Wednesday, October 16, 2019

বাবার হাতে নির্মমভাবে খুন শিশু তুহিন

বাবার হাতে নির্মমভাবে খুন শিশু তুহিন

Image result for শিশু তুহিনকে নৃশংসভাবে বাবা ও চাচা ম
পাঁচ বছরের শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় কোলে করে ঘরের বাইরে নিয়ে আসেন বাবা। আর বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে গলাকেটে খুন করেন চাচা নাসির উদ্দিন। 
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। সে গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে।

হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও প্যানিশ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। শিশুটির পেটে বিদ্ধ ছিল দুটি ধারালো ছুরি। শিশুর মরদেহে বিদ্ধ ছোরা দুটির হাতলে সোলেমান ও সালাতুলের নাম লেখা ছিল। 
ফুটন্ত ফুলের মতো এই শিশুকে নৃশংসভাবে হত্যার পেছনের কারণও উদঘাটন করেছে তদন্তকারী পুলিশরা।
এর ব্যাখ্যা দিয়ে এএসপি মিজানুর রহমান বলেন, মূলত নিজেকে বাঁচাতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিনকে হত্যা করেছেন বাবা আব্দুল বাছির। তুহিনকে হত্যায় বাবার সঙ্গে অংশ নিয়েছেন চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। ঘটনার দিন শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় তার বাবা আব্দুল বাছির ঘর থেকে বের করে নিয়ে যান। এরপর তুহিনের বাবা, চাচা ও চাচাতো ভাই মিলে হত্যা করেন। এরপর তুহিনের পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে দেন।
খুনিদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিন হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক বিরোধও এ খুন করতে উদ্বুদ্ধ করেছে। তুহিন হত্যায় জড়িত মূলত তিনজন। তারা হলেন – বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনকে খুন করেছে এ তিনজন।
তুহিনের হত্যাকারী তার বাবা, চাচা এবং চাচাতো ভাই এই প্রথম কোনো হত্যা মামলার আসামি হননি; তিনি আরও একটি হত্যা মামলার পাশাপাশি আরও দুটি মামলার আসামি বলে সংবাদ সম্মেলনে জানান এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, দিরাইয়ের ওই এলাকায় আরও দুটি খুনের ঘটনা ঘটে। ওসব মামলার আসামিদের তালিকায় তুহিনের বাবা-চাচা এবং চাচাতো ভাইয়ের নাম রয়েছে। একইরকম বক্তব্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে।
তারা বলছেন, পারিবারিক বিরোধ ও এক হত্যা মামলার জেরে বলি হলো তুহিন। আব্দুল বাছির প্রতিপক্ষের করা হত্যা মামলার আসামি। ওই মামলা থেকে নিজেকে বাঁচাতে সন্তানকে এভাবে নৃশংসভাবে খুন করেছেন আব্দুল বাছির।
এদিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আবদুল বাছির ও চাচা আবদুল মোছাব্বির এবং জমসেদকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করনে।
এর আগে বিকাল ৪টা ২০ মিনিটে ৩ জনকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের মোল্লা। 
ইতোমধ্যেই দেশবাসীর কাছে ঘটনাটি অনেক নাড়া দিয়েছে। 
ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভিতর থেকে সেলিম হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।  
হলের ভিতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহটি পাওয়া যায়।  মৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘কার্জন হল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’ সেলিম হাওলাদারকে হাইকোর্ট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত বলেও তিনি জানান। 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প‍্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। 

Tuesday, October 15, 2019

দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি


ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নাম সাদিয়া আখতার পিংকী। তিনিই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪ সাংবাদিক

চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪ সাংবাদিক

ইলিয়াস হুসাইন পাবনাঃ পাবনায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের ভিডিও ধারণ করতে গিয়ে তাদের হামলায় গুরুত্বর আহত হয় বিভিন্ন মিডিয়ার ৪ সাংবাদিক। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) পাবনা শহরের এসোর্ট গ্যাস পাম্পে। পুলিশ জানায়, গত রবিবার বেলা ১১ টায় ৪ জন সাংবাদিক লাজুক (মাই টিভি ও আমার সংবাদ), মাসুক (সিএনএন বাংলা টিভি), সুলভ (দৈনিক আমার সংবাদ, ফরিদপুর প্রতিনিধি), জিম (মাই টিভি ক্যামেরাম্যান) প্রাইভেট কারে চড়ে সিএনজি এসোর্ট পাম্পে গ্যাস তুলতে গেলে ইয়াবা ব্যবসায়ী মাদক চোরাকারবারীর হোতা কাশেমের দল নিয়ে একটি প্রাইভেট কারে সিএনজি পাম্পে এসেই বিভিন্ন সিএনজি থেকে চাঁদা উঠাইতে থাকে। ঘটনাটি সাংবাদিকরা ক্যামেরা বন্ধী করতে থাকলে কাশেম গ্রুপ সাংবাদিকদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদেরকে এলোপাথারী হাতুরি, জিআই পাইপ, এবং রড দিয়ে পিটায়। এতে উক্ত সাংবাদিকরা মারাত্মক আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তবে এসোর্টে আসা সিএনজি চালকরা কাশেম বাহিনীর হোতা ইয়াবা সম্রাট কাশেমকে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে চালকরা জানান। ইতিমধ্যেই দেখা গেছে, এসোর্ট কর্তৃপক্ষ চাদাবাজির কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, মাদক সম্রাট যতবড় শক্তিধরই হোক তাকে শাস্তি পেতেই হবে। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এটিএন বাংলা, এন টিভি, মাছরাঙ্গা, এস.এ টিভি, আর টিভি, চ্যানেল আই সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার আহত সাংবাদিকদের সাথে দেখা করেন এবং তাদের বিভিন্ন যখমি ও ক্ষতস্থানের চিত্র ক্যামেরা বন্দী করেন। এ সময় তারা বলেন, দোষীদের কোনো ভাবেই ক্ষমা করা যাবেনা তাদের বিরুদ্ধে আইনইত প্রক্রিয়াই অভিযান চালিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এটাই প্রশাসনের কাছে সাংবাদিকদের কামনা।

Wednesday, October 9, 2019

আবরার হত্যায় বড় নেতার নির্দেশ ছিল বললেন তাঁর চাচা

আবরার হত্যায় বড় নেতার নির্দেশ ছিল বললেন তাঁর চাচা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পূর্বপরিকল্পনামাফিক এবং বড় নেতার নির্দেশ ছিল বলে অভিযোগ করেছেন তার চাচা মিজানুর রহমান 

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে আবরার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সাক্ষরিত একটি চুক্তির সমালোচনা করেন। এই স্ট্যাটাস দেখে অনেকে প্রচার চালান যে, আববার শিবির সমর্থক ছিলেন।
মঙ্গলবার আবরারের লাশ তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন মিজানুর। আবরার হত্যাকাণ্ডে ক্ষমতাসীন দলের বড় কোনো নেতার নির্দেশ আছে বলে অভিযোগ করেন তিনি বলেন, ‘এ ঘটনায় কোনো নেতার ইন্ধন রয়েছে। কেননা দু-একজন নয়, সেখানে ১৫ জনেরও বেশি ছেলে হত্যায় অংশ নিয়েছে। পূর্বপরিকল্পনা ছাড়া এতজন কাউকে মারতে পারে না। হাইকমান্ডের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে। তবে বড় নেতা কে সেটি তিনি স্পষ্ট করেননি।
আবরারকে শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে সহপাঠীদের বরাতে খবরও প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। তবে এই অপপ্রচার একেবারেই সঠিক নয় বলে দাবি করেছেন আবরারের পরিবার। আবরারের চাচা মিজানুর রহমান বলেন, ‘সে (আবরার) শিবিরের কর্মী, এমন কথা রটাচ্ছে সবাই। এটা বানোয়াট, আমরা সবাই আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ সাহেবের বাড়ির পাশে আমাদের বাড়ি। আমরা হানিফ সাহেবের বিভিন্ন মিটিং মিছিলে অংশ নেই।
প্রসঙ্গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।
হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েট ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে ১১ জনকে। 
পুলিশ জানিয়েছে, আবরারের দেহে অসংখ্য আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার লাশে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
 আবরারের চাচা জানান, তার ভাতিজা তাবলিগ জামাতে যেতেন। বুয়েটে ভর্তির পর দুই-তিনবার তিনি তাবলিগে গিয়েছিলেন। আবরারের হত্যাকে পূর্বপরিকল্পিত দাবি করেছেন তার বাবা বরকতউল্লাহ। তিনি বলেন, ‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যে ছেলেটা বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাল, তাকে ৮টার দিকে নির্যাতন করার জন্য ডেকে নিয়ে গেল। ছয় ঘণ্টা ধরে নির্যাতন চালাল- এটা অবশ্যই পরিকল্পিত।’
গৃহবধু বীথি হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

