Wednesday, November 6, 2019

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের আন্দোলনে আজ ছাত্রদের রক্ষায় শিক্ষকদের ব্যারিকেড দিতে দেখা যায়।

এবার ছাত্রদের রক্ষায় জাহাঙ্গীরনগরে শিক্ষকদের ব্যারিকেড । আজ (বুধবার) বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের থেকে শিক্ষার্থীদের বাঁচাতে কয়েকজন শিক্ষককে প্রাচীর তুলে দাঁড়াতে দেখা যায়। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবননের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে। বাসভবনে প্রবেশের গেইটে একশো’র অধিক পুলিশ অবস্থান করছে। আন্দোলনকারী শিক্ষকরা পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে অবস্থান নিয়েছেন।
তবে যেখানে কিছু শিক্ষক উপাচার্যের দালালি করছেন, সেখানে শিক্ষার্থীদের রক্ষায় কয়েকজন শিক্ষকের ব্যারিকেড আলোচনায় এসেছে।
শিক্ষার্থীরা যাতে হামলার শিকার না হতে পারেন তাই দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের আহ্বায়ক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাইদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক রায়হান রাইন এবং অধ্যাপক কামরুল আহসান প্রাচীর তৈরি করে দাঁড়ান।
এবিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এরাই আমাদের শিক্ষক, এই ব্যারিকেড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধের দেয়াল । 
বর্তমানে উপাচার্যের বাস ভবনের সামনে ১৩০ জন পুলিশ মোতায়েন রয়েছে। 
এছাড়াও, জরুরী মুহুর্তে মোতায়েনের জন্য অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসের বাইরে প্রস্তুত রাখা হয়েছে। 
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  
ধরা খেয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ৩২ কোটি টাকা ফেরত দিলেন

ধরা খেয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ৩২ কোটি টাকা ফেরত দিলেন


অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে পড়ায় অবশেষে প্রায় ৩২ কোটি টাকা ফেরত দিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মো. আফজাল। 
Image result for ইফা ডিজি শামীম আফজাল
গত ২৩ অক্টোবর সোনালী ব্যাংক পাবলিক সার্ভিস কমিশন শাখায় বাংলাদেশ ব্যাংকের চালানের মাধ্যমে রাজস্ব কোষাগারে এ টাকা জমা দিয়েছেন তিনি। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।
টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইফা ডিজি সামীম আফজাল বলেন, ‘টেলিফোনে এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না। কিছু জানতে হলে অফিসে আসুন।’ ৩২ কোটি টাকা কেন ফেরত দিলেন? এ প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, ‘অফিসে আসুন। তখন বলব।’
ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বলেন, ‘গত ২৩ অক্টোবর নিজের স্বাক্ষরিত সোনালী ব্যাংকের ১৪৬০৭০৮ নং চেকের মাধ্যমে ৩১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ২২০ টাকা ফেরত দেন সামীম আফজাল। সরকারের বিশেষ নিরীক্ষা দল এ টাকা ফেরত আনার উদ্যোগ নেয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ কার্যালয় থেকে এ নিরীক্ষা দল প্রেরণ করা হয়।’
সিভিল অডিট বিভাগের এ নিরীক্ষা দল ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ডিপিপি, বরাদ্দ ও ব্যয়, ক্যাশবই, লেজার বুক ও রেকর্ডপত্র যাচাই করে ৩১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ২২০ টাকার গরমিল পান। এ টাকার বিষয়ে ইফা ডিজিকে জিজ্ঞেস করে নিরীক্ষা দল। এ টাকা ৬৪ জেলায় প্রেরণ করা হয়েছে বলে ইফা ডিজি দাবি করেন। তবে এর পক্ষে তিনি টাকা ছাড়ের কোনা নথি দেখাতে পারেননি।
এ ধরনের আরো বহু প্রকল্প থেকে আরো বড় দুর্নীতির প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের এই ৩২ কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্য ছিল ডিজি সাহেবের। এ কারণেই তিনি এ টাকা নিজ জিম্মায় রেখে দিয়েছিলেন। গত ৫ মাস আগে বিষয়টি ধরা পড়ে। ওই সময় একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়। এ কমিটি তদন্ত ও অনুসন্ধান করে ডিজির ৩২ কোটি টাকা অনিয়মের সন্ধান পায়। এরপর একটি অডিট কমিটি করা হয়। এ কমিটিকে ম্যানেজ করার জন্য ডিজি সাহেব বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হয়তো টাকাটা রাজস্ব কোষাগারে ফেরত দিয়েছেন। ’
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে নিয়োগ লাভের পর থেকেই এ প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করার অভিযোগ ওঠে সামীম আফজালের বিরুদ্ধে। তাঁর আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যহার নিয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন হয়। দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ড সামীম আফজাল ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব করে। এর পরই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের অপর এক কর্মকর্তা বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার চাপে শেষ পর্যন্ত সামীম আফজাল এ টাকা ফেরত দিতে বাধ্য হন। এ ছাড়াও ফাউন্ডেশনের কেনাকাটায় আরো বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু একটি ঘটনায়ই তাঁর ৩২ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। 
পার্বতীপুর উপজেলার সরকারী হাসপাতালে নেই সাপের ওষুধ এন্টিভেনম

পার্বতীপুর উপজেলার সরকারী হাসপাতালে নেই সাপের ওষুধ এন্টিভেনম

Image may contain: 1 person, close-upদিনাজপুরের পার্বতীপুরের বড় চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে মোঃ রতনকে (২৫) সোমবার সন্ধ্যায় ঝাড়ুয়ার ডাঙা নামক পাশের গ্রামে জাত গোখরা সাপ কাটলে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে ছিলো না কোনো সাপের ওষুধ এন্টিভেনম। 
পরে ল্যাম্ব হস্পিটালে নিলেও একই অবস্থা পরিলক্ষিত হয়।   
পরিশেষে, জাত গোখরা আক্রান্ত রতনকে জেলা সদরের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে সে সুস্থ আছে।  ঘটনাটি কয়েকদিন   আগের। 
এদিকে সরকারী হাসপাতালে   সাপের ওষুধ এন্টিভেনম না থাকায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হসপিটালে সাপের ওষুধ সরবরাহের দাবী জানিয়েছেন । 
এব্যাপারে দায়িত্বরত উপ-স্বাস্থ্য কেন্দ্র পার্বতীপুরের নারী স্বাস্থ্য কর্মকর্তা  রেহানা আকতার জাহান News 24 Express কে   আজ মুঠোফোনে বলেন প্রতিটি উপজেলা হসপিটালে সাপের ওষুধ রাখা উচিত।  
এব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন যেনো পরবর্তীতে আর কেউ ভোগান্তির স্বীকার না হয়। 
৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি বাংলাদেশে কর্মরতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি বাংলাদেশে কর্মরতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Image result for স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বৈধ ভাবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন ৪৪ দেশের ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ৬৭ হাজার ৮৮৫ জনই নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সবচেয়ে বেশি আছেন ভারতের নাগরিক।  প্রতিবেশী রাষ্ট্রটির ৩৫ হাজার ৩৮৬ জন এ দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান।
 
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য এ কে এম মাঈদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই লাখ বিদেশি প্রতি বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এরই জবাবে মন্ত্রী এ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। 
মন্ত্রী জানান, বৈধ পথে আসা বিদেশি নাগরিকরা বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডাইরেক্টর, কুক, ফ্যাশান ডিজাইনার, শিক্ষক প্রভৃতি ক্যাটাগরীতে কাজ করছেন। 
মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, ৬৭ হাজার ৮৫৩ ব্যবসায়ীর পাশাপাশি রয়েছেন ৮ হাজার ৩০০ এক্সপোর্টার, ৩ হাজার ৬৮২ জন কর্মকর্তা, ২ হাজার ১০৫ খেলোয়াড় ও স্পোর্টস সংগঠক, ৯২২ মূলধন বিনিয়োগকারী, ৮০৪ পার্সোনাল স্টাফ (ব্যক্তিগত কর্মচারি), ৭২৭ ইকুপমেন্ট টেকনিক্যাল পার্সোনাল (কারিগরি যন্ত্র সংশ্লিষ্ট ব্যক্তি), ৫৬১ এনজিও (বেসরকারি সংস্থ) কর্মি, ৪০০ রিসার্স বা ট্রেনিং স্টাফ ও ১৩২ গৃহকর্মী ।
ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছেঃ জাবি ভিসি

ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছেঃ জাবি ভিসি

 ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছে, সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে বললেন জাবি ভিসি
এদিকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম
Image may contain: 3 people, people sitting and textঅপসারণের দাবিতে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসা অবরুদ্ধ করে রাখে তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে মঙ্গলবার দুপুরের দিকে ভিসিকে উদ্ধার করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উন্নয়নের অর্থ থেকে ছাত্রলীগ দুই কোটি টাকার দেয়ার অভিযোগ ওঠার পর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ও ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ ব্যানারে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্যবিরোধী এ আন্দোলনের প্রথমসারিতে রয়েছে ছাত্র ফ্রন্টের জাবি শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালে আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, উপাচার্য ছাত্রলীগের এক নেতাকে ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
তিনি বলেন, এই দুর্নীতিবাজ উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না। এখন যদি তাকে বাসা থেকে বের হতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে মাড়িয়ে বের হতে হবে। আর তিনি যখন এখান থেকে বের হবেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালচনা ও নিন্দার শিকার হয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

Wednesday, October 16, 2019

২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ


Image result for শিক্ষামন্ত্রি
জেএসসি-জেডিসি ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলো কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে মনিটরিং বাড়ানো আহ্বান জানান তিনি। 
 রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষার সুষ্ঠুভাবে আয়োজনে নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন। 
আগামী ২ নভেম্বর থেকে ২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষা শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ।  

বাবার হাতে নির্মমভাবে খুন শিশু তুহিন

বাবার হাতে নির্মমভাবে খুন শিশু তুহিন

Image result for শিশু তুহিনকে নৃশংসভাবে বাবা ও চাচা ম
পাঁচ বছরের শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় কোলে করে ঘরের বাইরে নিয়ে আসেন বাবা। আর বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে গলাকেটে খুন করেন চাচা নাসির উদ্দিন। 
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। সে গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে।

হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও প্যানিশ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। শিশুটির পেটে বিদ্ধ ছিল দুটি ধারালো ছুরি। শিশুর মরদেহে বিদ্ধ ছোরা দুটির হাতলে সোলেমান ও সালাতুলের নাম লেখা ছিল। 
ফুটন্ত ফুলের মতো এই শিশুকে নৃশংসভাবে হত্যার পেছনের কারণও উদঘাটন করেছে তদন্তকারী পুলিশরা।
এর ব্যাখ্যা দিয়ে এএসপি মিজানুর রহমান বলেন, মূলত নিজেকে বাঁচাতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিনকে হত্যা করেছেন বাবা আব্দুল বাছির। তুহিনকে হত্যায় বাবার সঙ্গে অংশ নিয়েছেন চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। ঘটনার দিন শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় তার বাবা আব্দুল বাছির ঘর থেকে বের করে নিয়ে যান। এরপর তুহিনের বাবা, চাচা ও চাচাতো ভাই মিলে হত্যা করেন। এরপর তুহিনের পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে দেন।
খুনিদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিন হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক বিরোধও এ খুন করতে উদ্বুদ্ধ করেছে। তুহিন হত্যায় জড়িত মূলত তিনজন। তারা হলেন – বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনকে খুন করেছে এ তিনজন।
তুহিনের হত্যাকারী তার বাবা, চাচা এবং চাচাতো ভাই এই প্রথম কোনো হত্যা মামলার আসামি হননি; তিনি আরও একটি হত্যা মামলার পাশাপাশি আরও দুটি মামলার আসামি বলে সংবাদ সম্মেলনে জানান এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, দিরাইয়ের ওই এলাকায় আরও দুটি খুনের ঘটনা ঘটে। ওসব মামলার আসামিদের তালিকায় তুহিনের বাবা-চাচা এবং চাচাতো ভাইয়ের নাম রয়েছে। একইরকম বক্তব্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে।
তারা বলছেন, পারিবারিক বিরোধ ও এক হত্যা মামলার জেরে বলি হলো তুহিন। আব্দুল বাছির প্রতিপক্ষের করা হত্যা মামলার আসামি। ওই মামলা থেকে নিজেকে বাঁচাতে সন্তানকে এভাবে নৃশংসভাবে খুন করেছেন আব্দুল বাছির।
এদিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আবদুল বাছির ও চাচা আবদুল মোছাব্বির এবং জমসেদকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করনে।
এর আগে বিকাল ৪টা ২০ মিনিটে ৩ জনকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের মোল্লা। 
ইতোমধ্যেই দেশবাসীর কাছে ঘটনাটি অনেক নাড়া দিয়েছে। 
ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভিতর থেকে সেলিম হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।  
হলের ভিতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহটি পাওয়া যায়।  মৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘কার্জন হল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’ সেলিম হাওলাদারকে হাইকোর্ট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত বলেও তিনি জানান। 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প‍্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। 

Tuesday, October 15, 2019

দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি


ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নাম সাদিয়া আখতার পিংকী। তিনিই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪ সাংবাদিক

চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪ সাংবাদিক

ইলিয়াস হুসাইন পাবনাঃ পাবনায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের ভিডিও ধারণ করতে গিয়ে তাদের হামলায় গুরুত্বর আহত হয় বিভিন্ন মিডিয়ার ৪ সাংবাদিক। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) পাবনা শহরের এসোর্ট গ্যাস পাম্পে। পুলিশ জানায়, গত রবিবার বেলা ১১ টায় ৪ জন সাংবাদিক লাজুক (মাই টিভি ও আমার সংবাদ), মাসুক (সিএনএন বাংলা টিভি), সুলভ (দৈনিক আমার সংবাদ, ফরিদপুর প্রতিনিধি), জিম (মাই টিভি ক্যামেরাম্যান) প্রাইভেট কারে চড়ে সিএনজি এসোর্ট পাম্পে গ্যাস তুলতে গেলে ইয়াবা ব্যবসায়ী মাদক চোরাকারবারীর হোতা কাশেমের দল নিয়ে একটি প্রাইভেট কারে সিএনজি পাম্পে এসেই বিভিন্ন সিএনজি থেকে চাঁদা উঠাইতে থাকে। ঘটনাটি সাংবাদিকরা ক্যামেরা বন্ধী করতে থাকলে কাশেম গ্রুপ সাংবাদিকদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদেরকে এলোপাথারী হাতুরি, জিআই পাইপ, এবং রড দিয়ে পিটায়। এতে উক্ত সাংবাদিকরা মারাত্মক আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তবে এসোর্টে আসা সিএনজি চালকরা কাশেম বাহিনীর হোতা ইয়াবা সম্রাট কাশেমকে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে চালকরা জানান। ইতিমধ্যেই দেখা গেছে, এসোর্ট কর্তৃপক্ষ চাদাবাজির কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, মাদক সম্রাট যতবড় শক্তিধরই হোক তাকে শাস্তি পেতেই হবে। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এটিএন বাংলা, এন টিভি, মাছরাঙ্গা, এস.এ টিভি, আর টিভি, চ্যানেল আই সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার আহত সাংবাদিকদের সাথে দেখা করেন এবং তাদের বিভিন্ন যখমি ও ক্ষতস্থানের চিত্র ক্যামেরা বন্দী করেন। এ সময় তারা বলেন, দোষীদের কোনো ভাবেই ক্ষমা করা যাবেনা তাদের বিরুদ্ধে আইনইত প্রক্রিয়াই অভিযান চালিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এটাই প্রশাসনের কাছে সাংবাদিকদের কামনা।