Sunday, September 8, 2019

ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শোনা যাচ্ছে, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নানা কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাদের কর্মকাণ্ডে যে বেশ ক্ষুব্ধ তা বৈঠকে স্পষ্টতই প্রমাণিত বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে প্রধানমন্ত্রীর কাছে - বিতর্কিতদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেয়া, দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, অনৈতিক আর্থিক লেনদেন ইত্যাদি। 

Saturday, September 7, 2019

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন সরদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Image result for মারুফ হোসেন সরদার
গত ১৮ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে গেলে পদটি খালি হয়ে যায়। দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।
মোঃ মারুফ হোসেন সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে। তিনি ২১তম বিসিএস (পুলিশ) বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।
মোঃ মারুফ হোসেন সরদার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এ সি জি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে দৌলতপুর সরকারী ব্রজলাল কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে সম্মান ও একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে মারুফ হোসেন সরদার দুই কন্যা সন্তানের জনক।
সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পুরস্কার এবং ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক অর্জন করেন তিনি।
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে টিপু সুলতান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টিপু সুলতানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান নাকালিয়া গ্রামের মৃত রাজ্জাক স্যান্যালের ছেলে। স্থানীয়রা জানান, টিপু সুলতান মানসিক রোগী ছিল। প্রায়ই সে আত্মহত্যার কথা বলতো। এদিন সকাল থেকে সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও সন্ধ্যায় তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের একটি ঘরের আড়ার সাথে টিপুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বেড়া থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে টিপুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিলো, মামলা ছিলো প্রক্রিয়াধীন।

Friday, September 6, 2019

শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই

শাহবাগ এর সামনে প্রকাশ্যে ছিনতাই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসতাল) এর বিপরীতে এবং জাতীয় যাদুঘরের পাশের ফুটপাতের পাশে  গত ০৪-০৯-১৯ তারিখে শাহবাগ এর  সামনে প্রকাশ্যে  ছিনতাই  এর ঘটনা ঘটেছে ।
Image may contain: 2 people, people smiling, people standing and beard
অভিযোগকারী  এবি সিদ্দিক জানান,   একদল মহিলা এসে দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাকে ইচ্ছে তাকে ধরে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি ইত্যাদি যা পাচ্ছে তাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
যারা দিচ্ছে না তাদের জামাকাপড় ধরে টানাটানি, অশালীন গালাগাল, ধাক্কাধাক্কি এমনকি চড় থাপ্পড়ও দিচ্ছে।
আমার পকেটে হাত দেয়ার জন্য অনেক জোরাজোরি করেছে। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ফেলে দিয়েছে।
দাড়ি-টুপিওয়ালা লোকটির পকেটের সব গুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি লজ্জায় টানাটানিও করতে পারছেনা, অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন।
কথা বলে জানতে পারলাম হুজুর লোকটির মা পিজি হাসপাতালে ভর্তি আছে। সে বলল পকেটের সব তো নিয়ে গেল। বের হয়েছিলো খাবার কিনতে।ব্যাপারটা খুবই খারাপ লাগলো।#৯৯৯ এ কল করা হয়েছে কোনো লাভ হয় নি।
Image may contain: 2 people, people smiling, people standing
এদিকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যেই ।  

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজও কোটি মানুষের হৃদয়ে সালমান শাহ

আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে। 
Image result for সালমান শাহপ্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ দুর্দান্ত পর্দা উপস্থিতি ঘটিয়ে আকাশছোঁয়া সাফল্যকে করে নিয়েছিলেন মুঠোবন্দি। এই সাফল্য প্রাপ্তির বিষয়টিকে ঘিরে সে সময় বলা হতো ‘সালমান এলেন, অভিনয় করলেন, জয় করলেন কোটি দর্শকের হৃদয়’। বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা এ নায়কের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এ দিনে তিনি চলে যান না ফেরার দেশে। কিন্তু তার দাপুটে অভিনয় তাকে আজও বাঁচিয়ে রেখেছে কোটি ভক্তের হৃদয়ে। আর স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছেন তিনি। 
সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর নানাবাড়ি দাড়িয়াপাড়া, সিলেটে। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তবে তারুণ্যের সূচনালগ্নে চলচ্চিত্রে সম্পৃক্ত হওয়ার পর থেকেই শোবিজ অঙ্গনে তার ঔজ্জ্বল্য বাড়তে থাকে দ্রুত গতিতে। দেশজুড়ে সৃষ্টি হয় ‘সালমান ঝড়’। আর সে ঝড়ের তাণ্ডব কোটি ভক্তের হৃদয় আন্দোলিত করে ভালোলাগার অবিরাম স্নিগ্ধতা দিয়ে। সালমান চলে যাওয়ার এত বছর পরও যার আবহ বয়ে চলেছে নিরন্তর। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হচ্ছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেমযুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন, ‘তোমাকে চাই, ‘স্বপ্নের পৃথিবী, ‘সত্যের মৃত্যু নাই, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’। এসব ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। 
জনপ্রিয় এ নায়কের জন্ম ও মৃত্যু দিনে বিভিন্ন সংগঠন এবং সংবাদপত্র ও টেলিভিশন বিভিন্ন আয়োজন করে থাকে। আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করবে। এছাড়া টিভি চ্যানেলগুলোতেও প্রচার হবে সালমান শাহকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। 
এফডিসি’র চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকবে মিলাদ ও দোয়া মাহফিল।
আজ লাখো ফ্যানের দল ‘টিম সালমান শাহ’ এই নায়কের হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে বিকাল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন করছে।  

Wednesday, September 4, 2019

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ

ইলিয়াস হুসাইন পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার খিদিরগ্রামের এক ব্যক্তির বুদ্ধিমত্তায় ও উপজেলা নির্বাহী অফিসার এর তাৎক্ষণিক পদক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে বেঁচে গেছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। 

খুশি খাতুন নামের এ ছাত্রী নাড়ীয়াগদাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও খিদিরগ্রামের ইউনুস আলীর মেয়ে।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা ছিল।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার খিদিরগ্রাম থেকে তিনি একজন কৃষকের কাছ থেকে ফোনকল পান।

ওই কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে তার সাথে কথা বলেন। ওই কৃষক জানান, তাদের গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে হতে যাচ্ছে।

এ খবর পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা হককে পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে পাঠান ।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও বরপক্ষ পালিয়ে যান।

এ সময় খুশি খাতুন নামের ওই ছাত্রী জানায়, তার মতামত উপেক্ষা করে তার অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায় বলে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আইনগত ব্যবস্থা নেয়া সহ বাল্য বিয়ে বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Tuesday, September 3, 2019

পাঞ্জেরী গাইড না কেনার নির্দেশ দিলো সরকার

পাঞ্জেরী গাইড না কেনার নির্দেশ দিলো সরকার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পাঞ্জেরী  প্রকাশিত গাইড বই  কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে মাধ্যমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। 
Image result for পাঞ্জেরী গাইড  
সোমবার (২ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশিত অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের গাইড বইতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক রচনাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বাধীনতা ঘোষণা’র তথ্য ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে আসছে। রচনাটিতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করা হয়নি। একারণে পাঞ্জেরী  প্রকাশিত গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে মাধ্যমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেয় মাউশি। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ না বলা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে পাঞ্জেরী পাবলিকেশন্সের গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

Monday, September 2, 2019

ঢাবিতে প্রতি আসনে লড়বে  ৩৯ জন

ঢাবিতে প্রতি আসনে লড়বে ৩৯ জন

ঢাবিতে মোট আবেদন করেছে ২,৭৬,৩৯১ জন. প্রতি আসনে লড়বে - ৩৯ জন 

Image result for ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।
এই হিসাবে পাঁচটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, এ বছর
‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৮৮ হাজার ৯৭০ জন ।
A ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৫০ জন!
‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৫ হাজার ৩ জন।
B ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১৯ জন!
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৮ হাজার ৯৫৮ জন,
C ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩ জন!
‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৯৭ হাজার ৪৬৪ জন
D ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৬৩ জন!
এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।
E ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ১১৯ জন!
ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) গ ইউনিট দিয়ে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের অংকন পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের সাধারণ জ্ঞান, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ক-ইউনিট, ২১ সেপ্টেম্বর (শনিবার) খ-ইউনিট ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছুদের। মোট ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকছে ৭৫ নম্বর, লিখিত পরীক্ষার জন্য ৪৫ নম্বর। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ধরা হয়েছে।
পরীক্ষার্থীরা ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ৩ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। এছাড়া ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ অগাস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

