Thursday, September 12, 2019

 নিজের গায়ে আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী অবশেষে মৃত্যু

নিজের গায়ে আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী অবশেষে মৃত্যু

 অবশেষে জানা গেলো  নিজের গায়ে নিজেই আগুন দেন দুদক পরিচালকের স্ত্রী ।
Image result for আগুন
ছবিঃ প্রতীকী 
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হয়ে তানিয়া ইশরাত নামের এই গৃহবধূ মারা গেছেন। তানিয়া ইশরাত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী।উপকমিশনার নাবিদ কামাল বলেন, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে জানান, গতকাল বুধবার রাতে তানিয়া ইশরাত নিজের গায়ে আগুন দেন। পরে দগ্ধ অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় তিনি মারা যান।  এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন। 
Image result for উত্তরাঅগ্নিকাণ্ডে তার স্ত্রী দগ্ধ হলে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম জানিয়েছে, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস আরো জানায়, আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়। 

তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Tuesday, September 10, 2019

ঘুষ না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ২ এএসআই’র বিরুদ্ধে

ঘুষ না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ২ এএসআই’র বিরুদ্ধে

রাজশাহী অফিসঃ আশিঁ হাজার টাকা ঘুষের দাবি পূরণ না করায় অটো চালকসহ কৃষককে আটক অভিযুক্তদের মাদক মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ উঠেছে চারঘাট থানার এএসআই নবীন ও এএসআই আমিনুলের বিরুদ্ধে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের পরিবার জানায়,গত ৬ই সেপ্টেম্বর সন্ধ্যার দিকে প্রতিদিনের মতো পুঠিয়া টু আড়ানী রোডে গাড়ী চালিয়ে বাসায় ফিরছিলেন বালাদিয়াড় গ্রামের ফেলাল। তিনি একই গ্রামের বিশু মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৬ মাস যাবত গাড়ী চালাচ্ছেন। প্রমাণ ছাড়া আগে মাদক বিক্রয় এর সাথে জরিত থাকার অভিযোগে আটক করেছিল পুলিশ। সৎপথে থাকার প্রত্যয়ে একটি তিন চাকার অটো কিনেন তিনি। তার পর নিজেই চালাতেন তার গাড়িটি। গত শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরার সময় রাস্তায় আটকায় এএসআই নবীন ও এএসআই আমিনুল। কোন মাদকছাড়া তাকে গ্রেপ্তার করে ৮০০০০ টাকা দাবি করে। এক পর্যায়ে দিতে অস্বীকৃতি জানালে গাড়ি সহ থানায় নিয়ে যায়। খবর পেয়ে তার স্ত্রী ফরিদা থানায় গেলে ৭৫০০ টাকা দিয়ে আসে, এবং থানায় ফরিদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাষিয়ে দেয় কাওকে কিছু না বলার জন্য। গাড়ীর কাগজ পত্র থাকলেও ফিরিয়ে দেয়নি গাড়ীটি। টাকা না দেওয়ায় বিভিন্ন মামলায় নাম দিয়ার হুমকি দেন তার স্ত্রীকে এএসআই নবীন চন্দ্র বর্মণ। বিষয়টি জানাজানি হলে একই গ্রামের সাহাবুল নামক আরো একজনকে মাদক সন্দেহে আটক করে নিয়ে যায় নবীন। সাহাবুল এর স্ত্রী বলেন আমরা গরীব মানুষ,আমার কাছ থেকে ৩০০০০ হাজার টাকা দাবি করেন রাত একটার দিকে নবীন দারোগা। প্রতিবাদ করলে হুমকি ধামকি দিয়ে ধরে নিয়ে যায়। এরপর টাকা না পাওয়ায় রাগে ক্ষোভে এএসআই নবীন ২০ পিচ ইয়াবা দিয়ে আরো তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন। এছাড়া তাদের ছাড়ানোর জন্য পরিবারের লোকজন চারঘাট থানার এএসআই নবীন ও আমিনুলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা আশিঁ হাজার টাকা দাবি করেন আটকদের পরিবারের সদস্যদের কাছে। এতে রাজি না হওয়ায় আসামীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দিয়ে দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসার মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেয় পুলিশ। শনিবার সরজমিনে বালাদিয়াড় গ্রামে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী,স্থানীয় এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। তারা জানান, ৬ই সেপ্টেম্বর সন্ধার দিকে যাত্রী নিয়ে আড়ানী যাওয়ার সময় অটোচালক ফেলালকে আটক করে পুলিশ। এ সময় সেখানে অনেক লোকজনের ভিড় হয়। তখন পুলিশ আটকদের কাছ থেকে মাদক উদ্ধারের কথা বলেনি। আটক ফেলালের স্ত্রী জানান, ঘটনার পরের দিন রাত একটার দিকে এএসআই নবীন থানা থেকে আবার বালাদিয়াড় গ্রামে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আটক ফেলালের ভাই,স্ত্রী এবং ২য় আসামী সাহাবুল এর স্ত্রী,মা সহ অন্তত ২০ থেকে ২৫ জন। আটকদের ছেড়ে দেয়ার বিনিময়ে এএসআই নবীন তাদের কাছে আশিঁ হাজার টাকা দাবি করেন। দরকষাকষির এক পর্যায়ে এএসআই নবীন ৬০হাজার টাকায় নেমে আসেন। কিন্তু অর্থভাবে দাবিকৃত টাকা পরিশোধ করতে পারেননি আটকদের পরিবারের সদস্যরা। সাহাবুলের স্ত্রী বলেন,পুলিশের চাহিদামতো ঘুষ দিতে আমরা রাজি হয়নি। তাই দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত দুই এসআই এবং ওসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে ডিআইজি হাফিজ আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে আমার কিছু জানা নেয়। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Sunday, September 8, 2019

সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা

সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা শহরে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই বিশাল জনসংখ্যার যাতায়াতের একমাত্র মাধ্যম হল লোকাল বাস।
কিছু অসাধু মালিক এই লোকাল বাসকে সিটিং সার্ভিস নাম দিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চার-পাঁচ গুণ বেশি ভাড়া জনগনের কাছ থেকে আদায় করে নিচ্ছে। স্কুল, কলেজগামি ছাত্র - ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার হাফ ভাড়া নেওয়া হয় না। এই সিটিং নৈরাজ্যে অতিষ্ঠ নগর বাসিন্দা। ভাড়া নিয়ে প্রায় সাধারণ যাত্রীদের সাথে বাস স্টাফদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই সমস্যা সমাধানে সরকার বা কোন পক্ষ আন্তরিক নয় বলে সাধারন যাত্রীদের অভিযোগ। যাত্রীদের কল্যানে- যাত্রী কল্যান সমিতি নামে সংগঠন থাকলেও তাদের কার্যক্রম নিয়েও জনমনে প্রশ্ন আছে। এই ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি চায় নগরবাসী। শামীম আহমেদ
ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শোনা যাচ্ছে, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নানা কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাদের কর্মকাণ্ডে যে বেশ ক্ষুব্ধ তা বৈঠকে স্পষ্টতই প্রমাণিত বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে প্রধানমন্ত্রীর কাছে - বিতর্কিতদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেয়া, দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, অনৈতিক আর্থিক লেনদেন ইত্যাদি। 

Saturday, September 7, 2019

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Image result for মারুফ হোসেন সরদার
গত ১৮ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে গেলে পদটি খালি হয়ে যায়। দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।
মোঃ মারুফ হোসেন সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে। তিনি ২১তম বিসিএস (পুলিশ) বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।
মোঃ মারুফ হোসেন সরদার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এ সি জি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে দৌলতপুর সরকারী ব্রজলাল কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে সম্মান ও একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে মারুফ হোসেন সরদার দুই কন্যা সন্তানের জনক।
সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পুরস্কার এবং ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক অর্জন করেন তিনি।
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে টিপু সুলতান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টিপু সুলতানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান নাকালিয়া গ্রামের মৃত রাজ্জাক স্যান্যালের ছেলে। স্থানীয়রা জানান, টিপু সুলতান মানসিক রোগী ছিল। প্রায়ই সে আত্মহত্যার কথা বলতো। এদিন সকাল থেকে সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও সন্ধ্যায় তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের একটি ঘরের আড়ার সাথে টিপুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বেড়া থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে টিপুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিলো, মামলা ছিলো প্রক্রিয়াধীন।

