Saturday, August 3, 2019

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' চার ডাকাত নিহত

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' চার ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের শীর্ষ রোহিঙ্গা ডাকাত, আব্দুল হাকিমের চারজন সহযোগী, শনিবার ভোরেরাতে টেকনাফের নুরুল্লাহ পাহাড় এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশ জানায়, টেকনাফে নূরউল্লাহ পাহাড় এলাকায় একাধিক মামলার আসামি ডাকাত আব্দুল হাকিম তার দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান। নিহত ডাকাতরা হলেন, ইমরান মোল্লা (২৭), আইয়ুব (৩৫), জোনায়েদ (৩২) ও মেহেদি । এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বন্দুকযুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাত পুলিশ সদস্য আহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

Friday, August 2, 2019

পবিত্র ঈদুল আযহা ১২ই আগস্ট সোমবার

পবিত্র ঈদুল আযহা ১২ই আগস্ট সোমবার

সম্পাদকঃ আগামী ১২ই আগস্ট ২০১৯ ইং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। 

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধায় ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. আঃ হামিদ জমাদ্দার, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামা উপস্থিত ছিলেন। সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী ১২ই আগস্ট ২০১৯ ইং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।
 অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন

অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন

নিজস্ব প্রতিবেদকঃ  অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন রয়েছে বলে অভিযোগ উঠেছে ।  

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ।  এমনই একটি অভিযোগ  নিউজ ২৪ এক্সপ্রেস এর কাছে পাঠিয়েছেন মোঃ ওয়াদুদ বিন মুজিব উল্যাহ । তাঁর অভিযোগটি হুবহু তুলে ধরা হলো। কি হচ্ছে উশুতে!? কারা চালাচ্ছে উশু? উশুতে এখন কারা আছে?? যারা এখন উশুতে তারা কি সত্যিকারের উশুর লোক ?
আর যারা উশু প্রতিষ্ঠা করেছে তারা আজ কোথায়??  উশু তো এখন লাইফ সাপোর্ট এ আছে।
আমার জানা মতে উশুর প্রেসিডেন্ট একজন সৎ এবং যোগ্যতম লোক। তিনি উশুর জন্য অনেক কিছু করেছেন।
যে কজন সহ সভাপতি আছেন একজন ছাড়া বাকিরা উশুর লোক না। জীবনে কখনো উশুর সাথে সম্পৃক্ত ছিল না।
উশু কি তাও জানে না। সাধারন সম্পাদক জীবনে কোনদিন উশুর কোন টুর্নামেন্ট খেলেননি।
উশু শিখেছেন কিনা সন্দেহ আছে??? আমার জানামতে তিনি মুক্তাঙ্গনে গাড়ির হেলপারি করতেন
তার বড় ভাই জনাব জাকির এখনো মুক্তাঙ্গনের গাড়ির ড্রাইভার । উশু ফেডারেশনের সভাপতি জনাব ডঃ আবদুস সুবহান গোলাপ মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী এবং বর্তমানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। 
এবং উনার অধিনস্ত বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মুক্তাঙ্গনের গাড়ির হেলপার ক্লাস ফাইভ পাস। এটা কি মানানসই?? সভাপতি মহোদয় জানেন কি??? আমি মনে করি সভাপতি মহোদয়ের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে। যুগ্ম সাধারন সম্পাদক দুই জনের মধ্যে একজন জীবনে কোন দিন উশু খেলেননি, উশুর সংঙ্গে সম্পৃক্ত ছিলেন না।আমার জানামতে তিনি কারাতে করেছিলেন। শ্রদ্ধেয় ও জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেবের ছাত্র । 
২০১০ সালের এস এ গেমসের উশু ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাজী এম এ রহিম সাহেব দায়িত্ব ছেড়ে দিলে অল্প কিছুদিনের জন্য এই লোককে অল্পদিনের জন্য ক্যাম্প কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। আসলে তার কাজ ছিল তৎকালীন উশু এসোসিয়েশনের কোন টুর্নামেন্ট হলে উশুর সান্ডা ও তাউলু মেট লাগানো।
এখন সে নাকি বাংলাদেশ উশু ফেডারেশনের এস এ গেমস এর উশু ট্রেনিং ক্যাম্পের সান্ডা কোচ।
তাও আবার জাতীয় টীম এ। এ যদি উশুর অবস্থা হয়, তাহলে বাংলাদেশের উশুর ভবিষ্যৎ কি????
২০১০ সালের ঢাকা এস এ গেমস এ ১০টি স্বর্ণ পদকের বিপরীতে ২টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে যে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছিল পরের এস এ গেমস এ (ভারতের গোহাটিতে) ১৭টি স্বর্ণ পদকের বিপরীতে ৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দেশের সম্মান ও সম্ভাবনাময় ক্রীড়াটিকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিলেন বর্তমানের উশুর অযোগ্য কর্তারা।
আসুন আমরা সবাই মিলে এই সম্ভাবনাময় ক্রীড়াটিকে বাচাতে দলমত নির্বিশেষে যোগ্য সভাপতি জনাব ডঃ আবদুস সুবহান গোলাপ এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই। আগামীতে আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশা আল্লাহ।" 
রিমন উশু নামে একজন লিখেছেনঃ "বাংলাদেশ উশু ফেডারেশন এর মাননীয় সভাপতি- শ্রদ্ধেয় ডঃ আবদুস সোবহান গোলাপ স্যার এর দৃষ্টি আকর্ষণ করছি।।আপনার হাতে উশু ফেডারেশন হয়েছে।।আপনাকেই দরকার আমাদের উশুর অভিভাবক হিসেবে।।আপনি উশুকে বাঁচান।।উশুর নিবেদিত প্রাণ গুলোকে কাজ করতে দিন যারা আসলেই উশুর লোক।।"
মোঃ উমর ফারুক নামে একজন লিখেছেনঃ "আন্তর্জাতিক উশু ফেডারেশন যদি জানে যে বাংলাদেশের উশু ফেডারেশন চালাচ্ছে কারাতের ওস্তাদ দিয়ে তাহলে বাংলাদেশ এর নাম আন্তর্জাতিক থেকে বাদ দিয়ে দিবে। " 

বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে হাত কেটে ফেলবঃ এরদোগান

বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে হাত কেটে ফেলবঃ এরদোগান

আক্রমণ চালাতে এসে পাল্টা আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিমান হারিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর নিকট আটক হয় ভারতীয় বিমান বাহিনীর সৈনিক উইং কমান্ডার অভিনন্দন। এসময় প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন।এরদোগান বলেন‘বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে, হাত কেটে ফেলব’।

এ ঘটনায় হতভম্ব ভারত হয়ে পড়ে আতঙ্কিত। কিন্তু আবারো শান্তির বাণী নিয়ে সামনে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিশেনে দেয়া এক ভাষণে আটককৃদত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি যুদ্ধ ও উত্তেজনার পথে না গিয়ে ভারতকে আহ্বান জানান শান্তির পথে আসতে।আর এই ঘটনার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে অভিবাদন ও প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসময় প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন।
এরদোগান বলেন‘বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে, হাত কেটে ফেলব’।
এসময় ভারতের সাথে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর আস্থা আছে বলে জানান প্রেসিডেন্ট এরদোগান।পাকিস্তানের দ্য নিউজে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, টেলিফোনে আলাপের একপর্যায়ে ইমরান খানের শান্তি প্রক্রিয়া ও ভারতকে দেয়া আলোচনার প্রস্তাবের উচ্চ প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আটককৃত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দেন। ভারতের প্রতি শান্তির বার্তা হিসেবে আটককৃত পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানী বিমান বাহিনীর হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করা হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভারতীয় পাইলটকে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের উচ্চ প্রশংসা করছেন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী উভয় দেশের নাগরিকরা। 

শাবিপ্রবিতে  অ্যাটেনডেন্সে ডিজিটাল পদ্ধতি চালু

শাবিপ্রবিতে অ্যাটেনডেন্সে ডিজিটাল পদ্ধতি চালু

শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ পদ্ধতি চালু করা হয়েছে।

Image result for শাবি৩১ জুলাই বুধবার, ডিজিটাল অ্যাটেনডেন্সের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়।
বিশব্বিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপাচার্য স্যার বলেন, ‘সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু করা হবে। এই ডিজিটালাইজেশন ব্যবস্থার মাধ্যমে অফিসে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।’

Thursday, August 1, 2019

কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে প্রতিদিন আসছে হাজার হাজার গবাদি পশু

কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে প্রতিদিন আসছে হাজার হাজার গবাদি পশু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ শাহ্ পরীর দ্বীপ করিডোরে, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে সাগরপথে ট্রলারে করে গবাদি পশু আসা শুরু হয়েছে। 

জুলাই মাসের বৈরি আবহাওয়া ও মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় 20 দিন মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ ছিল। বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর ফের গবাদি পশু আমদানি শুরু হয়। গত তিন দিনে 23টি ট্রলারে মোট 3হাজার 179টি গবাদি পশু আসার খবর পাওয়া গেছে। শাহ পরীর দ্বীপ করিডোরের গবাদি পশু ব্যবসায়ীরা বলেছেন অনেক দিন পর মিয়ানমার থেকে গবাদি পশু আসার ফলে গরু ব্যবসায়ীরা সস্তি পেয়েছে । টেকনাফের শুল্ক স্টেশনের তথ্য মতে, মঙ্গলবার (৩০ জুলাই) সকালে করিডোরে ৯টি ট্রলারে ১ হাজার ২৪৪টি গবাদি পশু এসেছে। এতে রাজস্ব আদায় হয় ৬ লাখ ২২ হাজার টাকা। সোমবার (২৯ জুলাই) এসেছে ৮৮৫টি গবাদি পশু। এছাড়া আজ বৃহস্পতিবার এসেছে 1050টি গবাদি পশু। এই তিন দিনে মিয়ানমার থেকে মোট 3হাজার 179টি গবাদি পশু আসে। এর আগে জুলাই মাসে মিয়ানমার থেকে পশু আমদানি হয়েছে ৫ হাজার ৯৬৬টি। এর মধ্যে ৩ হাজার ৪৭০টি গরু এবং ২ হাজার ৪৯৬টি মহিষ ছিল। পশু আমদানিকাররা বলেন, ‘বৈরী আবহাওয়ার মাঝেও মিয়ানমার থেকে পশু আসা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে কোরবানির ঈদে রেকর্ডসংখ্যক পশু আমদানি হবে। আর আমদানি স্বাভাবিক থাকলে পশুর হাটের চাহিদা পূরণের পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে।’ তিনি জানান, গবাদি পশু আমদানি এবং কেনা-বেচায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন এবং কোথাও কোনও ধরনের সমস্যা হচ্ছে না। একাধিক পশু ব্যবসায়ী জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপে যাতায়াতে সমস্যা আছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে করিডোর সংলগ্ন এলাকায় ব্যাংক এবং শুল্ক স্টেশনের অস্থায়ী বুথ স্থাপন করা গেলে পশু ব্যবসায়ীদের জন্য সুবিধা হতো। টেকনাফের শুল্ক কর্মকর্তা ময়েজ উদ্দীন বলেন, ‘মিয়ানমার থেকে পশু আমদানি করে এই করিডোর রাজস্ব আহরণে ব্যাপক ভূমিকা রাখছে। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন পশু আমদানি বন্ধ ছিল। সোমবার (২৯ জুলাই) থেকে ফের পশু আসা শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আয়ও বাড়বে। পশু আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।’ উল্লেখ্য, টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোরটি শুল্ক স্টেশনের আওতাধীন একটি জোন। মিয়ানমার থেকে চোরাই পথে গবাদি পশু আসা রোধ করতে ২০০৩ সালের ২৫ মে শাহপরীর দ্বীপে বিজিবির চৌকি সংলগ্ন এলাকায় এই করিডোরটি চালু করা হয়। আমদানি করা গবাদি পশু প্রথমে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়। পরে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে রাজস্ব জমা এবং স্থলবন্দরের শুল্ক স্টেশনের অনুমতি নিয়ে গবাদি পশুগুলোর জন্য করিডোর থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পার্বতীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য কন্ট্রোল রুম চালু

পার্বতীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত যেকোনো রোগী ও পরিবারকে যোগাযোগ করার জন্য গত বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (০১৩১০১১৫১৪০)। 

