Sunday, August 25, 2019

নাগরিকত্ব পেলে একসঙ্গে দেশে ফিরবে রোহিঙ্গারা

নাগরিকত্ব পেলে একসঙ্গে দেশে ফিরবে রোহিঙ্গারা

রোহিঙ্গা মুসলমানদের আগে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে মিয়ানমারকে। নাগরিকত্ব দিলে একসঙ্গে মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা ।

আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া (ক্যাম্প-৪) আশ্রয়শিবিরের তিনটি পাহাড় ও মাঠে জড়ো হয়েছিল লাখো রোহিঙ্গা। ছবি: আব্দুল কুদ্দুসএরপর বাংলাদেশে আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গা একসঙ্গেই ঘরে (রাখাইনে) ফিরে যাবে। এ জন্য মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গা নেতারা সংলাপে বসতেও রাজি।
রোববার কক্সবাজারের এক মহাসমাবেশে এসব কথা বলেন রোহিঙ্গা নেতারা। তাঁরা বলেন, কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।
রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি উপলক্ষে (রোহিঙ্গার ভাষায় গণহত্যা দিবস) আজ জেলার উখিয়ার কুতুপালং মধুরছড়া (ক্যাম্প-৪) আশ্রয়শিবিরের তিনটি পাহাড় ও মাঠে জড়ো হয়েছিলেন লাখো রোহিঙ্গা। সেই মহাসমাবেশে রোহিঙ্গা নেতারা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে নেতারা বলেন, ‘আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যদি মিয়ানমারে ফিরে যেতে হয়, একসঙ্গে যাব, একসঙ্গে সীমান্ত পার হব।’ এ সময় রোহিঙ্গারা দাঁড়িয়ে চিৎকার করে নেতাদের বক্তব্যের সমর্থন জানায়। রোহিঙ্গাদের মহাসমাবেশ ঘিরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন থেকে রোহিঙ্গা ঢল শুরু হয়। বর্তমানে টেকনাফ ও উখিয়ায় ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার। সর্বশেষ গত ২২ আগস্ট দ্বিতীয় দফার রোহিঙ্গা প্রত্যাবাসনের দিন নির্ধারিত ছিল। কিন্তু শর্ত ছাড়া কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন স্থগিত করা হয়।
রাখাইনে গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতন এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। 
সকাল আটটা থেকে বিভিন্ন শিবির থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রোহিঙ্গারা দলে দলে মধুরছড়ার সমাবেশ স্থলে আসতে থাকে। অধিকাংশ রোহিঙ্গার মাথায় টুপি, পরনে সাদা শার্ট ও লুঙ্গি। এটি রোহিঙ্গাদের জাতীয় পোশাক। স্লোগান ছিল, ‘নিরাপদে ঘরে ফিরতে চাই, গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার চাই’, ‘নাগরিকত্ব ফেরত চাই’ ইত্যাদি।
সকাল নয়টার আগেই মধুরছড়ার কয়েকটি পাহাড় ও নিচের খেলার মাঠ লাখো রোহিঙ্গার উপস্থিতিতে ভরে যায়। রোহিঙ্গাদের দাবি, সংকটের দুই বছর অতিবাহিত হলেও তাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ও মিয়ানমার সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ জন্য নাগরিক মর্যাদাসহ পাঁচটি শর্ত মেনে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।সমাবেশে বক্তব্য দেন রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের সভাপতি মুহিব উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ উল্লাহ, রোহিঙ্গা নেতা নূর হাকিম, মো. কামাল, আবদুর রহিম, নারীনেত্রী হামিদা বেগম প্রমুখ। সমাবেশে ২০১৭ সালে আগস্টের সহিংসতায় রাখাইনে নিহত রোহিঙ্গাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে নাগরিকত্ব, নিরাপত্তা, ফেলে আসা জায়গাজমি ফেরতসহ পাঁচটি শর্ত মেনে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।
রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বলেন, ‘দুই বছর ধরে আমরা পরবাস জীবন যাপন করছি। নিজ ভিটেমাটিতে এখনো ফিরতে পারিনি। বিশ্বের শীর্ষ নেতৃত্ব আমাদের দেখতে আসে, সহানুভূতি জানায়। কিন্তু কেউ আমাদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ নেয়নি। এতে মিয়ানমারের সঙ্গে সঙ্গে বিশ্ববাসীও ব্যর্থ।’
নারীনেত্রী হামিদা বেগম বলেন, ‘দুই বছর ধরে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এ জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন ঘরে ফিরতে চাই। পাশাপাশি আমাদের যারা নির্যাতন করে এ দেশে পাঠিয়ে দিয়েছে, তাদের বিচার চাই।’
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশের পূর্ণ সমর্থন নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাই। নাগরিকত্ব, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা পেলে শিবিরের সব রোহিঙ্গা ফিরে যাবে। এ জন্য আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপে বসতেও রাজি।’
২০১২ সালে ১ লাখ ২৮ হাজার রোহিঙ্গাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে যে আশ্রয়শিবিরে রাখা হয়েছে, তাদেরও নিজ নিজ বাসস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। দুপুর ১২টার দিকে সমাবেশ শেষ হয়। এরপর রোহিঙ্গারা দলে দলে শিবিরে ফিরে যায়।
এক হয়ে দাবি আদায়ের শপথ রোহিঙ্গাদের। ছবি: আব্দুল কুদ্দুসমধুরছড়া আশ্রয়শিবিরের ইনচার্জ মাইন উদ্দিন বলেন, সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার তৎপর ছিল।
দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়ার বালুখালী ও টেকনাফের পুঁটিবুনিয়া শিবিরে পৃথক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সমাবেশে নাগরিকত্বসহ পাঁচ শর্ত বাস্তবায়নের দাবি জানানো হয়। 
রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকার করে নিতে হবে মিয়ানমারকে। সঙ্গে রাখাইনে ফেলে আসা ভিটেমাটিও ফিরিয়ে দিতে হবে। তাহলেই প্রত্যাবাসন সফল হবে।
সূত্রঃ প্রথম আলো 
প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে হত্যা