Sunday, September 1, 2019

আলোচিত তাহেরীর বিরুদ্ধে মামলা

আলোচিত তাহেরীর বিরুদ্ধে মামলা

আলোচিত ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও  বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ।  

Image result for তাহেরীসোমবার (১ সেপ্টেন্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে।

মামলার বাদী তার অভিযোগে বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুযায়ী ইসলাম ধর্ম পরিচালিত হয়। ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না ধর্মীয় কোনো গ্রন্থ।  অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে বাদী গত ৩১ আগস্ট কোতয়ালী থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে আদালতে দায়েরের পরামর্শ দেন।
আদালতে মামলাটি দায়ের হলে দুপুর ৩টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে মৌখিক নির্দেশ দেন বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন। 
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন নিরীহ হুজুরদের বিরুদ্ধে কিছু লোক উঠেপড়ে লেগেছে ।  অনেকেই এটিকে ইতিবাচক আবার অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন ।  

৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান

৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান


ইলিয়াস হুসাইন পাবনা: পাবনার প্রত্যন্ত এক গ্রামে মাত্র ৬ বছর বয়সী ক্ষুদে গণিতবিদের সন্ধান পাওয়া গেছে ।

যোগ, বিয়োগ, গুন ও ভাগসহ যে কোন ধরনের অংক সঠিকভাবে ক্যালকুলেটর বা খাতা-কলম ছাড়াই মুখে মুখে ফলাফল বা উত্তর বলে দিতে পাদর্শী ছোট্ট শিশুটি. আবার কারো বয়সের সন, মাস তারিখ বলে দিলেই সে তার বয়স কত বছর, কত মাস, কত দিন মহুর্তের মধ্যে বলে দিচ্ছে। বিস্ময়কর শিশুটি গণিতের পাশাপাশি ভুগোলেও পারদর্শী। যে কোন দেশের নাম বললে সেই দেশেরে রাজধানী, রাজধানীর নাম বললে দেশের নাম এবং সেই দেশের জনসংখ্যা ও আয়তন কত তা মহুর্তের মধ্যে বলে দিচ্ছে। বিস্ময় শিশু মোঃ জারিফ ইকবাল ওয়ালীদ পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মোঃ জাফর ইকবাল মন্টুর ছেলে। সে বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। প্রতিভাবান শিশুটিকে একনজর দেখতে ও তার সাথে কথা বলতে তার বাড়ি এবং স্কুলে শতশত মানুষ ভির করছে প্রতিদিন। শিশু জারিফ ইকবাল ওয়ালীদের বাবা মোঃ জাফর ইকবাল মন্টু জানান, তার দুই ছেলে সন্তানের মধ্যে ছোট ছেলে ওয়ালীদের মেধা সৃষ্টিকর্তার বিশেষ দান, মাত্র ৬ বছরের ছেলেটির গণিতের উপর এত দক্ষতা আমরা কল্পনাও করতে পারি নাই, আমি সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞ। এলাকার মানুষ এখন ছেলেটাকে ক্ষুদে গণিতবিদ বলে ডাকে। কেউ কেউ বিস্ময় শিশু বলে। বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু ওয়ালীদের গণিতে পারদর্শী আমাদের অবাক করেছে। সে এবছরই আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে, মেধাবী ছাত্র ওয়ালীদের লেখা-পড়াসহ সার্বিক বিষয় আমরা খোঁজ খবর রাখছি। ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল সালেক বলেন, বিষয়টি জানার পর আমার অফিসে শিশুটিকে ডেকে এনে যাচাই বাচাই করে ঘটনার সত্যতা পেয়েছি। ওকে এখন এলাকার সবাই ক্ষুদে গণিতবিদ বলে। ওর মেধার ধারাবাহিকতা রক্ষায় যা যা প্রয়োজন করা হবে, ওর স্কুলের শিক্ষকদের প্রতি এব্যাপারে দিক নির্দেশনা দেয়া আছে। তিনি মেধাবি শিশু ছাত্র ওয়ালীদের সার্বিক মঙ্গল কামনা করেন।