (d) --------------------- studies. He is proficient (e) ----------------------- English.
Answer
1. a. after b. into/in c. among.
d. about e. upon
2 .a. after b. after c. to d. about e. with
3. a. of b. to c. in d. from e. on
4. a. to b. from c. in d. to e. for
5. a. to b. in c. in d. from e. in
6. a. for b. with c. for d. for e. of
7. a. for b. after c. with d. in e. up
8. a. from b. for c. to d. from e. for
9. a. with b. to c. into d. in e. in 
জিনিয়াস শিক্ষা পরিবার  Facebook link: https://www.facebook.com/zikrulsircare/
Websitehttps://admissionsgenius.business.site/
মিমি গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

মিমি গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

বাস্তহারা কলোনীর শিশু আফসানা মিমি (১৪)-কে খুলনার খালিশপুরে গণধর্ষণের পর হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 
Image result for শিশু ধর্ষণ ও হত্যা
একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
আজ বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক মোহা. মহিদুজ্জামান আলোচিত মামলার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন বাস্তহারা কলোনীর বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল (৩৮) ও এমদাদ হোসেন (৩৭)। 
এইরায়ে মামলার অভিযুক্ত আশা মিয়া (২২), জাহাঙ্গীর আলী (২৪), জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৪০) ও নজরুল ইসলাম (৩৫)-কে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 
জানা যায়, ২০০৯ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় বাস্তহারা কলোনীর বাসিন্দা ইমাম হোসেনের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই রাতেই খালিশপুর থানায় জিডি করা হয়। পরের দিন বিকালে আফসানা মিমির লাশ বাস্তহারা দিঘি থেকে উদ্ধার হয়। এ ঘটনায় ইমাম হোসেন খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন, যার নং-১৭। 

Tuesday, September 17, 2019

সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না - কমিশনার

সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না - কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না সাবধান করে দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম । 
Image result for ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ।
রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপ-কমিশনারসহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, সাধারন মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকান্ড কঠোরভাবে পর্যবেক্ষন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবেও বলে জানান ডিএমপি কমিশনার।

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন আত্মহত্যার হুমকি

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন আত্মহত্যার হুমকি

ইলিয়াস হুসাইন পাবনাঃ পাবনার সাঁথিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছে এক কলেজ পড়ুয়া প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা নতুন পাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দেয় ওই প্রেমিকা। প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক হাসান বাড়ি থেকে পালিয়ে যায়। সরজমিন ওই বাড়িতে গেলে মেয়েটি অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর ধরে উপজেলার সোনাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানের সাথে প্রেমের সম্পর্ক হয় পাশ্ববর্তী শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী রোজিনা খাতুনের। প্রায় দেড় বছর ধরে বিয়ের প্রলোভনে তাদের মধ্যে প্রেম মজবুত হওয়ায় শারীরিক সম্পর্ক হয়। এ নিয়ে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এতে প্রেমিকের বাবা-মা মেনে না নেয়ায় প্রেমিকার লোক-জনকে ফিরিয়ে দেয়। এ দিকে ছেলে বিয়ে করতে অসম্মতি জানালে মেয়েটি উপায় না দেখে প্রেমিক হাসানের বাড়িতে চলে আসে আমরণ অনশনে বসে আত্মহত্যার হুমকি দেয়। মেয়েটি সাংবাদিকদের বলেন আমি এখান থেকে যাব না, বিয়ে না করলে আত্মহত্যা করবো। এ বিষয়ে লম্পট প্রেমিক পলাতক থাকায় তার বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মেয়ে পক্ষ থেকে লোক আসছিল কয়েকদিন আগে। তখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলে সে এই মেয়ের সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। পরে আমি তাদের ফিরিয়ে দেই।
আজ হঠাৎ মেয়েটি আমার বাড়িতে এসে উঠেছে। আমি বাড়ির বাইরে থাকায় মোবাইল ফোনে জানতে পারলাম। প্রেমিকার নানা সিরাজউদ্দিন জানান বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ছেলের বাড়িতে গেলে তারা জানায়, ছেলের সাথে মেয়ের কোন সম্পর্ক নেই, বলে আমাদের ফিরিয়ে দেয়। তাই বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে আমার নাতনী উঠেছে। এ ব্যাপারে নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান,আমি এই মাত্র শুনলাম। বিষয়টি নিয়ে ওই বাড়িতে লোক পাঠাচ্ছি খবর নেয়ার জন্য।