প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ করে শ্বাসরোধ করে  হত্যা । 

গত ১৯ আগস্ট সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়াশ ফিল্ড এলাকায় পরিত্যক্ত ট্রেনের বগি থেকে মাদরাসাছাত্রী আসমার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের পর চিকিৎসক জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে ধর্ষণের করা হয়। 
এসআই আলী আকবর ওই দিন জানিয়েছিলেন, ট্রেনের বগির বাথরুম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধারের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় এবং তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে কমলাপুর রেল স্টেশনের পরিতাক্ত বগিতে মাদরাসা ছাত্রী আসমা খাতুনের (১৭) মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকাসহ পঞ্চগড় জেলাতে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে পঞ্চগড় থেকে ঢাকায় এনে আসমাকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত মারুফ হোসেন বাঁধন (১৯)। রেলওয়ে পুলিশ বলছে, বাঁধনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে।  
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, বাঁধনকে প্রথমে পঞ্চগড় থানা পুলিশ গ্রেফতার করে। পরে আমাদের কাছে হস্তান্তর করে। শনিবার সকালে বাঁধনকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছে, প্রেমের সূত্র ধরে তারা দুজন ঢাকায় আসে গত ১৯ আগস্ট ভোরে। কমলাপুরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে হোটেলেও খাওয়া-দাওয়া করে। একপর্যায়ে ট্রেনের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে বাঁধন।
অভিযুক্ত বাঁধনকে শনিবার (২৪ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে ঢাকা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার দুপুরে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Saturday, August 24, 2019

 ৯৮% ফেইলের প্রতিবাদে ঢাকা কলেজের রসায়ন বিভাগ অনির্দিষ্টকাল বন্ধ

৯৮% ফেইলের প্রতিবাদে ঢাকা কলেজের রসায়ন বিভাগ অনির্দিষ্টকাল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ রসায়ন বিভাগে ৯৮% কেনো ফেইল ঢাকা কলেজে? এরই প্রতিবাদে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ঢাকা কলেজের রসায়ন বিভাগ । ঝুলছে তালা ও নোটিশ । 
No photo description available.
সেতুর রেলিং ভেঙে নিহত ৮ আহত ২৫  News Info 24

সেতুর রেলিং ভেঙে নিহত ৮ আহত ২৫ News Info 24

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়।  আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাতীর দিকে যাচ্ছিল। পথে ধুলদি সেতুর ডান পাশের রেলিং ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন নিহত হন। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। 
বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁদের নাম হানিফ ও ফারুক। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
‘ইরাসমাস মুন্ডুস’ স্কলারশিপ শেকৃবির তিন শিক্ষার্থী

