Sunday, August 4, 2019

ডেঙ্গু নিয়ন্ত্রণে লম্বা প্যান্ট পায়জামা ও  মোজার পরামর্শঃ সাঈদ খোকন

ডেঙ্গু নিয়ন্ত্রণে লম্বা প্যান্ট পায়জামা ও মোজার পরামর্শঃ সাঈদ খোকন

ডেঙ্গু দমনে সবাইকে লম্বা জামা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

Image result for মেয়র সাঈদ খোকনতিনি বলেছেন, "আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
রোববার (৪ আগস্ট) নগর ভবনের মূল ফটকের সামনে ‘কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, "ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।’
অনুষ্ঠান শেষে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। পাশাপাশি খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করবেন। এছাড়া কোরবানির ঈদের বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ করা হচ্ছেতিনি বলেন, "এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামীকাল থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে। ইতোমধ্যে ১৫ হাজার বাসায় লার্ভা ধ্বংস করা হয়েছে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।"
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদের ইমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।
শুকরের চর্বি ও মাংস দিয়ে ডেইরি ও পোল্ট্রি ফিডঃ ৭৫ লক্ষ জরিমানা

শুকরের চর্বি ও মাংস দিয়ে ডেইরি ও পোল্ট্রি ফিডঃ ৭৫ লক্ষ জরিমানা

ধামরাইয়ে কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ কোটি টাকা মূল্যের ২ হাজার মেট্রিকটন নিষিদ্ধ শুকরের মাংস, হাড়, চর্বি জব্দ করেছে। এ ছাড়াও পুরাতন ও মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল (রাইস ব্র্যান অয়েল) পুনঃবাজারজাতকরণের উদ্দেশ্যে নতুন 'প্রাইস অ্যান্ড ডেট ট্যাগ' লাগানোর মতো ঘৃণ্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।
শুকরের চর্বি ও মাংস দিয়ে তৈরি হচ্ছে ডেইরি ও পোল্ট্রি ফিডঅভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর। আর অভিযানটি সমন্বয় করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার উনু মং।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ৯ মাস পূর্বে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ শুকরের চর্বি, মাংস ও হাড় (এমবিএম- মিট অ্যান্ড বোন মিল) কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেড হংকং থেকে আমদানি করে আসছে। এই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে নিয়মিত বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
এ সময় ওই কারখানার মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে আমদানিকৃত আরো ২ লাখ ৯৮ হাজার ২৪০ মেট্রিকটন শুকরের চর্বি, মাংস ও হাড় এর চালান ফরম জব্দ করেন আদালত। যা কুষ্টিয়া কেএনবি নামক প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়।
এ ছাড়াও ম্যাজিস্ট্রেট আরো জানান, বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল (রাইস ব্র্যান অয়েল) সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করায় এই জরিমানা করা হয়েছে।
সূত্রঃ কালের কন্ঠ 
ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন কলেজের ছাত্রীর  প্রাণ

ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন কলেজের ছাত্রীর প্রাণ

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুজ্বরে ফের কেড়ে নিলো ইডেন ছাত্রীর প্রাণ ।  শান্তা ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।

Image result for ইডেন কলেজজাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতো শান্তা ।শান্তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ে
শুধু শান্তা না তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। শান্তাদের বাড়ি গাজীপুরে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শান্তা আক্তারের (২০) মৃত্যু হয়। ডেঙ্গুতে গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা। এ তথ্য জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত একজন কর্মকর্তা।
রাজধানীসহ সারা দেশে মহামারি রুপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৯২ জনই রাজধানীতে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৩৫ জন।
সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে।   

পঞ্চগড় এক্সপ্রেসে ইঞ্জিন বিচ্ছিন্ন, ৫ শতাধিক যাত্রী রক্ষা

পঞ্চগড় এক্সপ্রেসে ইঞ্জিন বিচ্ছিন্ন, ৫ শতাধিক যাত্রী রক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেনের চলন্ত বগি ইঞ্জিন থেকে খুলে যাওয়ার পর চালক বুঝতে না পেরে শুধুমাত্র ইঞ্জিনটি নিয়ে চিরিরবন্দর রেলষ্টেশনের উদ্দেশ্যে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

Image result for পঞ্চগড় এক্সপ্রেসএ দূর্ঘটনাটি আজ রবিবার সকাল ৯টায় দিনাজপুরের চিরিরবন্দরে নবীপুর নামক স্থানে ঘটেছে। প্রত্যক্ষদর্শি রিয়াজুল ইসলাম, সুলতান আলী জানান, আমরা মাঠে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই ওই ট্রেনটির ইঞ্জিন খুলে গিয়ে দ্রুতবেগে পশ্চিমে দিনাজপুর-পঞ্চগড় যাচ্ছিল, আর পিছনে চলন্ত বগিগুলো কিছুদুর এসে থেমে যায়।তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে যাত্রীদের সান্তনা দেয়। এতে করে বড় ধরনের দূর্ঘটনা হতে রক্ষা পায় ট্রেনের বগিগুলো ও প্রায় ৫ শতাধিক যাত্রী।
এ সময় কিছু যাত্রী চিৎকার শুরু করে। প্রায় আধাঘন্টা পর ইঞ্জিনটি ফেরত এসে বগিগুলো ধীরগতিতে নিয়ে যায়।
চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ফকরুল ইসলাম জানান, ইঞ্জিনটির হুক জনিত সমস্যার কারণে খুলে থাকতে পারে, তবে চিরিরবন্দর রেলওয়েষ্টেশনে আসার পূর্বে ইঞ্জিনটি ফেরত গিয়ে বগিগুলো নিয়ে চলে যায়।