Friday, September 6, 2019

শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই

শাহবাগ এর সামনে প্রকাশ্যে ছিনতাই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসতাল) এর বিপরীতে এবং জাতীয় যাদুঘরের পাশের ফুটপাতের পাশে  গত ০৪-০৯-১৯ তারিখে শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই  এর ঘটনা ঘটেছে ।
Image may contain: 2 people, people smiling, people standing and beard
অভিযোগকারী  এবি সিদ্দিক জানান,   একদল মহিলা এসে দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাকে ইচ্ছে তাকে ধরে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি ইত্যাদি যা পাচ্ছে তাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
যারা দিচ্ছে না তাদের জামাকাপড় ধরে টানাটানি, অশালীন গালাগাল, ধাক্কাধাক্কি এমনকি চড় থাপ্পড়ও দিচ্ছে।
আমার পকেটে হাত দেয়ার জন্য অনেক জোরাজোরি করেছে। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ফেলে দিয়েছে।
দাড়ি-টুপিওয়ালা লোকটির পকেটের সব গুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি লজ্জায় টানাটানিও করতে পারছেনা, অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন।
কথা বলে জানতে পারলাম হুজুর লোকটির মা পিজি হাসপাতালে ভর্তি আছে। সে বলল পকেটের সব তো নিয়ে গেল। বের হয়েছিলো খাবার কিনতে।ব্যাপারটা খুবই খারাপ লাগলো।#৯৯৯ এ কল করা হয়েছে কোনো লাভ হয় নি।
Image may contain: 2 people, people smiling, people standing
এদিকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যেই ।  

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে। 
Image result for সালমান শাহপ্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ দুর্দান্ত পর্দা উপস্থিতি ঘটিয়ে আকাশছোঁয়া সাফল্যকে করে নিয়েছিলেন মুঠোবন্দি। এই সাফল্য প্রাপ্তির বিষয়টিকে ঘিরে সে সময় বলা হতো ‘সালমান এলেন, অভিনয় করলেন, জয় করলেন কোটি দর্শকের হৃদয়’। বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা এ নায়কের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এ দিনে তিনি চলে যান না ফেরার দেশে। কিন্তু তার দাপুটে অভিনয় তাকে আজও বাঁচিয়ে রেখেছে কোটি ভক্তের হৃদয়ে। আর স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছেন তিনি। 
সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর নানাবাড়ি দাড়িয়াপাড়া, সিলেটে। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তবে তারুণ্যের সূচনালগ্নে চলচ্চিত্রে সম্পৃক্ত হওয়ার পর থেকেই শোবিজ অঙ্গনে তার ঔজ্জ্বল্য বাড়তে থাকে দ্রুত গতিতে। দেশজুড়ে সৃষ্টি হয় ‘সালমান ঝড়’। আর সে ঝড়ের তাণ্ডব কোটি ভক্তের হৃদয় আন্দোলিত করে ভালোলাগার অবিরাম স্নিগ্ধতা দিয়ে। সালমান চলে যাওয়ার এত বছর পরও যার আবহ বয়ে চলেছে নিরন্তর। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হচ্ছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেমযুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন, ‘তোমাকে চাই, ‘স্বপ্নের পৃথিবী, ‘সত্যের মৃত্যু নাই, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’। এসব ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। 
জনপ্রিয় এ নায়কের জন্ম ও মৃত্যু দিনে বিভিন্ন সংগঠন এবং সংবাদপত্র ও টেলিভিশন বিভিন্ন আয়োজন করে থাকে। আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করবে। এছাড়া টিভি চ্যানেলগুলোতেও প্রচার হবে সালমান শাহকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। 
এফডিসি’র চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকবে মিলাদ ও দোয়া মাহফিল।
আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে।  

Wednesday, September 4, 2019

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার খিদিরগ্রামের এক ব্যক্তির বুদ্ধিমত্তায় ও উপজেলা নির্বাহী অফিসার এর তাৎক্ষণিক পদক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে বেঁচে গেছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। 

খুশি খাতুন নামের এ ছাত্রী নাড়ীয়াগদাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও খিদিরগ্রামের ইউনুস আলীর মেয়ে।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা ছিল।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার খিদিরগ্রাম থেকে তিনি একজন কৃষকের কাছ থেকে ফোনকল পান।

ওই কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে তার সাথে কথা বলেন। ওই কৃষক জানান, তাদের গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে হতে যাচ্ছে।

এ খবর পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা হককে পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে পাঠান ।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও বরপক্ষ পালিয়ে যান।

এ সময় খুশি খাতুন নামের ওই ছাত্রী জানায়, তার মতামত উপেক্ষা করে তার অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায় বলে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আইনগত ব্যবস্থা নেয়া সহ বাল্য বিয়ে বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।