‘ইরাসমাস মুন্ডুস’ স্কলারশিপ শেকৃবির তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে উচ্চশিক্ষার জন্য রয়েছে অসংখ্য স্কলারশিপ
তার মধ্যে অন্যতম স্কলারশিপ হলো ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে এ স্কলারশিপ প্রদান করা হয়। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নাসির হোসেন সানি, আবু বকর সিদ্দিক এবং রিমানা ফাতেমা সম্মানজনক এ স্কলারশিপ পেয়েছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ জন শিক্ষার্থী এ স্কলারশিপ পেয়েছেন।
এই স্কলারশপিরে মাধ্যমে একজন শিক্ষার্থী কোর্স চলাকালে ন্যূনতম দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকেন। নাসির পড়াশোনা করবেন ডেনমার্কের কোপেন হেগেন ইউনিভার্সিটি ও জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেজড্রেনে। আবু বকর ও ফাতেমা পড়বেন সুইডেনের সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স ও তুরস্কের এগি ইউনিভার্সিটিতে। তিনজনই ২ বছর মেয়াদে মাস্টার্স করবেন। প্রত্যেকে পাবেন ৪৯ হাজার ইউরো শিক্ষাবৃত্তি। উচ্চতর গবষেণা, নতুন দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে সর্ম্পক গড়ার পাশাপাশি এই স্কলারশপিরে অন্যতম আর্কষণ হচ্ছে মাসিক অর্থায়নে শিক্ষার্থীর ভ্রমণ, স্বাস্থ্যবীমা ও গবেষণা সম্পর্কিত সব খরচ বহন করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব ধরনরে টিউশন ফি, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা সংক্রান্ত ফিসহ সবকিছুরই সুবিধা পাওয়া যায় বিনামূল্যে। এমনকি দেশভেদে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সম্পূর্ণ বিনা খরচে খাবারের সুবিধাসহ শহরভেদে পাবলিক পরিবহনে নির্ধারিত ভাড়ার অর্ধেক খরচে চলাচলের সুবিধা, ইউরোপের বিমান চলাচলেও রয়েছে বিভিন্ন ধরনের প্রমোশন ব্যবস্থা। নাসির, আবু বকর, রিমানা যথাক্রমে ৩.৮৩,৩.৮৯,৩.৮২ সিজিপিএ নিয়ে অনার্স শেষ করেছেন। কাজ করেছেন বিভিন্ন গবেষকদের সঙ্গে, আইএলটিএসেও পেয়েছেন ভালো নম্বর। সবমিলিয়ে এখন স্বপ্ন পূরণের পথে পাড়ি দিবেন ইউরোপে। স্কলারশিপ প্রাপ্তি নিয়ে আবু বকর সিদ্দিক বলেন, কলেজ জীবন থেকেই স্বপ্ন দেখতাম বিদেশে পড়তে যাব। ৭ই মার্চ রাতে মেইল পাই যে আমি স্কলারশিপ পেয়েছি। স্বপ্ন হাতে পেলে যেমন মনে হয় আমারও তেমন মনে হয়েছিল। অনেক কষ্ট করেছি এরকম একটি স্কলারশিপের জন্য। এটি আমার পরিশ্রমের প্রথম স্বীকৃতি। মা-বাবার অনুপ্রেরণা, গবেষণার সুপারভাইজারসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সিনিয়রদের সহযোগিতা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।

Thursday, August 22, 2019

গণপিটুনিতে দুই যুবক নিহত

গণপিটুনিতে দুই যুবক নিহত


ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুইজন চরমপন্থী দলের সদস্য।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোনদহ দাড়ামুদা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-একই উপজেলার জোরগাছা গ্রামের আবদুস সাত্তারের ছেলে শাহিন (৪০) ও অপরজনের নাম মাফির (৩৫)। তবে মাফিরের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিহতরা চরমপন্থী সন্ত্রাসী (সর্বহারা)। এদের মধ্যে শাহীনের বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।’ কিন্তু মাফিরের বিষয়ে কোনো তথ্য দিতে না পারলেও ওসি জানান, ‘শাহীনের সহযোগী ছিলেন মাফির।’ জাহাঙ্গীর হোসেন আরও জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা দাড়ামুদা ক্যানেলর কাছে জড়ো হচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে থেকে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মার যায়।’
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা

ইলিয়াস হুসাইন পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছে। এলাকাবাসি ও থানা সুত্রে জানা গেছে, শনিবার (১৭আগষ্ট) বিকাল চারটার সময় বেড়া উপজেলার প্রতাপপুর গ্রামের জেলাল শেখের ভাই বিপ্লব ও মজিদের ছেলে মিজানের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার(১৭ আগষ্ট) বিকাল চারটার সময় দুলাল কাজির নেতৃত্বে হেলাল কাজি, আলালকাজি,জিলাল কাজি,জালাল কাজি,শরিফ,মিরাইসহ ১২ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোটা ধারালোঅস্ত্র নিয়ে জেলাল শেখের ব্যবসায়িক প্রতিষ্ঠান জেরিন ট্রেডার্স এ হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে রঞ্জু (৪৫) ও বাসেদ নামের দুইজন আহত হয়। তাদেরকে কাশিনাথপুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যপারে আমিন পুর থানার (ওসি) মোমিনুল ইসলাম পিপিএম জানান, সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলাল শেখ বাদি হয়ে একটি অভিযোগ করেছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে।

Wednesday, August 14, 2019

ঢাকায় ভর্তি কোচিং করতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃর্ত্যূ

ঢাকায় ভর্তি কোচিং করতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃর্ত্যূ

পাবনা প্রতিনিধি  : ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজুর রহমান মাহফুজ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। মৃত মাহফুজ পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
মৃত মাহফুজের মামা নাহিদ হোসেন জানান, মাহফুজ শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়েছিলেন। ঢাকাতে অবস্থানকালীন সময়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।
পরেঈদের ছুটিতে বাড়িতে আসার পর তাকে মঙ্গলবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজ।
বুধবার সকাল দশটায় সদর উপজেলার বালিয়া হালট কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এই প্রথম কেউ পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাবার ঘটনা ঘটলো।
পাবনা জেনারেল হাসপাতালেল সহকারি পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পাবনায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৪৬ জন।

ইলিয়াস হুসাইন
Newsinfo24
পার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

পার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

নিজস্ব প্রতিবেদকঃপার্বতীপুরে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে চলছে কাজ

দিনাজপুরের পার্বতীপুর এর ৫নং চন্ডিপুর এর বছিরবানিয়া বাজারে আনসার নামে এক বিবাদী শফিকুল ইসলামের সুখী এন্টারপ্রাইজ নামক দোকানের একাংশ জোরপূর্বক দখলের কারনে ১৪৪ ধারা জারির পরেও তারা আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে । ৯ আগষ্ট সকালে News Info 24 নিউজের নিজস্ব প্রতিবেদক সরোজমিনে গেলে দেখা যায়, দিনাজপুর জজ কোর্ট থেকে নোটিশ নিয়ে আসে রতন। এদিক আনসার নামক এই বিবাদী বলতে থাকে কোর্টের আদেশ পরে দেখা যাবে আমি কাজ চালিয়ে যাবো। কি করবে কোর্ট দেখা যাবে।
উল্লেখ্য কিছুদিন ধরেই এই নিয়ে দুটি দোকানের মালিক পক্ষের সাথে উভয়ের দ্বন্দ্ব চলছিলো।
এ ব্যাপারে দায়িত্বরত পুলিশের এস আই ফারুক কে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
পার্বতীপুর মডেল থানার ওসি মুঠোফোনে বলেন আনসার নামক উক্ত লোকটি কথা শুনে না। 
জানা যায়,মো আনসার এই মামলা ছাড়াও এর কিছুদিন আগে অন্য একটি পক্ষের সাথে বিবাদে জড়িয়েছিলো
আপডেট সূত্রে জানা যায় মজিবর নামক এক স্থানীয় আওয়ামীলীগ নেতা টাকা খেয়ে আনসারের পক্ষে সাফাই দিয়ে আসছিলো। 

Wednesday, August 7, 2019

পাবনায় ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

পাবনায় ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় পবিত্র ঈদ ঊল-আযহা উপলক্ষে ১৩ হাজার ৫ শত অসহায় দুস্থ পরিবার পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসুচির ১৫ কেজি করে চাল। 

সারা দেশের ন্যায় পবিত্র ঈদ ঊল-আযহা উপলক্ষে দুস্থ অসহায় পরিবার গুলোও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চাকলা ইউনিয়নে ৯৬৪ টি পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির দুস্থ পরিবারকে দেয়া হচ্ছে ১৫ কেজি করে চাল। বুধবার ৭ই আগষ্ট চাকলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ পৃথক ভাবে সারিবদ্ধ হয়ে চাল গ্রহণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন চাকলা ইউপি চেয়ারম্যন জনাব ফারুক হোসেন, ট্যক অফিসার মোঃ নাজমুল আতিক শাহিন, উপজেলা সমন্নয়কারী একটি বাড়ি একটি খামার। এ ব্যপারে উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ (ডিডিএম), বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ট্যক অফিসারদের উপস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরন করা হচ্ছে। কোনো পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দিকে আমাদের ব্যাপক নজরদারি রয়েছে।