গৃহবধু বীথি হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

ইলিয়াস হুসাইন পাবনাঃ পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামে গৃহবধু কারিমা আক্তার বীথি খাতুন কে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত গৃহবধুর স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্কের আহবায়ক সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, নাট্য সংগঠক কোবাদ আলী, সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, ঊইকেনের আশিকুর রহমান আশিক, মালঞ্চি ইউপি‘র সাবেক চেয়ামম্যান আলী রেজা কাকন, নিহত গৃহবধুর বাবা বাবুল প্রামানিক ও মা সাবানা খাতুন। মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর আগে শহরের রামচন্দ্রপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে কারিমা আক্তার বীথির সাথে সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের মিলনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিলন যৌতুকের জন্য বীথিকে মাঝে মধ্যে নির্যাতন করত। গত ৫ অক্টোবর যৌতুকের টাকার জন্য মিলন তার পরিবারের সদস্যরা বীথিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। ঘটনা জানাজানি হলে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বক্তারা মিলনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধনে বাঁচতে চাই, ওয়াইডাব্লিউসিএ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ গ্রহন করেন।

Saturday, October 5, 2019

রাজধানীতে বিহারীদের সাথে পুলিশের সংঘর্ষ, ১৫ পুলিশসহ কাউন্সিলর আহত

রাজধানীতে বিহারীদের সাথে পুলিশের সংঘর্ষ, ১৫ পুলিশসহ কাউন্সিলর আহত

নিজস্ব প্রতিবেদকঃ ৩১ কোটি টাকা বকেয়া থাকায় রাজধানীর মোহাম্মদপুরে বিহারীদের জেনেভা ক্যাম্পে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছে ডিপিডিসি .
উল্লেখ্য ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যের সাথে ধাওয়া-পাল্টা-ধাওয়া সংঘর্ষ হয়, এতে করে উক্ত এলাকার কাউন্সিলর সহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন  এবং পুলিশের গাড়ীতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা । এতে ২০ জনকে আটক করেছে পুলিশ। 

Friday, October 4, 2019

কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেই সাপের ওষুধ এন্টিভেনম,শিশুর মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেই সাপের ওষুধ এন্টিভেনম,শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেই সাপের ওষুধ এন্টিভেনম।
বাড়ীর উঠানে খেলতেছিলো বি বাড়ীয়া জেলার ছোট মেয়ে শিশু যার বয়স ছিলো ৩৭ মাস।হঠাত সাপে কামড় দেয়। ভুক্তভোগীর Tanvir Chowdhury লেখাটা সরাসরি তুলে ধরা হলো:
এইটা কোনো কথা সাপের আন্টিভেনম কুমিল্লা মেডিকেল কলেজের মত এত বড় সরকারি হসপিটালে নেই... তারা কাউর ই নাকি জানা নাই কোথায় পাওয়া যাবে.. এইটা কোনো কথা.... Image may contain: one or more people and close-upঅবশেষ ভেক্সিন সংগ্রহ করে কু মে ক গেলে ভায়ের মেয়েটাকে বাচানো গেলো না.

Thursday, October 3, 2019

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১১ থানার ওসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১১ থানার ওসির বদলি

পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগের পর নগরবাসীর জন্য অধিকতর সেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ থানার ওসিকে বদলি করা হয়েছে। 
Image result for ডিএমপিএদিকে ডিএমপি কমিশনার বলেছেন নগরবাসীর জন্য অধিকতর সেবা নিশ্চিত করতেই ওসিদের রদবদল করা হয়েছে । 
মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডে
ল থানায়, কলাবাগান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমানকে কোতোয়ালি থানায়, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানায়, বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানায়, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানায় এবং বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগে, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।