Saturday, August 3, 2019

ঢাবিতে আজ থেকে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী

ঢাবিতে আজ থেকে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস নেবেন পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নেবেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যমন্ত্রীর ক্লাস নেয়ার বিষয়টি জানানো হয়। খবর বাসসের।
ড. হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে সম্মান শেষবর্ষের ‘ইভোল্যুশন অ্যান্ড আর্থ’স বায়োস্ফিয়ার’ কোর্সটি পরিচালনা করবেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়েছেন।
এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স- তিন বিষয়ে মাস্টার্স করেন ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন।
পরবর্তীকালে ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন ড. হাছান।
অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।
বর্তমানে ড. হাছান দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বিশিষ্ট পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনরত ড. হাছান একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হিসেবেও নিরলস কাজ করে চলেছেন।
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' চার ডাকাত নিহত

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' চার ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের শীর্ষ রোহিঙ্গা ডাকাত, আব্দুল হাকিমের চারজন সহযোগী, শনিবার ভোরেরাতে টেকনাফের নুরুল্লাহ পাহাড় এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশ জানায়, টেকনাফে নূরউল্লাহ পাহাড় এলাকায় একাধিক মামলার আসামি ডাকাত আব্দুল হাকিম তার দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান। নিহত ডাকাতরা হলেন, ইমরান মোল্লা (২৭), আইয়ুব (৩৫), জোনায়েদ (৩২) ও মেহেদি । এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বন্দুকযুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাত পুলিশ সদস্য আহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

Friday, August 2, 2019

পবিত্র ঈদুল আযহা ১২ই আগস্ট সোমবার

পবিত্র ঈদুল আযহা ১২ই আগস্ট সোমবার

সম্পাদকঃ আগামী ১২ই আগস্ট ২০১৯ ইং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। 

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধায় ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. আঃ হামিদ জমাদ্দার, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামা উপস্থিত ছিলেন। সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী ১২ই আগস্ট ২০১৯ ইং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।
 অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন

অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন

নিজস্ব প্রতিবেদকঃ  অযোগ্য ও দূর্নীতিবাজদের হাতে উশু ফেডারেশন রয়েছে বলে অভিযোগ উঠেছে ।  

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ।  এমনই একটি অভিযোগ  নিউজ ২৪ এক্সপ্রেস এর কাছে পাঠিয়েছেন মোঃ ওয়াদুদ বিন মুজিব উল্যাহ । তাঁর অভিযোগটি হুবহু তুলে ধরা হলো। কি হচ্ছে উশুতে!? কারা চালাচ্ছে উশু? উশুতে এখন কারা আছে?? যারা এখন উশুতে তারা কি সত্যিকারের উশুর লোক ?
আর যারা উশু প্রতিষ্ঠা করেছে তারা আজ কোথায়??  উশু তো এখন লাইফ সাপোর্ট এ আছে।
আমার জানা মতে উশুর প্রেসিডেন্ট একজন সৎ এবং যোগ্যতম লোক। তিনি উশুর জন্য অনেক কিছু করেছেন।
যে কজন সহ সভাপতি আছেন একজন ছাড়া বাকিরা উশুর লোক না। জীবনে কখনো উশুর সাথে সম্পৃক্ত ছিল না।
উশু কি তাও জানে না। সাধারন সম্পাদক জীবনে কোনদিন উশুর কোন টুর্নামেন্ট খেলেননি।
উশু শিখেছেন কিনা সন্দেহ আছে??? আমার জানামতে তিনি মুক্তাঙ্গনে গাড়ির হেলপারি করতেন
তার বড় ভাই জনাব জাকির এখনো মুক্তাঙ্গনের গাড়ির ড্রাইভার । উশু ফেডারেশনের সভাপতি জনাব ডঃ আবদুস সুবহান গোলাপ মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী এবং বর্তমানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। 
এবং উনার অধিনস্ত বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মুক্তাঙ্গনের গাড়ির হেলপার ক্লাস ফাইভ পাস। এটা কি মানানসই?? সভাপতি মহোদয় জানেন কি??? আমি মনে করি সভাপতি মহোদয়ের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে। যুগ্ম সাধারন সম্পাদক দুই জনের মধ্যে একজন জীবনে কোন দিন উশু খেলেননি, উশুর সংঙ্গে সম্পৃক্ত ছিলেন না।আমার জানামতে তিনি কারাতে করেছিলেন। শ্রদ্ধেয় ও জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেবের ছাত্র । 
২০১০ সালের এস এ গেমসের উশু ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাজী এম এ রহিম সাহেব দায়িত্ব ছেড়ে দিলে অল্প কিছুদিনের জন্য এই লোককে অল্পদিনের জন্য ক্যাম্প কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। আসলে তার কাজ ছিল তৎকালীন উশু এসোসিয়েশনের কোন টুর্নামেন্ট হলে উশুর সান্ডা ও তাউলু মেট লাগানো।
এখন সে নাকি বাংলাদেশ উশু ফেডারেশনের এস এ গেমস এর উশু ট্রেনিং ক্যাম্পের সান্ডা কোচ।
তাও আবার জাতীয় টীম এ। এ যদি উশুর অবস্থা হয়, তাহলে বাংলাদেশের উশুর ভবিষ্যৎ কি????
২০১০ সালের ঢাকা এস এ গেমস এ ১০টি স্বর্ণ পদকের বিপরীতে ২টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে যে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছিল পরের এস এ গেমস এ (ভারতের গোহাটিতে) ১৭টি স্বর্ণ পদকের বিপরীতে ৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দেশের সম্মান ও সম্ভাবনাময় ক্রীড়াটিকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিলেন বর্তমানের উশুর অযোগ্য কর্তারা।
আসুন আমরা সবাই মিলে এই সম্ভাবনাময় ক্রীড়াটিকে বাচাতে দলমত নির্বিশেষে যোগ্য সভাপতি জনাব ডঃ আবদুস সুবহান গোলাপ এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই। আগামীতে আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশা আল্লাহ।" 
রিমন উশু নামে একজন লিখেছেনঃ "বাংলাদেশ উশু ফেডারেশন এর মাননীয় সভাপতি- শ্রদ্ধেয় ডঃ আবদুস সোবহান গোলাপ স্যার এর দৃষ্টি আকর্ষণ করছি।।আপনার হাতে উশু ফেডারেশন হয়েছে।।আপনাকেই দরকার আমাদের উশুর অভিভাবক হিসেবে।।আপনি উশুকে বাঁচান।।উশুর নিবেদিত প্রাণ গুলোকে কাজ করতে দিন যারা আসলেই উশুর লোক।।"
মোঃ উমর ফারুক নামে একজন লিখেছেনঃ "আন্তর্জাতিক উশু ফেডারেশন যদি জানে যে বাংলাদেশের উশু ফেডারেশন চালাচ্ছে কারাতের ওস্তাদ দিয়ে তাহলে বাংলাদেশ এর নাম আন্তর্জাতিক থেকে বাদ দিয়ে দিবে। " 

বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে হাত কেটে ফেলবঃ এরদোগান

বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে হাত কেটে ফেলবঃ এরদোগান

আক্রমণ চালাতে এসে পাল্টা আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিমান হারিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর নিকট আটক হয় ভারতীয় বিমান বাহিনীর সৈনিক উইং কমান্ডার অভিনন্দন। এসময় প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন।এরদোগান বলেন‘বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে, হাত কেটে ফেলব’।

এ ঘটনায় হতভম্ব ভারত হয়ে পড়ে আতঙ্কিত। কিন্তু আবারো শান্তির বাণী নিয়ে সামনে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিশেনে দেয়া এক ভাষণে আটককৃদত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি যুদ্ধ ও উত্তেজনার পথে না গিয়ে ভারতকে আহ্বান জানান শান্তির পথে আসতে।আর এই ঘটনার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে অভিবাদন ও প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসময় প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন।
এরদোগান বলেন‘বিশ্বের কোন মুসলিমের গায়ে হাত দিলে, হাত কেটে ফেলব’।
এসময় ভারতের সাথে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর আস্থা আছে বলে জানান প্রেসিডেন্ট এরদোগান।পাকিস্তানের দ্য নিউজে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, টেলিফোনে আলাপের একপর্যায়ে ইমরান খানের শান্তি প্রক্রিয়া ও ভারতকে দেয়া আলোচনার প্রস্তাবের উচ্চ প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আটককৃত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দেন। ভারতের প্রতি শান্তির বার্তা হিসেবে আটককৃত পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানী বিমান বাহিনীর হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করা হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভারতীয় পাইলটকে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের উচ্চ প্রশংসা করছেন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী উভয় দেশের নাগরিকরা। 

শাবিপ্রবিতে  অ্যাটেনডেন্সে ডিজিটাল পদ্ধতি চালু

শাবিপ্রবিতে অ্যাটেনডেন্সে ডিজিটাল পদ্ধতি চালু

শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ পদ্ধতি চালু করা হয়েছে।

Image result for শাবি৩১ জুলাই বুধবার, ডিজিটাল অ্যাটেনডেন্সের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়।
বিশব্বিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপাচার্য স্যার বলেন, ‘সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু করা হবে। এই ডিজিটালাইজেশন ব্যবস্থার মাধ্যমে অফিসে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।’