Monday, September 16, 2019

পাবনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূধর্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টম্বর) বিকেলে উপজেলা ক্রীয়া সংস্থার আয়োজনে বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথি থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন ৬৮, পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যড. শামসুল হক টুকু এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীয়া সংস্থার সভাপতি জনাব আসিফ আনাম সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বেড়া থানা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন। বেড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবা, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খবিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তোফাজ্জল হোসেন, বেড়া উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মিলন মাহমুদ, হাঁটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করেন বেড়া পৌর ফুটবল একাদশ ও হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলাটিতে ২-০ গোলে বিজয়ী হয় বেড়া পৌর ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাটির ধারা বিবরণী হিসেবে ছিলেন জনাব অলোক কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার।
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সকাল  ১০টায়  ভোট গ্রহণ  শুরু হয়। নির্বাচনে সভাপতি পদে জয়নুল আবেদীন রানা ও সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে সভাপতি পদে ২জন, সম্পাদক পদে ২জন এবং সহ-সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ১২ ভোট পেয়ে জয়নুল আবেদীন রানা ( নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী রতন কুমার দাস (সংবাদ) পেয়েছেন ৭ ভোট। অপরদিকে ১০ ভোট পেয়ে আবুল কাশেম ( করতোয়া ) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মানিক মিয়া রানা ( ভোরের কাগজ ) পেয়েছেন ৯ ভোট।  সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনসুর আলম খোকন ( খোলা কাগজ) ও জালাল উদ্দিন (আমার দেশ)। অন্যাান্য পদে সবাই বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস। নির্বাচন  কমিশনার হিসাবে  ছিলেন আলিউল ইসলাম অলি ও আব্দুস।

Sunday, September 15, 2019

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশঃ প্রধানমন্ত্রী

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশঃ প্রধানমন্ত্রী

নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশ বাহিনী বলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
Image result for প্রধানমন্ত্রী
আজ রোববার দুপুরে, রাজশাহীর সারদায় ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।
এর আগে সকালে, একাডেমির প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বিভিন্ন ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
 সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী নির্দেশনা দেন মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। 
 জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায় সে লক্ষে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাসহ বাড়ানো হয়েছে বেতন ভাতাও। 

Saturday, September 14, 2019

কলেজ পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৯

কলেজ পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বোডের একাদশে ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষে টিসির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Image result for টিসিআবেদন  শুরুঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯ইং
শেষ হবে  ৩১ অক্টোবর ২০১৯ইং।
অনলাইনে আবেদন করতে হবে।
অন্য যে কোন বোড থেকে কোন শিক্ষাথী ঢাকা বোড এ আসতে চাইলে উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি ৭০০ টাকা মাত্র
www.dhakaeducationboard.gov.bd
এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। 

Friday, September 13, 2019

একটি  স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express

একটি স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express

একটি  স্বেচ্ছাসেবী ও কল্যানমূলক পত্রিকা News 24 Express 
News 24 Expressসমাজসেবী মানুষের সাড়া পেলে News 24 Express  পত্রিকাটি অনেক দূর এগিয়ে যেতে চায় । 
News 24 Express একটি স্বেচ্ছাসেবক মূলক পত্রিকা যেখানে দেশের প্রতিটি পাবলিক ভার্সিটির শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে । News 24 Express এর নিজস্ব অর্থায়ন নেই। সমাজসেবী মানুষের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাবে বলে আশা রাখে News 24 Express পরিবার ।
News 24 Express এর সম্পাদকঃ মোঃ জিকরুল হক , সন্মানিত নিয়মিত প্রতিনিধিগণের তালিকঃ সাহিত্য সম্পাদকঃ বি.এম. সাইদুর রহমানঢাবি প্রতিনিধিঃ সজন হাসানাত সিলেট প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন রমেলটাঙ্গাইল প্রতিনিধিঃ সুমন খানআজিমপুর প্রতিনিধিঃ শিউলি সিদ্দিকীব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ সাবিহা তামান্না মগবাজার প্রতিনিধিঃ জাহিদুল ইসলামসাঁথিয়া বেড়া প্রতিনিধিঃ ইলিয়াস হুসাইনফেনী প্রতিনিধিঃ নূরুল ইসলামগফরগাঁও প্রতিনিধিঃ হুমায়রা তাবাসসুমবাঘেরহাট শিশু প্রতিনিধিঃ ফারজানা ইসলামকক্সবাজার প্রতিনিধিঃ নুরুল হাকিমখিলক্ষেত প্রতিনিধিঃ শামিম আহমেদমাগুরা প্রতিনিধিঃ তাহিরা তারমিন প্রাপ্তিনীলক্ষেত প্রতিনিধিঃ ফাকরুল হাসাননাঈলকোট প্রতিনিধিঃ এন এ সূজন
প্রধান কার্যালয়ঃ ২২ নংপূর্ব তেজতুরী বাজার,তেজগাও,ফার্মগেট,ঢাকা-১২১৫বার্তা কক্ষঃ 01600103291 Email: newsinfo24bd@gmail.com 

Thursday, September 12, 2019

সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দা

সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দা

সিলেট প্রতিনিধিঃ লেখক,সাহিত্যিক আশিকুল কায়েসের ওপর হামলার তীব্র নিন্দার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যদি কেউ কুকুরের সাথে ঘুমায় তবে তার মাথায় উকুন উঠবে এটা যেমন স্বাভাবিক তেমনি শেয়ালের লেজ কেটে মাথায় পাগড়ি পড়িয়ে তার অনুসরণ করলে সমাজ কুসংস্কার আর গোঁড়ামিতে ভরে উঠবে এটাও স্বাভাবিক। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সম্মানিত সভাপতি আশিকুল কায়েস ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা হওয়ায় সংগঠনের মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ এক মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকালে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলার স্বীকার হয়েছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফরিদি ও বিজন হালদার সাধারণ সম্পাদক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতাদ্বয় অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবিও জানান।