এদিকে , দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত  হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। রনিৎ প্রসাদ সোনার (১৭), আরাফাত হোসেন (৯) ও আসাদ আলী (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Image result for পার্বতীপুরেরনিৎ প্রসাদ সোনার পার্বতীপুর পৌরসভার কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার ছেলে, আরাফাত হোসেন পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক আতিকুজ্জামানের ছেলে ও আসাদ আলী পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।
পার্বতীপুরের আইডিয়াল প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক মোছা. ফাতেমা খাতুন বলেন, পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহরের গুলশান নগরের বাসিন্দা কৈলাস প্রসাদ সোনার তার ছেলে রনিৎ প্রসাদ সোনারকে নিয়ে গত ২৯ জুলাই আমার প্যাথলজিতে আসেন। পরীক্ষার পর রনিৎ প্রসাদ সোনারের ডেঙ্গু এনএসআই পজিটিভ রোগ শনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি জানান, ডেঙ্গু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পার্বতীপুর হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ডেঙ্গু রোগের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে পার্বতীপুরে বেসরকারী পর্যায়ে পরীক্ষা করার মত যন্ত্রপাতি রয়েছে এবং উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রনিৎ প্রসাদ সোনার ঢাকা সিটি কলেজে ইন্টারমিডেয়েট ১ম বর্ষের ছাত্র, আরাফাত হোসেন পার্বতীপুরের বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাস ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র। আসাদ আলী রাজধানী ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন।

আক্রান্ত রোগী ও পরিবারকে যোগাযোগ করার জন্য গত বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (০১৩১০১১৫১৪০) বলে জানান তিনি । 

ফ্লাইওভার থেকে ছিঁটকে পড়ে নিহত ঢাবি অধিভুক্ত কলেজের এক শিক্ষার্থী

ফ্লাইওভার থেকে ছিঁটকে পড়ে নিহত ঢাবি অধিভুক্ত কলেজের এক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিঁটকে পড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র। 
বৃহস্পতিবার বার সকাল ১১ টায় দিকে মহাখালী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। ছেলেটির নাম মো. ইরাস আরাফাত। সে সরকারি তিতুমীর কলেজের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।
আরাফাত সকাল ১১ টার দিকে বনানী থেকে মহাখালীর দিকে মোটরসাইকেল চালিয়ে মহাখালী ফ্লাইওভারের উপরের উঠলে তখন সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । 
এক পর্যায়ে ফ্লাইওভার থেকে ছিঁটকে নিচে পড়ে যায়।
স্থানীয়রা তাকে সাথে সাথে হাসপাতালে রাজধানির কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তাররা অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। পরে নিহতের লাশ এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভাঙা সড়ক নিয়ে দূর্ভোগে আশুগঞ্জ বাসিন্দা

ভাঙা সড়ক নিয়ে দূর্ভোগে আশুগঞ্জ বাসিন্দা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যাতায়াত সমস্যায় ভুগছে। আশুগঞ্জ উপজেলা পরিষদ হতে আড়ায়সীধা পর্যন্ত রাস্তাটির চিত্র তুলে ধরা হলো। রাস্তাটির উক্ত অবস্থার ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে সময় ব্যয় ফলে যাত্রীবাহী যানবাহন গুলো ভাড়া বারিয়ে দিচ্ছে। অন্যদিকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠান এ পৌছতে পারছে না। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় কিংবা পায়ে হেঁটে কলেজে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান মালবাহী গাড়ি এবং বড় বড় ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক না হয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করা হয়। যার ফলে রাস্তাটির পরিস্থিতি এমন। এলাকাবাসীর দাবি সড়কটির সঠিকভাবে মেরামত করা হোক।

 

Wednesday, July 31, 2019

লাইনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী  প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

লাইনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

সম্পাদকঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেক পার হয়েছেন। পাঁচ শতাধিক মানুষের লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে তিনি সিকিউরিটি চেক পার হন। তার ওই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিরাপত্তাকর্মীরা দীপু মনিকে আলাদাভাবে সিকিউরিটি চেক পার হতে বললেও তিনি তাতে রাজি হননি। 

রোববার ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যান তিনি। সেখানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেন। 






এর আগে রোববার সকালে বিমাবন্দরের সিকিউরিটি চেক পার হন তিনি। 
সম্প্রতি অস্ত্র নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে বেশ কয়েকটি ঘটনায় নিরাপত্তা জোরদার হয়।




বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে তার লাইনে দাঁড়িয়ে থাকার ছবি প্রচার করেন। 
তারা নিজেদের মুগ্ধতাও প্রকাশ করেন।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর নিজ এলাকায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষামন্ত্রী। 
তার ওই ঘটনায় তিনি দেশে বেশ আলোচিত ও প্রশংসিত হন । 
উল্লেখ্য ড. দীপু মনি একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান সফল শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ।